উদ্বোধনের অপেক্ষায় কাঁচপুর দ্বিতীয় সেতু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
কাঁচপুরে চার লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে খুলে দেওয়া হবে সেতুটি। এতে করে কাচঁপুরে র্দীঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে চালক ও যাত্রীদের।
সেতু বিভাগ সূত্রে জানা যায়, দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশ পথের ট্রানজিট রুট শীতলক্ষ্যা নদীর ওপর কাচঁপুর সেতু। সেতুটি ১৯৭৭ সালে নির্মাণ করা হয়েছিল। দু’লেন দু’লেন চার লেন বিশিষ্ট এই সেতুটি দিয়ে গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি যানবাহন চলাচল করে। ঢাকার যাত্রাবাড়ী থেকে কাচঁপুর সেতু পর্যন্ত আট লেন বিশিষ্ট সড়ক। চার লেনে গাড়ি এসে কাচঁপুর সেতুতে যানবাহন উঠতে হতো দু’লেনে। এতে প্রায় প্রতিদিনই দুঃসহ যানজটের ভোগান্তি পোহাতে হতো যাত্রী ও চালকদের। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগত দেড় থেকে দুই ঘণ্টা। এই ভোগান্তি থেকে মুক্তির জন্য বাংলাদেশ সরকারের সেতু বিভাগ ও জাপানের (জাইকার) যৌথ অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা গোমতি নদীর ওপর এ তিনটি সেতুর কাজ শুরু হয় ২০১৬ সালে। এরই মধ্যে নির্ধারিত সময়ের প্রায় ৬ মাস আগেই শেষ হয়েছে কাচঁপুর সেতুর কাজ নির্মাণ কাজ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
নারায়ণগঞ্জের কাচঁপুরের বাসিন্দা আরাফাত রহমান বলেন, ‘দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। যত দ্রুত সেতুটি উদ্বোধন করে যানবাহন চলাচল কারার জন্য খুলে দেওয়া হবে, তত দ্রুত মানুষ ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে।’
স্টার লাইন বাসের চালক সাহাবুদ্দিন মিয়া বলেন, ‘এই সড়কটি খুলে দেওয়া হলে দীর্ঘ দিনের ভোগান্তির হাত থেকে রক্ষা পাব। এজন্য সরকারকে দ্রুত সেতুটি উদ্বোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
দ্বিতীয় কাঁচপুর সেতুর অ্যাডমিন ম্যানেজার নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘৩৯৭ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্য ও ১৮ দশমিক ১ মিটার প্রস্থ চার লেন বিশিষ্ট এই সেতুটি নিমার্ণ করা হয়েছে ৬ টি স্প্যানের ওপর। জাপানের চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান সেতুটির কাজ পায়। বাংলাদেশে জাপান যৌথভাবে এই প্রথম জাপানের আধুনিক প্রযুক্তি ব্যবহার মাধ্যমে কাঁচপুর দ্বিতীয় সেতুর নিমার্ণ কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের উপেক্ষা।’
দ্বিতীয় কাঁচপুর সেতুর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফারিহা আজম বলেন, ‘জাইকার অর্থায়নে বাংলাদেশে প্রথম স্টিল পাইল শিট পাইল এবং আরসিসি সিআইপি পাইল, আরসিসি পিয়ার এবং স্টিল ন্যারো বক্সগার্ডা সুপার স্ট্রাকচারে এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। নয়া সেতুটির আয়ুকাল ধরা হয়েছে একশ বছর।’
দ্বিতীয় কাঁচপুর সেতুর অতিরিক্ত প্রজেক্ট ডিরেক্টর রেহানা হক বলেন, ‘দ্বিতীয় কাঁচপুর সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৯৫০ কোটি টাকা। নতুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই পুরাতন কাঁচপুর সেতুর সংস্কার কাজ শুরু হবে। এতে পুরাতন সেতুর সংস্কারে ব্যয় হবে ২৭০ কোটি টাকা এবং কাঁচপুর চার রাস্তার পয়েন্টে ওভারপাস নির্মার্ণে ব্যয় হবে ৮০ কোটি টাকা। মোট ব্যয় হবে ১৩শ’ কোটি টাকা। এসব কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ এর ডিসেম্বর মাসে। কিন্তু জাপানি প্রতিষ্ঠানগুলো টাইম সিডিউল ভালভাবে মেনে চলার কারণে নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সব কাজ শেষ হয়েছে।’
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ৪০ মিনিটে মদনপুর টু গাজীপুর!
- নতুন হাইস্পিড রেলে ঢাকা থেকে ৫৪ মিনিটে চট্টগ্রাম
- পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে পিপিপি চুক্তি
- প্রয়োজন কারখানাভিত্তিক শ্রমজীবী মহিলা হোস্টেল
- সিঙ্গাপুর থেকে শুরু হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা
- টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তর করা হবে
- অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ
- দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকার বাজারে প্লাস্টিক পণ্য
- আইসিসিবিতে বস্ত্র খাতের তিন প্রদর্শনীতে ব্যাপক সাড়া
- রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে ২০২৩ সালে
- উদ্বোধনের অপেক্ষায় কাঁচপুর দ্বিতীয় সেতু
- দেশেই তৈরি হচ্ছে মাদারবোর্ড
- সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে বাড়ছে ছাদবাগান
- ১৭৫টি নতুন প্রকল্প হাতে নিতে চায় সড়ক বিভাগ
- ৯ জানুয়ারি শুরু হবে বাণিজ্য মেলা
