ঈদের শপিংয়ে সাবধান, ট্রায়াল রুমে ক্যামেরা!
প্রকাশিত: ২২ মে ২০১৯
আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। ধর্মীয় পরিভাষায় একে পুরস্কারের দিবস হিসেবেও বর্ণনা করা হয়েছে। মূলত দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সঙ্গে পালন করে থাকেন। এই আনন্দ আরো বেগময় করতে মুসলমানরা এদিন নতুন পাঞ্জাবী, জুতা, স্যান্ডেল, শাড়ি, গয়না প্রভৃতি কিনে থাকেন। আবার যাদের সামর্থ্য বেশি তারা এই দিনকে সামনে রেখে নতুন গাড়ি-বাড়িও কেনেন।
তবে নতুন জামা কিনতে গিয়ে আপনি নতুন কোনো বিপদে জড়াচ্ছেন না তো? পাঠক বন্ধু ভাবছেন কেন এই কথা বলছি! নিশ্চয় কারণ আছে! আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এই ঈদে নতুন পোশাক কিনতে এরইমধ্যে রাজধানীর বিভিন্ন শপিংমলগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। নিজের পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন নামিদামি সব শপিংমলে।
এর মধ্যে অনেকেই নিজেদের পছন্দের জিনিসপত্র কিনে ফেলেছেন আবার অনেকে এখনো দেখছেন। তবে রেডিমেট পোশাক কিনতে যারা শপিংমলগুলোতে যান, তারা সাধারণত ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে পোশাক কিনে থাকেন। মূলত এই ধরনের বিপদ তাদের বেলায় বেশি দেখা যেতে পারে। এবার নিশ্চয় বুঝেছেন, কেন বললাম এই কথা! কারণ, শখের পোশাক কিনতে গিয়ে এরই মধ্যে এমন বিপদের খবর পাওয়া গেছে।
তাই আমরাও সতর্ক করতে চায় পাঠকদের। আমরা আগে থেকে জানাতে চায়, যারা এখনো ঈদের শপিং করেননি, তারা আজই সতর্ক হোন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে রেডিমেট পোশাক কেনা ও ট্রায়াল রুমের গোপন ক্যামেরা থাকার খবর বেশি পাওয়া যায়, তাই এখনই সাবধান হোন! কারণ সামান্য অসাবধনতার কারণে ধ্বংস হতে পারে আপনার জীবন। তাই ট্রায়াল রুমে কাজ সারার আগে গোপন ক্যামেরার বিষয়ে সর্তক থাকতে হবে।
কিন্তু সে সতর্ক কীভাবে হবেন? গোপন ক্যামেরা তো গোপনে বসানো থাকে, তাহলে জানবেন কীভাবে? চলুন জেনে নেই, কীভাবে বুঝবেন ট্রায়াল রুমে গোপন ক্যামেরা কীভাবে লুকিয়ে রাখা হয়েছে।
১) অন্য লাইট ব্যবহার করুন
ধরুন, আপনার ব্যবহৃত ট্রায়াল রুমে কোনো ফ্লাশ লাইট বা সেলফোনের লাইট বা টর্চলাইটের আলো ফেলুন। ঠিক আয়নার মধ্যে আপনার খুব কাছ থেকে এই আলোটি ফেলুন। সম্ভব হলে ট্রায়াল রুমের নিজস্ব লাইট বন্ধ করে দিন। এমতাবস্থায় এটা টু ওয়ে মিরর হলে, অন্য পাশে কী আছে? তা স্পষ্ট দেখা যাবে।
২) নখ দিয়ে জেনে নিন
