উত্তপ্ত বাক্য বিনিময়ে অমিত শাহ বললেন কাশ্মীরের জন্য মরব
প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কের সময় ব্যাপক উত্তেজিত বাক্য বিনিময় হয়েছে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয়ে যাওয়ার পরদিন মঙ্গলবার সংসদের বিরোধী দলের সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।
এ সময় তিনি বলেন, আমরা কাশ্মীরের জন্য মরবো। কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জানতে চান, কয়েকদিন আগে এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে বলেছেন, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয়, সুতরাং এখানে হস্তক্ষেপ করবেন না। জম্মু কাশ্মীর কী এখনও অভ্যন্তরীণ বিষয়? আমরা জানতে চাই। কংগ্রেস এ ব্যাপারে আপনার কাছে জানতে চায়।
সংসদে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা ভারতের এবং জম্মু কাশ্মীরের সংবিধান। আইন তৈরি করার পুরো এখতিয়ার সংসদের রয়েছে।
এবার বিরোধী দলের সংসদ সদস্যরা জানতে চান, তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ব্যাপারে আপনার অবস্থান কী? কিছুটা উত্তেজিত হয়ে অমিত শাহ বলেন, যখন আমি জম্মু-কাশ্মীরের কথা বলছি, তার মানে হচ্ছে পুরো পাক অধিকৃত কাশ্মীর এবং চীন সীমান্তের আকসাই চীন অঞ্চলও ভারতের... পাক অধিকৃত কাশ্মীরকে আপনি ভারতের অংশ মনে করেন না?
এ সময় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী অমিত শাহর কাছে জানতে চান, কেন আপনি উত্তেজিত হচ্ছেন? দেশটির এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আক্রমণাত্মক হবো, আমরা কাশ্মীরের জন্য মরবো।
এর আগে সোমবার ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ৩৭০ ধারা বাতিলের একটি প্রস্তাব রাজ্যসভায় উপস্থাপন করেন। রাষ্ট্রপতির সম্মতিতে আনা এই প্রস্তাবে পার্লামেন্টের ২৩৯ সদস্যের মধ্যে ১২৫ জন পক্ষে ভোট দেন; বিরোধিতা করে ভোট দেন ৬১ জন।
পার্লামেন্টে ওই প্রস্তাব পাস হয়ে যাওয়ার পর থেকে কাশ্মীরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ২৪ ঘণ্টা গৃহবন্দি করে রাখার পর কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফফি ও ওমর আব্দুল্লাহকে সোমবার রাতে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দোকান-পাট বন্ধ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এই উপত্যকা।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
