উদযাপিত হলো ‘উইমেন্স ফুটবল ডে’
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
রাজধানীর বাড্ডায় নবনির্মিত বাফুফে ফুটবল একাডেমিতে সারাদিনব্যাপী উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’।
আগামী ২২ এপ্রিল শুরু হতে যাচ্ছে বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। এর প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ দিনটির আয়োজন করেছে বাফুফে।
গত ৮ মার্চ ছিলো উইমেন্স ফুটবল ডে। সেদিনটির সঙ্গে মিলিয়ে শুক্রবার ১২ এপ্রিল বাফুফেও পালন করলো দিনটি। বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের আগে বেশ উৎসবমুখর পরিবেশেই দিনটি উপভোগ করেছেন বাংলাদেশের ফুটবল মানবীরা।
নারী ফুটবলারদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেয়ার জন্য টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস দুইজন কলম্বিয়ান নারী ফুটবলারকে উড়িয়ে এনেছে। অলিম্পিকে খেলা ক্যাথেরিন ফ্যাবিওলা ক্যাস্ট্রো এবং ২০১১ সালের জার্মানি বিশ্বকাপে খেলা জেসিকা হুরতাদোর সঙ্গে সময় কাটিযেছেন নারী ফুটবলাররা।

আয়োজনে জাতীয় ফুটবল দল সহ, বিকেএসপি ও সারাদেশের প্রায় ১৫০ জন নারী ফুটবলারের উপস্থিতি দেখা গিয়েছে। যারা হাসি-আনন্দে মাতিয়ে রেখেছে পুরো মাঠ। দুই কলম্বিয়ান ফুটবলারকে কাছে পেয়ে মজা করার পাশাপাশি নানান কিছু শেখারও চেষ্টা করেছেন তারা।
এ ব্যাপারে অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘এখানে আমরা সবাই এসেছি, খুব মজা করছি, অনেক ভালো লাগছে। এটার আয়োজন না হলে এতো মজা করতে পারতাম না। এছাড়া দুইজন বিশ্বতারকা এসেছেন, উনারাও আমাদের সঙ্গে অনেক মজা করেছেন, ছবি তুলেছেন। ভালো লাগছে অনেক। উনারা আমাদের বলেছেন ভালো খেলোয়াড় হতে চাইলে পরিশ্রম করতে হবে। ঠিকঠাক ঘুমাতে হবে, খাওয়া-দাওয়া ঠিক রাখতে হবে। অনুশীলন করতে হবে নিয়মিত, সবকিছু ভালোভাবে মেইনটেন করতে হবে। এগুলো করতে পারলে ভালো খেলোয়াড় হতে পারবো।’
বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে সম্ভাবনার ব্যাপারে তিনি বলেন, ‘ প্রথমবার বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল শুরু হচ্ছে। আমরা আগে এটা পাইনি। আমরা চেষ্টা করবো বঙ্গমাতায় ভালো কিছু করার। সে চেষ্টাই থাকবে আমাদের।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
