ইফতারিতে ভিন্নতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০১৯
রোজায় ইফতারি দিয়েই দিনের খাওয়া শুরু হবে। খাওয়া যত স্বাস্থ্যকর ও হালকা হবে, তত ভালো। বাড়িতে বানানো খাবারে পুষ্টি, ভারসাম্য ও ভিন্নতা—তিনটি বিষয়ই পেতে পারেন সহজে। এমনই কিছু রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা
কলা–খেজুরের স্মুদি
উপকরণ: তরল দুধ ২৫০ মিলিলিটার, পাকা সাগর কলা ২টি, খেজুর ৬টি (বীজ ছাড়ানো), ভ্যানিলা এসেন্স ২-৩ ফোঁটা, বরফ পরিমাণমতো।
প্রণালি: কলা খোসাসহ ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে বরফের মতো শক্ত করে নিতে হবে। এতে স্মুদি বেশ ঘন হবে। নির্দিষ্ট সময় পর কলা ফ্রিজ থেকে বের করে খোসা ফেলে পাতলা গোল করে কেটে নিন। ওপরে উল্লিখিত সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ঠান্ডা পরিবেশন করতে হবে। ভ্যানিলা এসেন্সের বদলে দারুচিনিগুঁড়া ব্যবহার করলেও খুব সুন্দর সুগন্ধ আসবে স্মুদি থেকে।
সাগু–আমের পায়েস
উপকরণ: সাগুদানা আধা কাপ, পাকা আম ২ কাপ (ছোট কিউব করে কাটা), তরল দুধ ১ লিটার, চিনি স্বাদমতো, এলাচিগুঁড়া সামান্য, পেস্তা সাজানোর জন্য।
প্রণালি: সাগু ধুয়ে নিয়ে ১৫ থেকে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে দুধ আর আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে তাতে স্বাদমতো চিনি মিশিয়ে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর কেটে রাখা আম (খানিকটা আম সাজানোর জন্য সরিয়ে রাখতে হবে) রান্না করে রাখা সাগুর সঙ্গে মিশিয়ে আবারও চুলায় দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে এলাচিগুঁড়া মিশিয়ে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে ওপরে আম আর পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
চিড়ার পোলাও
উপকরণ: চিড়া ২৫০ গ্রাম, হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ (কিউব করে কাটা), আদা-রসুনবাটা আধা চা-চামচ, ছোট কিউব করে কাটা আলু এক কাপের তিন ভাগের এক ভাগ, ছোট কিউব করে কাটা গাজর এক কাপের তিন ভাগের এক ভাগ, বরবটি ছোট করে কাটা এক কাপের তিন ভাগের এক ভাগ, মটরশুঁটি এক কাপের তিন ভাগের এক ভাগ, পেঁয়াজকুচি এক কাপের তিন ভাগের এক ভাগ, আদাকুচি ১ চা-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি স্বাদমতো, গোলমরিচগুঁড়া স্বাদমতো, চিনি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ থেকে ৩ টেবিল চামচ, সেদ্ধ ডিম সাজানোর জন্য।
প্রণালি: আদা-রসুনবাটা, গোলমরিচগুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলোও অল্প লবণ দিয়ে সেদ্ধ করে রাখতে হবে। একটা ঝাঁজরিতে চিড়া নিয়ে তা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। প্যানে তেল গরম করে তাতে আদা ও পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে নিন। তার মধ্যে প্রথমে মুরগির সেদ্ধ মাংস দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এতে সেদ্ধ সবজি, স্বাদমতো লবণ, চিনি আর কাঁচা মরিচের কুচি দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিন। তারপর এতে ধুয়ে রাখা চিড়া আর ধনেপাতাকুচি দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিন। চুলার আঁচ বাড়িয়ে ৩ থেকে ৪ মিনিট ভাজলেই চিড়ার পোলাও তৈরি।
পোড়া আমের শরবত
