ইউরোপে বাড়ছে চীনের গুপ্তচরবৃত্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪
গত মঙ্গলবার জার্মানির কৌঁসুলিরা আসন্ন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন নিয়ে চীনা গোয়েন্দাদের তথ্য দেওয়ার সন্দেহে জিয়ান জি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ তিনি ইইউ নির্বাচনে জার্মানির উগ্র ডানপন্থি দল এএফডির শীর্ষ প্রার্থী মাক্সিমিলিয়ান ক্রাহর একজন সহকারী৷ ক্রাহ বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি জিয়ান জি-র সঙ্গে কাজ করা বন্ধ করে দিবেন৷
জিয়ান জি ব্রাসেলস ও জার্মানির ড্রেসডেনে কাজ করেন৷ তিনি জার্মানিতে থাকা চীনের বিরোধী কর্মীদের ওপরও নজর রাখতেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেছেন, জিয়ান জির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেটি হবে ‘ভেতর থেকে ইউরোপের গণতন্ত্রের ওপর হামলা'৷ রাশিয়া ও চীনের গুপ্তচরবৃত্তি বাড়ায় জার্মানিও কাউন্টার গুপ্তচরবৃত্তি বাড়িয়েছে বলে জানান তিনি৷
বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইউরোপে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘হাইপ' বলে উল্লেখ করেছেন৷ এছাড়া এটি ‘চীনকে অসম্মান ও দমন করার উদ্দেশ্যে' করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷
এদিকে সোমবার জার্মানির বিচার মন্ত্রণালয় জানায়, বেইজিংয়ের নৌবাহিনীর ব্যবহারের জন্য প্রযুক্তি জোগাড় করতে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে তিন জার্মান নাগরিককে গ্রেফতার করা হয়েছে৷ বার্লিনে চীনের দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে৷
একই দিন যুক্তরাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ গঠন করা হয়৷ এদের একজন শাসক দল কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কাজ করতেন৷ লন্ডনে বেইজিংয়ের দূতাবাস ব্রিটেনের গোয়েন্দা তথ্য চুরির এই অভিযোগ ‘সম্পূর্ণ বানোয়াট' বলে মন্তব্য করেছে৷
এর আগে ২৫ মার্চ ব্রিটেন অভিযোগ করেছিল, চীনা হ্যাকারেরা বেইজিংয়ের সমালোচনা করা ব্রিটিশ সাংসদদের ইমেল হ্যাক করার চেষ্টা করেছে৷ নির্বাচনি সংস্থা হ্যাক করে কোটি কোটি মানুষের তথ্য চুরির পেছনেও চীন জড়িত বলে অভিযোগ ব্রিটেনের৷
১৮ এপ্রিল নেদারল্যান্ডসের সামরিক গোয়েন্দা সংস্থা এমআইভিডি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছিল, বেইজিংয়ের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে চীনের গোয়েন্দারা ডাচ সেমিকন্ডাক্টর, এয়ারোস্পেস ও ম্যারিটাইম শিল্পকে লক্ষ্য করেছিল৷ ‘‘পশ্চিমা বিশ্বের জ্ঞান ও প্রযুক্তি ওপর থেকে নির্ভরতা কমাতে চায় চীন৷ সেজন্য তাদের সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োজন, যেটা তাদের নেই৷ তাই আইনি পদ্ধতি, গবেষণা, বিনিয়োগ, এমনকি গোয়েন্দা সংস্থার মাধ্যমেও এগুলো পেতে চায় চীন,'' বলা হয় বার্ষিক ওই প্রতিবেদনে।
গত বছরের ২০ ডিসেম্বর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রা ডে ক্রো জানান, বেলজিয়ামের উগ্র ডানপন্থি দল ফ্লামস বেলাংয়ের এক সদস্যকে গোয়েন্দা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বেইজিং৷ এই অভিযোগের প্রেক্ষিতে ফ্লামস বেলাং দলের প্রধান ওই সদস্যকে দল থেক বহিষ্কার করেন৷
২০১৯ সালের চীনের হুয়াওয়ে কোম্পানির সাবেক কর্মী ও সাবেক পোলিশ গোয়েন্দা এজেন্টকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল৷
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
