ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
প্রকাশিত: ৩ মে ২০২৬
দেশের একমাত্র জ্বালানি তেলের সরকারি শোধনাগার চট্টগ্রামের পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে গত ১৯ দিনে প্রায় ১ লাখ টন জ্বালানি পরিশোধন হয়নি। ফলে এ পরিমাণ জ্বালানি পরিশোধিত আকারে দেশের ভেতর ও বাইরের বিভিন্ন উৎস থেকে কিনে দেশের চাহিদা মেটাতে হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি)। এতে বাড়তি খরচ যেমনি হয়েছে, তেমনি দেশের জ্বালানি নিরাপত্তা বিধানে বিপিসির সক্ষমতার অভাব নিয়েও প্রশ্ন ওঠেছে ঘনিষ্ঠ পর্যবেক্ষক মহলে।
গত প্রায় দেড় সপ্তাহ আগেই বিপিসির কর্মকর্তারা জানিয়েছিলেন বিপিসি পরিচালিত ইস্টার্ন রিফাইনারির জন্য তিনটি কনসাইনমেন্টে মোট প্রায় ৩ লাখ টন ক্রুড বা অপরিশোধিত জ্বালানি আমদানি প্রক্রিয়ায় পাইপলাইনে রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে এগুলো সময়মতো এসে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ও উৎপাদন প্রক্রিয়া গত ১৪ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায়।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদ খান ইত্তেফাককে বলেন, সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। আশা করা হচ্ছে আগামী ৭ মে থেকে ইস্টার্ন রিফাইনারির জ্বালানি পরিশোধন ও উৎপাদন প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে যাবে। জাহাজটি বহির্নোঙরে পৌঁছার সঙ্গে সঙ্গেই লাইটারিং শুরু করার প্রস্তুতি নেওয়া আছে। তিনি জানান, ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন জ্বালানি দৈনিক ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। যতটুকু ক্রুড ঠিক ততটুকুই বিভিন্ন ধরনের জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য এখানে উৎপাদন করা হয়। ১৬ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতা থাকলেও ইস্টার্ন রিফাইনারি এলপিজি, পেট্রোল, ফার্নেস অয়েল, ডিজেল ও কেরোসিন এই শোধনাগারে উৎপাদন করে থাকে। এগুলোর মধ্যে এখানে ডিজেল উৎপাদনের পরিমাণ ৪৫ শতাংশ। জানা যায়, শিডিউল মোতাবেক ইস্টার্ন রিফাইনারির জন্য ক্রুড বা অপরিশোধিত জ্বালানির আমদানিকৃত সর্বশেষ চালানটি এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হলে প্রায় ২ মাস ক্রুডের চালান ব্যাহত হয়। ফলে মার্চে রিফাইনারিতে পরিশোধন প্রক্রিয়ায় ক্রুডের পরিমাণ ৪ হাজার ৫০০ মেট্রিক টন থেকে ৩ হাজার ৫০০ মেট্রিক টনে নামিয়ে আনা হয়। কিন্তু ক্রুড শেষ হয়ে গেলে গত ১৪ এপ্রিল থেকে রিফাইনারি বন্ধ করে দেওয়া হয়।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ইত্তেফাককে বলেন, পাইপলাইনে থাকা মোট ৩ লাখ মেট্রিক টন ক্রুড বা অপরিশোধিত জ্বালানি আসার পথে রয়েছে। যার মধ্যে সৌদি আরবের আরেমকো থেকে কেনা ১ লাখ টন ক্রুড অয়েল এপ্রিলের শেষে আসার কথা, যেটি মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে নিশ্চিত পৌঁছাবে। এরমধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ায় হরমুজ প্রণালির কাছে এতদিন বাংলাদেশের কেনা ১ লাখ টন ক্রুড নিয়ে আটকে থাকা জাহাজটি দেরিতে হলেও মে মাসের মাঝামাঝি নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে। সেই সঙ্গে আশা করা হচ্ছে আবুধাবির এডনক থেকে কেনা ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর ফেলবে মে মাসের শেষ সপ্তাহে।
মধ্যপ্রাচ্যে গত ফেব্রুয়ারি মাসের শেষে যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হলে বিপিসি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে। প্রায় ষাট বছর আগে পাকিস্তানি আমলে স্থাপিত বাংলাদেশের একমাত্র ইস্টার্ন রিফাইনারির বছরে উৎপাদন ক্ষমতা এখন মাত্র প্রায় ১৫ লাখ টন। পাশাপাশি বর্তমান মুহূর্তে দেশের পরিশোধিত জ্বালানির বার্ষিক চাহিদাই হচ্ছে ৭০ লাখ টনেরও বেশি। ফলে দেশের ৮০ শতাংশ জ্বালানির চাহিদা বিপিসিকে মেটাতে হচ্ছে আমদানির মাধ্যমে। অন্যদিকে দেশের জ্বালানির নিরবচ্ছিন্ন জোগানে বিপিসি অত্যধিক পরিশোধিত জ্বালানি আমদানি নির্ভর হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
