ইরাক-আফগানিস্তানে বেসামরিক লোকদেরও গুলি করার অনুমতি ছিল
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
ইরাক ও আফগানিস্তানে মোতায়েন সৈন্যদের স্থানীয় নিরস্ত্র বেসামরিক লোকেদের গুলি করার অনুমতি দিয়ে রেখেছিল ব্রিটিশ সেনাবাহিনী।
সোমবার অনুসন্ধানী এক প্রতিবেদনে লন্ডনভিত্তিক কাতারি সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) একথা জানায়।
এমইই’র প্রতিবেদনে বলা হয়, নিরস্ত্র বেসামরিক লোকজন ব্রিটিশ সৈন্যদের গতিবিধির ওপর নজর রাখছে এমন সন্দেহ হলে তাদের গুলি করতে বলা হয়েছিল।
কয়েকজন সাবেক সৈন্য এমইইকে জানায়, এমনভাবে গুলিতে নিহতদের নিরস্ত্র মানুষের মধ্যে কিশোর ছেলে ও শিশুরাও রয়েছে।
এক পর্যায়ে এমন অবস্থা দাঁড়ায় যে, স্থানীয়দের হাতে মোবাইল ফোন থাকলে, বেলচা বহন করলে বা অন্য কোনোরকম সন্দেহজনক আচরণ করলে তাদের গুলি করার অনুমতি দেয়া হয়েছিল।
দু’জন সৈন্য এমইইকে জানান, দক্ষিণ ইরাকে নিযুক্ত থাকার সময় তাদের ও তাদের সঙ্গীদের এই অনুমতি দেয়া ছিল।
নিরস্ত্র লোকজন জঙ্গিদের সংবাদদাতা হিসেবে কাজ করছে বা পথের পাশে বোমা পেতে রাখছে এমন উদ্বেগের কারণেই সেখানে নিয়ম শিথিল করা হয়েছিল।
আরেকজন সাবেক রয়্যাল মেরিন সদস্য বলেন, তার একজন অফিসার আফগানিস্তানে একটি আট বছরের শিশুকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছিল। ছেলেটির বাবা তাদের ঘাঁটির সামনে এসে এর ব্যাখ্যা চাইলে তিনি অধীনস্ত সৈন্যদের কাছে একথা স্বীকার করেন।
আরেকজন সাবেক সৈন্য এমইইকে বলেন, আফগানিস্তানে সৈন্যরা দু’জন নিরস্ত্র কিশোরকে গুলি করে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দেয়া হয়েছিল।
তিনি বলেন, ব্রিটিশ সৈন্যদের ঘাঁটি থেকে সোভিয়েত আমলের কিছু অস্ত্র নিয়ে ওই ছেলেগুলোর মৃতদেহের পাশে রাখা হয়েছিল যেন মনে হয় তারা সশস্ত্র তালেবান যোদ্ধা।
ওই সৈন্য আরও জানান, অন্যান্য ঘাঁটিতেও তিনি একই ধরনের অস্ত্র মজুদ রাখতে দেখেছেন। ‘আমি নিশ্চিত সেগুলোও একই উদ্দেশ্যে রাখা হয়েছিল। হেডকোয়ার্টার থেকে সৈন্যরা নিয়মিত আমাদের ঘাঁটি পরিদর্শনে যেত। এসব অস্ত্র সহজেই তালিকাভুক্ত করে ফেরত পাঠানো যেত,’ বলেন তিনি।
একজন সাবেক সৈন্য বলেন, তিনি বসরায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোককে গুলি করে হত্যা করতে দেখেছেন। নিহতদের সবাই ব্রিটিশ সৈন্যদের ওপর নজর রাখছিল একথা তিনি বিশ্বাস করেন না। আক্রমণের নিয়ম শিথিল করায় সেখানে ‘হত্যাযজ্ঞ’ শুরু হয়েছিল বলে দাবি করেন তিনি।
সাবেক ওই সৈন্য বলেন, মিলিটারি পুলিশ এসব ঘটনার কোনো তদন্ত করলে তিনি ও তার সঙ্গীদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। ‘আমাদের কমান্ডার বলেন, কোনো তদন্ত হলে আমরা তোমাদের রক্ষা করব। তুমি শুধু বলবে তুমি সত্যিই মনে করেছিলে তোমার জীবন বিপন্ন- এই কথাগুলোই তোমাকে বাঁচিয়ে দিবে।’
এমইই সাক্ষাৎকারদাতাদের এসব বক্তব্য যাচাই করতে পারেনি। তবে আফগানিস্তান ও ইরাকের ভিন্ন ভিন্ন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন দলে নিযুক্ত সাবেক সৈন্যরা মোটামুটি একই রকম অভিযোগ করেছেন বলে জানায় এমইই।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য দিতে অস্বীকার করেছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
