উইঘুরদের নিয়ে চুপ কেন মুসলিম বিশ্ব?
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯
মিয়ানমার সরকার যখন হাজার হাজার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাকে হত্যা করে এবং সাত লাখ রোহিঙ্গাকে দেশ থেকে বিতাড়িত করে, মুসলিম বিশ্ব চুপ ছিল না। প্রতিবাদের ঝড় তুলেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করে তখনও তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছিল তারা। কিন্তু চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ইসলামকে দমন করার যে নারকীয় চেষ্টা, সে বিষয়ে তারা সবসময়ই নীরব। কেন?
শুধু মুসলমান হওয়ার অপরাধে ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে অবৈধভাবে জিনজিয়াংয়ের ‘কনসেনট্রেশন ক্যাম্পে’ আটকে রাখা হয়েছে। ‘কারিগরি প্রশিক্ষণ দিয়ে সমাজের মূল ধারায় নেয়ায় প্রক্রিয়া’র নামে সেখানে তাদের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। যা আধুনিক ইতিহাসে মুসলমানদের ওপর সবচেয়ে নির্লজ্জ সম্মুখ হামলা-নির্যাতন।
আর এই দমন-নিপীড়নের প্রতিবাদে বিশ্বের ৪৯টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ প্রায় কিছুই বলেনি। মালয়েশিয়া গত বছর এক ডজন উইঘুর শরণার্থীকে চীনে ফেরত পাঠাতে অস্বীকার করেছিল, কুয়েত পার্লামেন্টের চার সদস্য জানুয়ারিতে উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদ করেছিল এবং তুরস্ক গত মাসে চীনের নির্মম আচরণের নিন্দা জানিয়েছিল।
ব্যস, এটুকুই। বাকি ৪৬টি দেশ বিষয়টি নিয়ে কিছুই বলেনি, বলা ভালো এড়িয়ে গেছে। একমাত্র আল-জাজিরা ছাড়া আরব মিডিয়াগুলোতে এমনকি ইরান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো বড় মুসলিম দেশগুলোতেও এ বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করতে শোনা যায়নি। কেন? বিষয়টি অবাক করা মতো!
কমিউনিস্ট দেশ চীনের অভ্যন্তরীণ বিষয়ে জানার একমাত্র উপায় দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া ও সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম কর্তৃক পরিবেশিত সংবাদ। ফলে চীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা সরকারবিরোধী কোনো আন্দোলনের খবর বাইরে আসে কদাচিৎ।
চীনে উইঘুর ও অন্য মুসলিম জাতিগোষ্ঠীগুলো দীর্ঘ দিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু এসব তথ্য গণমাধ্যম বা বহির্বিশ্বে উঠে এসেছে গত বছরই। বন্দি শিবির থেকে পালিয়ে যাওয়া অনেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলেছেন, তাদের ইতিহাস-ঐহিত্য মুছে ফেলতে এবং চীনা কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য তাদের কনসেনট্রেশন ক্যাম্পে রেখে অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ক্যাম্পে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে চীনা ম্যান্ডারিন ভাষা শেখানো হচ্ছে। বলা হচ্ছে, তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসের সমালোচনা করতে অথবা সেই ধর্ম পরিত্যাগ করতে।
তবে এসব বক্তব্যকে 'সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে বেইজিং বলছে, অঞ্চলটিতে উইঘুর সম্প্রদায়ের কিছু লোক ‘বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী’ তৎপরতায় লিপ্ত। তাদের দমন করতে ‘শুদ্ধি অভিযান’ চালানো হচ্ছে এবং উগ্রবাদীদের সংশোধন ক্যাম্পে পাঠানো হচ্ছে।
জিনজিয়াংয়ে মুসলমানদের বসবাসের ইতিহাস ১৩০০ বছরের বেশি পুরনো। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ হিসেবে চীনের অভ্যুদয়ের সময় প্রদেশটির জনসংখ্যার ৯০ শতাংশ মুসলমান ছিল; বর্তমানে যা মাত্র ৪৫ শতাংশ।
উইঘুরদের ভাষা অনেকটা তুর্কি ভাষার মতো। সংস্কৃতিগত দিক দিয়েও তুর্কিদের সঙ্গে তাদের অনেকটাই মিল। চীনের অন্যসব এলাকার ওপর প্রাধান্য বিস্তারকারী ‘হান জাতিগোষ্ঠী’ থেকে উইঘুররা সম্পূর্ণ আলাদা। শত শত বছর ধরে বঞ্চনা ও নির্যাতন সত্ত্বেও উইঘুররা ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আঁকড়ে ধরে আছে ।
চীনের সব সরকারেরই, এমনকি সমাজতান্ত্রিক দেশ হিসেবে অভ্যুদয়ের আগেও, ‘হান জাতিগোষ্ঠী’র মূল্যবোধের প্রতি আনুগত্য ও অন্যান্য জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সুপরিকল্পিত ‘আত্তীকরণ’ নীতি বজায় ছিল। তাদের দ্বারা মুসলিমদের ওপর অত্যাচার খুব একটা অবাক করা কোনো বিষয় নয়।
তবে মুসলিমদের প্রতি এত নির্যাতনের পরও মুসলিম বিশ্বের নীরবতা বিস্ময়করই বটে। কেন তারা নীরব?
তার মূল কারণ ‘অর্থ’। দেশে দেশে বড় অঙ্কের ঋণ ও অনুদান দিচ্ছে বিশ্বের বর্তমান এক নম্বর অর্থনৈতিক অগ্রগতির দেশ চীন। আরব দেশগুলোতে ২0 বিলিয়ন ডলারের ঋণ, পাকিস্তানে ছয় বিলিয়ন ডলার, পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে আরো বেশি (২৭ বিলিয়ন ডলার শুধু কাজাখস্তানে যৌথ শিল্প প্রকল্পে) ঋণ/অনুদান দিয়েছে দেশটি।
মুসলিম দেশগুলোর প্রয়োজন অর্থ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী উইঘুর মুসলিমদের নিয়ে মাথা ঘামানোর মতো এতটা বোকা নয় তারা। তাই তারা চুপ; একইভাবে তাদের গৃহপালিত গণমাধ্যমগুলোও চুপ।
সৌদি আরবের কার্যত স্বৈরশাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সাম্প্রতিক চীন সফরকালে জিনজিয়াংয়ে চীনা সরকারের নেয়া কথিত ‘সন্ত্রাসবিরোধী’ এবং ‘চরমপন্থী’ পদক্ষেপের সমর্থন জানিয়েছেন।
অবশ্য, সাংবাদিক জামাল খাশোগির হত্যার পেছনে তার নির্দেশ ছিল বলে বিশ্বজুড়ে তার বিরুদ্ধে যে ঝড় উঠেছিল সেই লড়াইয়ে চীনের সমর্থন প্রয়োজন সৌদি যুবরাজের। শুধু তাই নয়, অর্থেরও প্রয়োজন তার।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
