ঈদ যাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি
প্রকাশিত: ২৮ মে ২০১৯
এবারের ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের সঙ্গী হতে পারে বৃষ্টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী প্রতিবছর ঈদের সময় ৫৫ থেকে ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়েন। এবার টানা নয় দিনের ছুটি থাকায় এই সংখ্যা প্রায় ৮০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
আর মাত্র সপ্তাহখানেক পরই ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে পড়েছে নয় দিনের লম্বা ছুটির ফাঁদ। ৩১ মে ও ১ জুন শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ২ জুন রোববার শবে কদরের ছুটি। ৩ জুন সোমবার অনেকে নিতে পারেন ঐচ্ছিক ছুটি। ৪ জুন মঙ্গলবার (২৯ রমজান) থেকে ৬ জুন বৃহস্পতিবার ঈদুল ফিতরের তিন দিনের ছুটি পড়ছে।
এরপর আবারও ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ঈদের আনন্দ আপনজনের সঙ্গে ভাগ করে নিতে ঘরমুখী মানুষের বড় অংশ রাজধানী ঢাকা ছাড়বেন ৩০ মে। ৩ জুন আরও একটি বড় অংশ ঘরমুখী হবেন।
এ তো কেবল চিত্র রাজধানী ঢাকায়। তবে সারা দেশেই কর্মজীবী মানুষের বড় অংশ ঈদকে উপলক্ষ করে নিজ ঘরে চলে যাবেন। ঘরে ফেরার দিনক্ষণ ৩০ মে, ৩ জুন অথবা অন্য যেদিনই হোক না, ঈদ যাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি। ঈদের দিন যত ঘনিয়ে আসবে, এই বৃষ্টি ভারী রূপ ধারণ করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের কাছ থেকে এমন পূর্বাভাস পাওয়া গেছে।
তাই ঈদের যাত্রাপথে বৃষ্টি মুখোমুখি হলে ঘরমুখী মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলা বর্ষপঞ্জিতে আষাঢ় ও শ্রাবণ মাস মিলিয়ে বর্ষাকাল। সেই হিসেবে ১ আষাঢ় শুরু হয় জুন মাসের মাঝামাঝি সময়ে। আর শ্রাবণ বিদায় নেয় মধ্য আগস্টে। কিন্তু আমাদের দেশে আবহাওয়া বিশেষজ্ঞদের কাছে বর্ষাকালের সময় হিসেবটা দ্বিগুণ। ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী, তাদের কাছে বর্ষাকাল শুরু হয় ১ জুন, শেষ হয় ৩০ সেপ্টেম্বর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই চার মাসে বাংলাদেশের মোট বৃষ্টিপাতের শতকরা ৭১ ভাগ বৃষ্টি হয়ে থাকে। বর্ষাকালের এই বৃষ্টি মৌসুমী বায়ুর প্রভাবে বেশি হয়ে থাকে। বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমী বায়ু বাংলাদেশের টেকনাফ উপকূল ছুঁয়ে ফেলে সাধারণত ১ জুন। দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে সৃষ্ট মৌসুমী বায়ু উত্তর-পূর্ব দিকে গিয়ে মিয়ানমার ও বাংলাদেশের টেকনাফের পাহাড়ি অঞ্চলে বাধা পায়। বাধা পেয়ে এটি পূবালী বাতাস হয়। এরপর উত্তর দিকে এগিয়ে যায়। যেদিন এই বায়ু বাংলাদেশের ওপর আবির্ভাব হয়, সেদিন থেকেই বর্ষাকাল শুরু হয়।
আবহাওয়াবিদেরা জানান, এবার মৌসুমী বায়ু বাংলাদেশে চলে আসবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে, না হয় দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের রমজান মাস শুরু তিন দিন আগে ঘূর্ণিঝড় ফণী আঘাত হানে বাংলাদেশে। এর প্রভাবে ৩ ও ৪ মে বৃষ্টি হয় দেশের বিভিন্ন স্থানে। কিন্তু ফণীর প্রভাব কেটে যাওয়ার পর থেকে সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। দাবদাহ বয়ে যায় রাজধানী ঢাকাসহ দেশের উত্তর পশ্চিম এবং মধ্যাঞ্চলের ওপর দিয়ে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। টানা আট দিনের তীব্র গরমের পর ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয় গত ১২ মে। এরপর থেকে থেমে বৃষ্টি আর কালবৈশাখী হলেও গরমের বেশ চলতেই থাকে। তবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করেছে।
আবহাওয়াবিদদের মতে, মে মাসের শেষে তিন দিন ২৯ থেকে ৩১ মে পর্যন্ত বৃষ্টি আরও বেড়ে যাবে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, মৌসুমী বায়ু আমাদের দেশে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে চলে। অনেক সময় মৌসুমী বায়ু আসার আগে বর্ষার মেঘ দেশের ভেতর আশা শুরু হয়। এখন আবহাওয়া তেমনই রয়েছে। ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। তবে ৩১ মে থেকে ঈদের আগে বৃষ্টির ঘনঘটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, মে মাসে প্রতিদিন স্বাভাবিক গড় বৃষ্টিপাত হয় ৩৮৩ দশমিক ৬৭ মিলিমিটার। কিন্তু গত ২৬ মে পর্যন্ত প্রতিদিন গড়ে বৃষ্টি হয়েছে ৩২৩ দশমিক ৭৩ মিলিমিটার। মে মাসের প্রথম ২৬ দিনে স্বাভাবিকের চেয়ে ৬০ দশমিক ০৬ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বৃষ্টিপাতের যে ঘাটতি রয়েছে, মে মাসের শেষের দিনগুলোতে সেটি পুষিয়ে যেতে পারে।
মে মাসের শেষ তিন দিন বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনে আসাম, মেঘালয়, সিকিম, ওডিশা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের হিমালয় নিকটবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।
তবে আবহাওয়াবিদরা জানান, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বৃষ্টি হলে এর রেশ বাংলাদেশেও পড়লে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির ধারা ৩ মে পর্যন্ত থাকতে পারে। ৪ মে থেকে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকবে। তবে ঈদের দিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ঈদের আগের দিনগুলোতে নেত্রকোনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে। ঢাকাসহ মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ওই সব অঞ্চলের তুলনায় বৃষ্টি কম হবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আবার কিছুটা রোদও থাকবে। ঈদের আগে ঘরে ফেরার সময় যে ধারায় বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে, তাতে করে আকাশপথ কিংবা রেলপথে চলাচলে সমস্যা হবে না। তবে সড়কপথে যে সব এলাকায় রাস্তার অবস্থা ভালো নয়, সেখানে সমস্যা হতে পারে।
কিন্তু ঈদের আগে বৃষ্টি নিয়ে চিন্তায় রয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ব্যস্ত সড়কে যানবাহন ও যাত্রীদের চাপ বেশি থাকবে। তাই কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি হলে বিঘ্ন ঘটতে পারে ঘরমুখী মানুষের চলাচল। তাদের মতে, ঈদের সময় যাত্রী চাপ বেশি থাকায় এমনিতেই গাড়ি কম গতিতে চলে। এর সঙ্গে বৃষ্টি যোগ হলে ধীর গতিতে চলবে বাস।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
