শনিবার   ০১ আগস্ট ২০২৬   শ্রাবণ ১৬ ১৪৩৩   ১৬ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

‘ইমারজেন্সী ঘোষণার ষড়যন্ত্রে ছিলেন চুপ্পু’!

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ১ আগস্ট ২০২৬  


 
 
সদ্য পদত্যাগি প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিন চুপ্পু  গোলযোগ ও দাঙ্গা হাঙ্গামার মতো উদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে ‘জরুরী অবস্থা’ জারি করার পরিকল্পনায় সচেষ্ট ছিলেন এমন আশংকার তথ্য একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের নজরে গেলে দ্রুত তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদ মতে ‘অভ্যন্তরিণ গোলযোগ, দাঙ্গা হাঙ্গামার মতো ঘটনা ঘটলে প্রধানমন্ত্রীর মতামত নিয়ে প্রেসিডেন্ট জরুরী অবস্থা জারি করার ক্ষমতা রাখেন’। পরিকল্পকদের ধারণা ছিল, ‘দাঙ্গার মতো চরম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তখন সম্মতি দেবেন।’ জানা যায়, এমন কিছু তথ্য গোয়েন্দা সংস্থার হাতে আসার পর জাতীয় স্বার্থে নড়েচড়ে বসেন সকলে। এদিকে সাহাবুদ্দিন চুপ্পু তার একান্ত মত তুলে ধরে বড় আকারের একটি সাক্ষাৎকার গত ১৯ জুলাই, ২০২৬ ‘দৈনিক ইনকিলাব’-এর অনলাইনে দ্রুত প্রকাশ করার জন্য পাঠিয়েছিলেন। যার হেডিং ছিল ‘আমি হঠাৎ কেন কোনো বিতর্কের সম্মুক্ষিণ হবো?’ নিজ দপ্তরের কাউকে না জানিয়ে প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারটি ‘ইনকিলাবে’ তাঁর ঘনিষ্ঠ একজন রিপোর্টারের  হোয়ার্টসঅ্যাপ-এ সরাসরি পাঠান। দেশবাসিকে তিনি এর মাধ্যমে কিছু বার্তা দিতে চেয়েছিলেন। তারা দ্রুত সাক্ষাৎকারটি পত্রিকার সাইটে আপলোড করে দেন। তারপরই ঘটে মূল ঘটনা। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ‘জরুরী অবস্থা’ জারির পরিকল্পনার সাথে সরকারের ভেতরে থাকা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ‘একটি নেটওয়ার্ক’ গড়ে তোলা হয়ে থাকতে পারে। এদিকে সরকার নিজেকে নিরাপদ রাখতে সন্দেহের তালিকায় থাকাদের চাকরি থেকে বিদায়ের উদ্যোগ নিয়েছে বলে প্রকাশ।
সংশ্লিষ্টরা মনে করেন, ক্ষমতায় থাকা অবস্থায় সাহাবু্িদ্দন চ্প্পুুর ওই সাক্ষাৎকারটি বর্তমান সরকারের জন্য ছিল অত্যন্ত ‘সেনসেটিভ’। সাক্ষাৎকারটি প্রকাশের দুই ঘন্টার মধ্যে শীর্ষ গোয়েন্দা সংস্থার একদল সদস্য মতিঝিল আর কে মিশন রোডের ইনকিলাব ভবনের বার্তা বিভাগে গিয়ে অবস্থান নেন। তারা বার্তা সম্পাদককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। যেই রিপোর্টারের হোয়ার্টসঅ্যাপ-এ সাহাবুদ্দিন চুপ্পু নিজে সাক্ষাৎকারটি পাঠিয়েছিলেন তার পরিচয় নিশ্চিত হয়ে ফোনে তার সঙ্গে কথা বলেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিভিন্ন প্রশ্নের উত্তর ওই রিপোর্টারের কাছে জানতে চাওয়া হয়। এর আগে তারা পত্রিকা অফিসে ঢূকেই সাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকারটি অনলাইন থেকে দ্রুত নামিয়ে ফেলতে নির্দেশনা দেন। সাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকারটি যতটা দ্রত আপলোড করা হয়েছিল তারচেয়েও দ্রুত সময়ে তা নামিয়ে ফেলা হয়েছে। এই প্রতিবেদকের সঙ্গে ‘ইনকিলাবে’র সংশ্লিষ্ট রিপোর্টারের যোগাযোগ হলে তিনি জানান, ‘সাহাবুদ্দিন চুপ্পু তখনো ক্ষমতায় থাকায় তাঁর সাক্ষাৎকারটির গুরুত্ব ছিল অনেক। তথ্য উপাত্ত দেখে আমার মনে হয়েছে সরকারের সঙ্গে কোন সাংঘর্ষিক কিছু তাতে ছিল না। যা এখন অপ্রকাশিত থেকে গেলো। মাত্র দুই ঘন্টায় কিছু পাঠক এটি পড়তে পেরেছিলেন। ক্ষমতায় থাকা অবস্থায় এটি তাঁর সর্বশেষ সাক্ষাৎকার।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাৎকারটির প্রকাশনা বন্ধ করার পরই সাহাবুদ্দিন চুপ্পুকে ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে পদত্যাগ করাবার উদ্যোগ নেয়া হয়েছিল। দিল্লীতে ফোনালাপ আর সাক্ষাৎকারের বিষয়ে যোগসূত্র ছিল বলে মনে করছেন তারা। