ইমরান খানকে শান্তির নোবেল দেয়ার দাবিতে পাকিস্তানে হ্যাশট্যাগ ঝড়
প্রকাশিত: ২ মার্চ ২০১৯
পাক-ভারত উত্তেজনার মাঝে আটক পাইলটকে মুক্তির ঘোষণা দিয়ে শান্তি স্থাপনের পরিবেশ তৈরি করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি উঠেছে। পাকিস্তানিরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমরান খানকে নোবেল পুরস্কার দেয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন।
শুক্রবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছে ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ। অনেকেই তাকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ‘ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার (#NobelPeacePrizeForImranKhan)।’
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় আটক পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, শান্তির বার্তা হিসেবে পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেয়া হবে।
তবে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে ভারতীয় পাইলটের মুক্তি দুর্বলতা হিসেবে না ভাবতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।
ভারতীয় সাবেক ক্রিকেটার নভোজিত সিং সিধু ইমরান খানের প্রশংসা করে বলেন, আপনার শান্তিপূর্ণ এই মনোভাব আনন্দের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ইমরানের প্রশংসা করে বলেন, পাক প্রধানমন্ত্রীর শান্তির ইঙ্গিতে সাড়া দেবে ভারত।
পাইলটকে মুক্তির ঘোষণা আসার পর ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকাণ্ডি কাটজু বলেন, প্রজ্ঞাপূর্ণ এবং সংযমী বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।
পাকিস্তান বলছে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের দৈনিক ডন জানায়, পাইলট অভিনন্দন জানতেন না বিমানটি কোন দেশের ভূখণ্ডে ভূপাতিত হচ্ছে। তবে সেই সময় উত্তেজিত জনতা দেখে তিনি আতঙ্ক তৈরির জন্য পিস্তল থেকে গুলিবর্ষণ করেন।
অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