ট্রায়াল রুমের আয়নাটি টু ওয়ে মিরর কিনা পরীক্ষা করার সবচেয়ে দুর্বল পদ্ধতি হলো, নখ দিয়ে পরীক্ষা করা। এর ফলাফল নিখুঁত নাও হতে পারে। তবে এই পদ্ধতিও জেনে রাখা ভালো।
৩) সেলফোনের সাহায্য নিন
ট্রায়াল রুমে সিকিউরিটি ক্যামেরা বা গোপন ক্যামেরা রাখা হলে এক ধরনের ফ্রিকোয়েন্সির কারণে আপনার সেলফোনের নেটওয়ার্ক কমে যেতে পারে। যদি কোনো জায়গায় বা ট্রায়াল রুমে এমনটা দেখেন, আপনার মোবাইল ফোন ভালো সার্ভিস দিচ্ছে না এবং আপনার নজরে কোনো ক্যামেরাও পড়ছে না, তাহলে মনে করবেন সেখানে কাছাকাছি কোথাও গোপন ক্যামেরা বসানো আছে।
৪) গ্লাস পরীক্ষা করুন
আপনি যখন কাপড় ট্রায়াল দিতে ঢুকবেন, তখন প্রথমেই সেখানকার আয়না কিংবা গ্লাস পরীক্ষা করে দেখুন। দেখবেন আয়নাটি কীভাবে বসানো আছে। যদি দেখেন, আয়নাটি দেয়ালে ঝোলানো অথবা দেয়ালে লাগানো? নাকি দেয়ালের সঙ্গে একেবারে খোদাই করা অবস্থায় আছে? টু ওয়ে মিরর বা একপাশে আয়না ও অন্য পাশে স্বচ্ছ এমন গ্লাসগুলো সাধারণত দেয়ালে একেবারে খোদাই করা অবস্থায় থাকে। তাই ঢোকার আগে অবশ্য গ্লাস পরীক্ষা করে নিবেন।
৫) আয়নাতে টোকা দিন
ট্রায়াল রুমে গিয়ে প্রথমে আপনার আঙুলের গিঁট দিয়ে আয়নাতে টোকা দিন। আয়না যেহেতু দেয়ালে বসানো আছে, সুতরাং নরমাল আয়না হলে তা সাধারণ আওয়াজ করবে। কিন্তু টু ওয়ে মিরর হলে ফাঁপা শব্দ করবে।
৬) আয়নার ভেতরে তাকান
আপনার আয়নার ওপর প্রান্তে কী আছে তা জানার জন্য আয়নার ভেতরে তাকান, যদি এটা টু ওয়ে মিরর হয় তাহলে আয়নার খুব কাছে চোখ রাখলে অপর সাইড দেখা যাবে। অথবা আপনার মুখ আয়নাতে চেপে ধরুন এবং হাত দিয়ে মুখের সাইডে এমনভাবে ব্লক করুন যাতে কোনো আলো সে আয়নায় না পড়ে। এটা টু ওয়ে মিরর হলে অবশ্য আয়নার অপর পাশে কী আছে, তা আপনি দেখতে পারবেন।
তবে এসব নিয়মাবলীর মধ্যে স্মার্টফোনের মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন, ট্রায়াল রুম আপনার জন্য উপযুক্ত কিনা। কারণ, কোন একটি ইলেকট্রিক ডিভাইস আগে থেকে লাগানো থাকলে, আপনার ফোনের নেটওয়ার্ক একেবারে কমে যাবে।
প্রসঙ্গত, এই লেখায় টু ওয়ে মিররের কথা বলা হয়েছে। প্রশ্ন আসতে পারে এটা কী? এটা এমন এক ধরনের আয়না, যা আপনার জন্য অনেক বড় একটা হুমকি হতে পারে। মূলত এই আয়নাকে বলা হয় ‘টু-ওয়ে মিরর’। এর সাহায্যে আয়নার পেছনে থেকেই যে কেউ দেখে নিতে পারে আপনার গোপন মুহূর্ত। এটি দেখতে পুরোপুরি সাধারণ আয়নার মতোই দেখায়, তবে এর পেছনে কেউ থাকলে তাকে দেখা যাবে না। অথচ সে আপনাকে স্পষ্ট দেখতে পাবে। আর সেখান থেকেই তৈরি হবে গোপন মুহূর্তের ছবি ও ভিডিও।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