উপকরণ: কাঁচা আম ৪টি, টালা জিরাগুঁড়া এক চা-চামচের তিন ভাগের এক ভাগ, কাঁচা মরিচ স্বাদমতো (বেশি ঝাল না দেওয়াই ভালো), বিট লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো।
প্রণালি: তাওয়া গরম করে ওপরে কাঁচা আম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে কচলে আমের আঁটি থেকে ক্বাথ আলাদা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে পরিমাণমতো ঠান্ডা পানি, টালা জিরার গুঁড়া, স্বাদমতো কাঁচা মরিচ, বিট লবণ ও চিনি দিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন। কাঁচা মরিচের বদলে টালা শুকনো মরিচও ব্যবহার করা যেতে পারে। ব্লেন্ডারের বদলে ডালঘুঁটনি দিয়ে ভালোভাবে ঘুঁটেও এই শরবত বানানো যায়।
ভেজিটেবল মম
উপকরণ ডোয়ের জন্য: ময়দা ১ কাপ, তেল আধা চা-চামচ, লবণ সিকি চা-চামচ, গরম পানি প্রয়োজনমতো।
পুরের জন্য উপকরণ: বাঁধাকপিকুচি ১ কাপ, গাজরকুচি ১ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদাকুচি ১ চা-চামচ, রসুনকুচি আধা চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, গোলমরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালি: ময়দায় লবণ ও তেল মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে ফেলুন। পাতলা ভেজা কাপড় দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। একটা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে পেঁয়াজ আর আদাকুচি দিয়ে হালকা ভেজে নিন। রসুনকুচি দিয়ে একটুখানি ভেজে নিন। এবার তাতে গাজর আর বাঁধাকপির কুচি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিন। সয়া সস, স্বাদমতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে ফেলতে হবে। চাইলে এতে ধনেপাতাকুচি বা পেঁয়াজপাতার কুচিও দেওয়া যেতে পারে। এরপর মেখে রাখা ডো থেকে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে নিয়ে তার মধ্য বরাবর ভেজে রাখা সবজির পুর দিয়ে দিন। মমর আকারে তৈরি করে নিতে পারেন। এরপর স্টিমারে পানি দিয়ে চুলায় বসিয়ে তা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটে উঠলে একটু ফাঁকা করে করে মমগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১০ থেকে ১২ মিনিট রাখুন। নির্দিষ্ট সময় পর নামিয়ে নিয়ে ঝাল টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে হবে।
দই–ওটস
উপকরণ: ওটস ১ কাপ, মিষ্টি দই আধা কেজি, তেঁতুলের ক্বাথ স্বাদমতো, টালা শুকনা মরিচের গুঁড়া স্বাদমতো, টালা জিরার গুঁড়া আধা চা-চামচ, আস্ত সরিষা ১ চা-চামচ, কারিপাতা ৭ থেকে ৮টি, পুদিনাপাতাবাটা ১ চা-চামচ, বিট লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ।
প্রণালি: একটা হাঁড়িতে ২ কাপ পানি নিয়ে তাতে ১ কাপ ওটস দিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। অপর একটা পাত্রে দই, স্বাদমতো তেঁতুলের ক্বাথ, টালা শুকনা মরিচ, জিরাগুঁড়া, পুদিনাপাতাবাটা আর বিট লবণ মিশিয়ে নিন। সেদ্ধ ওটস মিশিয়ে পরিবেশন পাত্রে নামিয়ে নিতে হবে। একটা প্যানে অল্প তেল গরম করে আস্ত সরিষা আর কারিপাতার ফোড়ন দিয়ে দই–ওটসের মিশ্রণের সঙ্গে হালকা হাতে মিশিয়ে নিন। ওপরে অল্প তেঁতুলের ক্বাথ, পুদিনা আর টালা মরিচের গুঁড়া ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- কোন খাবারে কত ক্যালরি
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
