উত্তরণের সোপান বেয়ে নতুন পর্বে ‘আজকাল’
প্রকাশিত: ১৩ মে ২০২৩
বিশেষ সম্পাদকীয়
আজ এক নতুন পর্যায়ে উত্তরণ ঘটল পাঠকপ্রিয় পত্রিকা আজকাল-এর। প্রকাশনার পঞ্চদশ বর্ষের মাঝামাঝিতে পৌঁছে ‘আজকাল’ এগিয়ে গেল এক নতুন সম্ভাবনার দ্বারপান্তে। পত্রিকাটির ব্যবস্থাপনায় সূচিত হলো এক গুরুত্বপূর্ণ রদবদল। এ সপ্তাহ থেকে ‘আজকাল’ প্রকাশনার দায়িত্ব হস্তান্তর হলো শাহনেওয়াজ পাবলিকেশন ইনক-এর কাছে। দীর্ঘ পনের বছর সাত মাস ধরে পত্রিকাটি পরিচালনার পর ডিজিটাল ওয়ান মিডিয়া লিমিটেড পত্রিকাটি প্রকাশনার দায়িত্ব তুলে দিল শাহনেওয়াজ পাবলিকেশনের ওপর। ‘আজকাল’-এর পথ পরিক্রমায় এ একটি বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ, এক উজ্জ্বল সম্ভাবনার সোপানে পত্রিকাটির সাহসী পদার্পন।
‘আজকাল’ প্রকাশনার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো একটি নতুন প্রকাশনা সংস্থার, শাহনেওয়াজ পাবলিকেশন ইনকের। এ দায়িত্ব গ্রহণের গুরুত্ব সম্পর্কে পরিপূর্ণ সচেতন থেকে শাহনেওয়াজ পাবলিকেশন পত্রিকাটির আরো উন্নয়ন, আরো আকর্ষণীয় ও সর্বাঙ্গীন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত হচ্ছে এর অগণিত পাঠকের কাছে। একটি পত্রিকাকে এগিয়ে নেয়ার পথ নিঃসন্দেহে মসৃণ নয়। বিশেষ করে নিউইয়র্কের মতো শহরে সীমিত সুযোগ-সুবিধা ও নানা সীমাবদ্ধতার মধ্যে বাংলা পত্রিকার প্রকাশনা যথেষ্ট চ্যালেঞ্জিং এবং একটি দুরূহ কাজ। এই চ্যালেঞ্জ শাহনেওয়াজ পাবলিকেশন সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে। এই দায়িত্ব গ্রহণে তাদের প্রধান ভরসা পত্রিকাটির পাঠকমহল, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতারা। তাদের সাথে পনেরটি বছর ধরে গড়ে ওঠা সুসম্পর্ক আরো জোরদার করার আকাঙ্খা নিয়েই এগিয়ে চলার পথে পা রেখেছে শাহনেওয়াজ পাবলিকেশন। তাদের সবার জন্য এই নতুন প্রকাশনা সংস্থার দরজা খোলা, তাদের সবাইকে এই সংস্থায় স্বাগত।
কেমন পত্রিকা চায় শাহনেওয়াজ পাবলিকেশন? এ প্রসঙ্গে দ্বিধাহীনভাবে প্রতিষ্ঠানটি জানাতে চায় যে, একটি বস্তুনিষ্ঠ পত্রিকা প্রকাশে যা কিছু বাঞ্ছনীয় নতুন ব্যবস্থাপনায় ‘আজকাল’ তাই করবে। কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ দ্বারা এ পত্রিকা প্রভাবিত হবে না, কোন গোষ্ঠী স্বার্থেও এ পত্রিকা পরিচালিত হবে না, কোন মহল বিশেষের উদ্দেশ্য হাসিলের কাজে ‘আজকাল’ ব্যবহৃত হবে না। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সৎসাহস অক্ষুন্ন রাখতে কুন্ঠিত হবে না আজকাল। অনাচার-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং এই প্রবাসের বাংলাদেশি কমিউনিটির স্বার্থের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণকে অব্যাহতভাবে প্রাধান্য দিয়ে যাবে এই পত্রিকা। সব মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘আজকাল’ প্রতিফলিত করবে পক্ষে-বিপক্ষের সকল মতামতকে। ‘আজকাল’ গণমানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। দল-মত নির্বিশেষে সকল মহলের জন্য খোলা রইবে আজকাল-এর পাতা।
মানগত দিক দিয়ে পত্রিকাকে উন্নততর করার ক্ষেত্রে ‘আজকাল’ থাকবে আপোসহীন। সংবাদ প্রকাশে, বিভিন্ন ধরনের নিবন্ধ বা রাজনৈতিক কলামে পত্রিকাকে সমৃদ্ধ করে তুলতে ‘আজকাল’ সব সময় সচেষ্ট থাকবে। মত-পথের ঊর্ধ্বে থেকে সংবাদপত্রের নীতি হিসাবে আজকাল-এর অবস্থান হবে সকল মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। নিরপেক্ষতা বজায় রাখা হবে পত্রিকার আদর্শ, সত্য প্রকাশে ‘আজকাল’ থাকবে অবিচল।
পরিবর্তিত ব্যবস্থাপনায় ‘আজকাল’ প্রকাশনার এই শুভ মুহূর্তে শাহনেওয়াজ পাবলিকেশন ইনক-এর একান্ত কাম্য পত্রিকাটির সকল শুভানুধ্যায়ী-পৃষ্ঠপোষকদের সহযোগিতা ও সহানুভূতি। ‘আজকাল’ এই প্রবাসের বাঙালি কমিউনিটির কল্যাণে নিবেদিত পত্রিকা। বাংলাভাষী পাঠকদের প্রথম পছন্দ হিসাবে ‘আজকাল’ কমিউনিটিতে সমাদৃত। পত্রিকাটির প্রতি তাদের এই ভালবাসায় আমরা আপ্লুত। তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি, ‘আজকাল’ তাদের পছন্দের পত্রিকা হিসাবে নিজের অবস্থান সমুন্নত রাখবে, বরাবরের মতো তাদের পাশেই থাকবে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
