ঈদের আগেই ঢাকা-বেনাপোল রুটে চালু হচ্ছে রেল সার্ভিস
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
লপথে যাত্রী সেবা আরও এক ধাপ এগিয়ে নিতে বেনাপোল-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে এক্সপ্রেস রেল সার্ভিস। এই রেল সার্ভিস চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। ঈদুল আযহার আগেই বেনাপোল-ঢাকা রুটে এক্সপ্রেস রেল চালু হতে যাচ্ছে।
স্বাধীনতার ৪৮ বছর পর আবারও বেনাপোল-ঢাকার মধ্যে রেল চালু এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় খুশি সবাই। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পাসপোর্টযাত্রী যাতায়াতের ব্যাপক সুবিধা হবে।
প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করে থাকে। ঈদ পূজা পার্বণে এ সংখ্যা বেড়ে যায়। যাত্রীদের সিংহভাগ আসে ঢাকা থেকে। বেনাপোল থেকে পরিবহন সঙ্কট, মালিক শ্রমিকদের অবরোধ, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে যাত্রীরা নানামুখি হয়রানির শিকার হয়। রেল চালু হওয়ায় সেই হয়রানি লাঘব হতে যাচ্ছে।
স্থানীয়রা জানান, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই পথে দেশের সিংহ ভাগ মানুষ যাতায়াত করে থাকে। তাই রেল চালু হলে যাত্রীর সংখ্যা বাড়বে। সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
রোববার ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে ঢাকার পাসপোর্টযাত্রী আলমগীর হোসেন জানান, আরিচা ঘাটের যানজটের কারণে আমাদের নাজেহাল হতে হয়। শনিবার রাত ১০টায় ঢাকা থেকে বাসে উঠে বেনাপোল রোববার বেলা ২টার সময় নেমেছি। এতে অসুস্থতা বোধ করছি।
একই বাসের আরেক যাত্রী উর্মিলা সেন বলেন, আমার অসুস্থ পিতাকে নিয়ে ঢাকা থেকে রওনা করি। বেনাপোল পর্যন্ত আসতে আমাদের খুব কষ্ট হয়েছে। সারারাত বাসের ভিতর বসে আরও অসুস্থ হয়ে গেছে। রেল চালু হলে পথ বেশি হলেও অন্তত যানজটের হাত থেকে রেহাই পাওয়া যাবে। নিরাপদ এ যাত্রায় কমবে জীবনহানির ঘটনা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ব্যবসা-বাণিজ্য চিকিৎসার জন্য আমাদের ভারতের উপর বেশি নির্ভরশীল। কিন্তু ভারতের সাথে আমাদের যোগাযোগের মাধ্যম শুধু বাস। ঢাকা-বেনাপোল রুটে রেল চালু হলে শুধু বেনাপোল নয় গোটা দেশ এগিয়ে যাবে।
ভারত-বাংলাদেশ চেম্বার এন্ড কমার্সের ল্যান্ডপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, খুব তাড়াতাড়ি বেনাপোল-ঢাকা রুটে রেল চালু হবে। আমাদের স্বপ্ন স্বার্থক হবে। রেল সেবা চালু হলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে। বেনাপোল স্থল বন্দর ও ঢাকার মধ্যে আগে কেবল বাসই ছিল ভরসা।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান, প্রথম পর্বে আসছে বেনাপোল-ঢাকা রুটে এক্সপ্রেস রেল। এরপর বুলেট ট্রেন। ভারতের সাথে রেল কার্গো সার্ভিস। এ সেবা চালু করতে এর আগে গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ের যৌথ ইশতেহার এবং উন্নয়ন সহযোগিতার জন্য কাঠামোগত চুক্তির আওতায় (রেলপথ বিষয়ে) উপ-আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত একসভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, রেলের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ঈদুল আযহার আগে বেনাপোল-ঢাকা রেল চালু হবে। এই রেলটিতে ১০টি বগি থাকবে। তবে রেলের কোনও নাম এখনও নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস এই তিনটি নাম পছন্দ করা হয়েছে।
তিনি বলেন, ১০টি বগির মধ্যে দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন এসি চেয়ার ভাড়া হবে ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। তবে এটি সামান্য কয়েকটি স্টপিজে থামানো হবে। এক কথায় ননস্টপ হিসেবে এ রেলটি চলবে। বেনাপোল-ঢাকা রেল রুটে যাত্রী সেবার ক্ষেত্রে ৫০ শতাংশ সিট অনলাইনে যাত্রীরা সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহম্মদ শাহনেওয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলেই আগামী ঈদের আগে এই সেবা চালু হবে। এর জন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ আমরা চেষ্টা চালাচ্ছি বেনাপোলের সাথে সারাদেশের রেল যোগাযোগ দ্রুত সহজতর করার। যাতে করে ভারতের সাথে যোগাযোগও সহজ হবে। পাশাপাশি বেনাপোল বন্দরে আমদানি-রফতানির কাজে নিয়োজিত ব্যবসায়ীদেরও যাতায়াত সহজতর হবে।
উল্লেখ্য, বেনাপোল-কলকাতা রুটে ভারতের সাথে এর আগেও যাত্রী সেবায় রেল সার্ভিস চালু ছিল। তবে দেশ স্বাধীনের পরপরই তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বছর দশ আগে দুই দেশের সরকারের প্রচেষ্টায় আবারও চালু হয় রেল চলাচল। প্রথমে পণ্য পরিবহণে কার্গো সার্ভিস চালু হয়। পরে ২০১৭ সালের ১৬ নভেম্বর খুলনা-বেনাপোল-কলকাতা রুটে বন্ধন রেলের যাত্রীসেবা চালু হয়।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