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তখন দেশের বাইরে থাইল্যান্ডে ছিলেন। উদ্যোগিরা ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগ করার কথা প্রস্তাব করার পর সিনিয়ররা দুইদিনের জন্য বিষয়টি ‘ঘোলাটে’ করতে চান না জানিয়ে স্পিকারের জন্য অপেক্ষা করার নির্দেশনা দেন। এদিকে বঙ্গভবনের দিকে নজরদারি বাড়ানো হয়। সরকারের পক্ষ থেকে স্পিকারকে দ্রুত দেশে  আসতে ফোন করা হয়। ২৩ জুলাই বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত সাহাবুদ্দিন চ্প্পুুকে পদত্যাগ করতে বলা হয়নি বলে তিনি ঘনিষ্ঠ একজনকে ওইদিন রাতে ফোনে নিশ্চিত করেছিলেন। শুক্রবার সকাল ১১টায় ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্টের পদত্যাগ গুজবে কান দেবেন না।’ কিন্তু শুক্রবার বেলা ১১টার পর থেকে দ্রুত পদত্যাগ করাবার বিষয়টি সামনে আসতে থাকে। স্পিকার বেলা সোয়া তিনটার দিকে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন এমনটা নিশ্চিত হবার পর দ্রুত শুক্রবার বিকেল ৫টায় পদত্যাগের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। এতটা দ্রুততম সময়ে পদত্যাগের ঘটনা সাহাবুদ্দিন চুপ্পু ধারণা করেননি।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ মতে, অসুস্থতা জনিত কারণে দায়িত্ব পালনে অপারগ হলে প্রেসিডেন্ট স্পিকার বরাবর স্বাক্ষর দিয়ে তা জানিয়ে পদত্যাগ করার বিধান। পদত্যাগপত্র গ্রহণের পর স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার বিধান রয়েছে।
জানা গেছে, তৎকালিন প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিন চুপ্পু  বিজি ২০১ ফ্লাইটে গত ৯ মে ২০২৬ ঢাকা থেকে লন্ডন যাত্রা করেছিলেন চিকিৎসার জন্য। ফিরে আসেন ১৮মে ২০২৬। এ সময় তার পরিবারের সদস্যরাও সঙ্গে যান। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ঢাকাস্থ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক। জানা যায়, সাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে থাকা অবস্থায় দিল্লীতে অবস্থানরত বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি চাউর হয়। তাদের দীর্ঘ ফোনালাপ বৃটিশ গোয়েন্দাদের নজরে আসার পর রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলাপের সামারি তারা ঢাকার সঙ্গে শেয়ার করার পর দ্রুত পাল্টে যায় পরিবেশ। সাহাবুদ্দিন চুপ্পু টেলিফোনে দিল্লীতে যা আলাপ করেছিলেন তা নিয়ে সরকারের মধ্যে নানা শংকা তৈরি হবার পরই ভেতরে ভেতরে পদত্যাগ করাবার প্রস্তুতি চলতে থাকে বলে জানা গেছে। তবে পদত্যাগের আগেই সাহাবুদ্দিন চুপ্পু  বেশ কয়েকবার ফোনালাপের বিষয় অস্বীকার করেন এবং তাঁর ভাষায় ‘মিথ্যা তথ্য’ পরিবেশনের জন্য দেশের দুটি দৈনিক পত্রিকাকে দায়ি করেন। কৌশলের অংশ হিসেবে সরকারের সিদ্ধান্তটি সাহাবুদ্দিন ”ুপ্পুকে জানানো হয় সর্বশেষ মুহূর্তে এবং খুব সংক্ষিপ্ত সময়ে।
এদিকে মৃত্যুদন্ড প্রাপ্ত শেখ হাসিনা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে বলেন, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। তখন দেশে গোলযোগ, দাঙ্গা হাঙ্গামার বড় আশংকা করা হয়। উদ্ভুত পরিস্থিতির সুযোগ নিয়ে বিদায়ি প্রেসিডেন্ট জরুরী অবস্থা ঘোষণা করলে অনেক কিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার মতো ঘটনা ঘটত বলে মনে করা হয়। এছাড়া  প্রেসিডেন্ট সংবিধানের ক্ষমতাবলে যে কোন আদালত বা ট্রাইবুনাল কর্তৃক যে কোন দন্ডপ্রাপÍ আসামিকে ক্ষমা করে দিতে পারেন। এজন্য তাঁর বরাবর একটা আবেদন করলেই সাংবিধানিক ক্ষমতায় তিনি দন্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ২০১৮ সালে দেশের শীর্ষ সন্ত্রাসি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জোসেফকে ক্ষমা করে দিয়েছিলেন। এর আগে প্রেসিডেন্ট জিল্লুর রহমান ২০১০ সালের ৭ সেপ্টেম্বর মৃত্যুদন্ডপ্রাপ্ত ২০ আসামিকে ক্ষমা করে দিয়েছিলেন।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর