উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
ক্রিড়া ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ মে পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। আজ লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে এবারের অন্যতম ফেভারিট ইংল্যান্ড ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।
এবারের বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ডের জন্য চিন্তার কারণ ছিল ইনজুরি সমস্যা। তবে তাদের ভাগ্য ভালোই বলতে হবে কারণ দলের প্রায় সবাই এখন পুরো ফিট। বিশেষ করে অধিনায়ক ইয়ন মরগ্যানের ইনজুরি ছিল বড় দুশ্চিন্তা। কিন্তু সেটাও কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন তিনি। তার অনুপস্থিতিতে প্রস্তুতিমূলক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল র্যাংকিংয়ের এক নম্বর দলটি। কিন্তু আফগানদের ৬ উইকেটে হারিয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠেছে।
অন্যদিকে প্রোটিয়াদের বড় দুশ্চিন্তা দলের মূল পেসার ডেল স্টেইনের ইনজুরি। যদিও শ্রীলঙ্কাকে প্রস্তুতিমূলক ম্যাচে ৮৭ রানে হারিয়ে প্রস্তুতিটা ভালো সেরে নিয়েছে তারা। তাছাড়া দলটির বড় স্বস্তি ওপেনার হাশিম আমলার ফর্মে ফেরার ইঙ্গিত। লঙ্কানদের বিপক্ষে ফিফটি পাওয়ার পর উইন্ডিজের বিপক্ষে বৃষ্টিতে ধুয়ে যাওয়া ম্যাচেও অপরাজিত ৫১ রান করেছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার আরেক চিন্তা, এ ওভালের মাঠে ইংলিশদের তারা সেই ১৯৯৯ সালে হারানোর স্বাদ পেয়েছিল, তাও প্রয়াত হ্যান্সি ক্রনিয়ের নেতৃত্বে।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে গ্রুপ পর্বের ম্যাচে বিধ্বস্ত হয়ে ফিরেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর ছাই থেকে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে দলটি। ৫০ ওভারের ক্রিকেটে এখন সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ তাদের। বোলিংটাও বেশ গোছালো। এই দলটির কাছেই কিছুদিন আগে ৪-০ ব্যবধানে ধবল-ধোলাই হয়েছে পাকিস্তান। প্রায় আড়াই বছর ধরে ইংলিশরা একাধিক ম্যাচের সিরিজ হারেনি।
দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসব রয়’র স্ট্রাইক রেট বর্তমান ক্রিকেটবিশ্বের যেকোনো ওপেনিং জুটির চেয়ে বেশি। জেসন রয় তো বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। অধিনায়ক ইয়ন মরগ্যা, ফর্মে থাকা জস বাটলার, অলরাউন্ডার বেন স্টোকস নামগুলো প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ক্রিকেট ইতিহাসেই ১০০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ২৫ গড়ে রান করা ২০ জনের মধ্যে ৪ জনই ইংল্যান্ডের বর্তমান দলের-বাটলার, রয়, বেয়ারস্টো এবং মঈন আলী।
ইংলিশদের বোলিং হয়তো অতো আহামরি নয়, তবে জোফরা আর্চারের অন্তর্ভুক্তি দলটির পেস আক্রমণ অনেক বেশি ধারালো বানিয়ে দিয়েছে। তবে অবাক করা বিষয় হলো দলটির ইতিহাসে এই প্রথম মূল বোলিং শক্তি স্পিনাররা। আদিল রশিদ ২০১৫ সাল সালের বিশ্বকাপের পর যেকোনো স্পিনারের চেয়ে বেশি উইকেট নিয়েছেন। মঈন আলীও কম নন। সবমিলিয়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ইংল্যান্ড।
আর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ঠিক আগে দলের সবচেয়ে বেশি অভিজ্ঞ বোলার ডেল স্টেইনের ইনজুরিতে বিপাকে পড়ে গেছে। দলের আরো দুই বোলিং শক্তি কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডিও ইনজুরিতে পড়েছেন। তবে শেষ দুজনের এই ম্যাচে খেলার সম্ভাবনাই বেশি।
বিশ্বকাপে যতবার খেলেছে দক্ষিণ আফ্রিকা তার প্রতিবারই নকআউট পর্ব থেকে বিদায় নেয়ায় দলটির পাশে যুক্ত হয়েছে ‘চোকার’ অপবাদ। তবে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে এবার ভিন্নরূপে দেখা যেতে পারে প্রোটিয়াদের। দলের বোলিং শক্তি বিশ্বের অন্যতম সেরা। তবে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ঘাটতি আছে। বিশেষ করে এবি ডি ভিলিয়ার্সের বিদায় দলটির ব্যাটিং শক্তি অনেক কমিয়ে দিয়েছে।
বোলিংয়ে এখন রাবাদাই এখন দক্ষিণ আফ্রিকার মূল ভরসা। আর স্পিনার ইমরান তাহির থাকবেন পার্শ্ব-নায়কের ভূমিকায়। এখন এই জুটি হিট হলেই হয়। আর ব্যাটিংয়ে অধিনায়ক ডু প্লেসিস মূল ভরসা। সঙ্গে কুইন্টন ডি কক আর হাশিম আমলা ও জেপি ডুমিনি জ্বলে উঠলে প্রতিপক্ষের সর্বনাশ হবে নিশ্চিত। নিজের প্রথম ৮ ম্যাচেই ৪ ফিফটির দেখা পাওয়া র্যাসি ভ্যান ডের ডুসান, ২৪ বছর বয়সী এইডেন মার্করাম আর অলরাউন্ড সামর্থ্যের মালিক আন্দিলে ফেহলুকাইয়ো দলে বাড়তি সুবিধা যোগ করবেন।
সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট।
দক্ষিণ আফ্রিকা
হাশিম আমলা, কুইন্টন ডিক কক (উইকেটরক্ষক), র্যাসি ভ্যান ডের ডুসান, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকাইয়ো, ডুইয়ান প্রোটিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
