ইসলাম অবমাননায় ১০ বছরের কারাদণ্ড
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯
মালয়েশিয়ায় ইসলাম ধর্ম ও নবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে রাজধানী কুয়ালালামপুরের একটি আদালত। এছাড়া একই ধরনের অভিযোগে আরো তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ২২ বছরের তরুণের নাম আয়িয়া ইয়া। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ইসলাম ও নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় ইসলামের অবমাননার বিরুদ্ধে এই শাস্তিকে সবচেয়ে কঠোর বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি দেশটিতে ধর্মীয় এবং জাতিগত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্কের অপব্যবহার করে ইসলাম ও হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে ১০টি অভিযোগ গঠন করা হয়েছে।
এই অভিযোগের প্রত্যেকটির শাস্তি এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার রিঙ্গিত জরিমানা। এক বিবৃতিতে তিনি বলেছেন, এ সাজা ধারবাহিকভাবে কার্যকর হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপর এক ব্যবহারকারীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার তার বিরুদ্ধে আদালতে শুনানি হবে। এছাড়া অপর দুজনের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি। তবে কোনো ধরনের জামিন ছাড়াই তারা আটক থাকবে।
এই চারজনের বিরুদ্ধে জাতিগত অসম্মান, উসকানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্কের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে কোনো ধরনের উস্কানিমূলক বার্তা, ছবি শেয়ার কিংবা আপলোড না করতে জনসাধারণকে পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দেশটির ধর্মীয় কল্যাণ বিষয়ক মন্ত্রী মুজাহিদ ইউসুফ রাওয়া বলেন, ইসলাম এবং নবী সম্পর্কে আপত্তিকর লেখা এবং পর্যবেক্ষণের জন্য ইসলামী কল্যান বিষয়ক বিভাগ একটি পর্যবেক্ষক ইউনিট গঠন করেছে। তিনি বলেন, ধর্মকে অবমাননা করে এমন কোনো বিষয়ের সঙ্গে আপোষ করবে না মন্ত্রণালয়।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
