উন্নয়নের নামে বন উজাড়!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০২৪
উন্নয়ন প্রকল্পের নাম করে কেটে নেওয়া হয়েছে নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানের গাছ। এর ফলে মরুভূমিতে পরিণত হয়েছে একসময় সবুজে ঘেরা জাতীয় উদ্যানের দিঘি।
এলাকা ছেড়েছে কয়েক প্রজাতির পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী। আসছে না পর্যটক। এমন কাণ্ডে ক্ষিপ্ত পরিবেশ প্রেমীরা। ২৬৪ হেক্টর বনভূমির ঠিক মাঝখানে থাকা প্রায় ৪৩ একর আয়তনের একসময়ের বিশাল দিঘী এখন যেন মরুভূমি।
কয়েক বছর আগেও সবুজে ভরা ছিল আলতাদিঘী। কিন্তু বর্তমান সময়ের সেই দৃশ্যপট যেন বড়ই অচেনা। সম্প্রতি উদ্যান সংস্কারে ৬ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করে সরকার। যা করতে গিয়ে কেটে ফেলা হয়েছে দিঘীটির চারপাশের ছোট-বড় সব গাছ। এখন শুনশান নীরবতায় পর্যটকরা খুঁজে ফেরেন পুরোনো সেই আলতাদিঘীকে।
নওগাঁ সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল জানান, দিন দিন পরিকল্পিতভাবে বন ধ্বংস করা হচ্ছে। একটি চক্র সব সময় চায় বন ধ্বংস করে অর্থ আত্মসাৎ করতে। সম্প্রতি কয়েকদিন আগেই নওগাঁর আলতাদিঘি বনে দেওয়া হয় আগুন। এর আগেও বেশ কয়েক বছর আগুন দেওয়া হয়েছিল। কিন্তু বন বিভাগ দোষীদের এখনও চিহ্নিত করতে পারেনি। সম্প্রতি আলতাদিঘির উন্নয়ন প্রকল্পের নামে সেখানে চালানো হয়েছে ধ্বংসলীলা। খনন করা হয়েছে দিঘি, কাটা হয়েছে অসংখ্য গাছ। যে গাছগুলোর বয়স বহু বছর।
তিনি আরও জানান, পৃথিবীর অন্যান্য দেশে গাছ কেটে নয় বরং গাছ রেখেই উন্নয়ন করা হয়। শুধু বাংলাদেশেই নিয়ম নীতির তোয়াক্কা না করে সকাল- সন্ধ্যা কাটা হয় গাছ। আলতাদিঘিতে উন্নয়নের নামে যা করা হয়েছে, তা কোনভাবেই কাম্য নয়। অসংখ্য গাছের পাশাপাশি নষ্ট হয়েছে পরিবেশ প্রকৃতি। বন ছেড়ে পালিয়েছে অসংখ্য পাখি-বন্যপ্রাণী। এসব দেখার কেউ নেই।
অ্যাডভোকেট মহসিন ক্ষুব্ধ হয়ে জানান, পরিবেশ প্রকৃতি ক্ষতির মুখে ফেলে উন্নয়ন করা যায় না। আলতাদিঘি বনে যা হয়েছে তা রীতিমতো অন্যায়। বন বিভাগের কিছু কর্মকর্তার জন্যই এমন ঘটনা ঘটেছে। বর্তমানে সেখানে পর্যটক আসে না। আলতাদিঘির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি নষ্ট করা হয়েছে। আগের রূপে আলতাদিঘিকে ফিরিয়ে আনতে বহু বছর লেগে যাবে। এমন ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনি ব্যবস্থা হওয়া উচিত।
আলতাদিঘী জাতীয় উদ্যানের জীববৈচিত্র পুঃনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প কমিটির সদস্য কায়েস উদ্দিন জানান, জাতীয় উদ্যানের দিঘি সংস্কারে জন্য করা হয় কমিটি। সেই কমিটির একটি সভায় গাছ কাটার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কথা ছিল শুধু দিঘি কাটা হবে। দিঘির পানি তিন ভাগে ভাগ করে একটি একটি করে পানি সেচ করে দিঘি খনন করা হবে। সেখানে গাছ কাটার বিষয়ে কোনো সিদ্ধান্তই ছিল না। কিন্তু পরবর্তীতে দিঘির পাড়ের সব গাছ কাটা হয়েছে। কে, কেন এবং কীভাবে এসব গাছ কেটেছে তার কিছুই জানেন না তারা। কমিটির অধিকাংশ সদস্যদের এসব জানানো হয়নি। এবং সেই কমিটি এখনও আছে কিনা সেটিও জানা নেই আমাদের।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ জানান, প্রকল্পের বিষয়ে সবার সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্পে উল্লিখিত বিষয়ের বাহিরে কোনো কাজ করা হয়নি। প্রকল্পে যা উল্লেখ আছে সে অনুযায়ী কাজ হচ্ছে। কাজ শেষ হওয়ার পর নতুন করে গাছে লাগালে পরিবেশটা আগের চেয়ে অনেক ভালো হবে।
নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানান, প্রকল্পে অনিয়ম করে যদি কিছু করা হয় তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। সেখানে পরিবেশ-প্রকৃতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
