ইউনূস ম্যাজিকে বিশ্বময় বাংলাদেশ
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪
৩০ বছরে যা হয়নি তা হলো ২০২৪ সালে। জাতিসংঘ জুড়ে ড.ইউনূসের বাংলাদেশ। বিশ্ব পরিমন্ডলে ইউনূস ও বাংলাদেশ উচ্চতার শিখড়ে স্থান করে নিয়েছে। ১৯৭১ সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর বিশ্বে পরিচিতি পায় শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। ২০০৬ সালে ড. ইউনূসের নোবেল প্রাপ্তির পর সারা দুনিয়ার মানুষ নতুন করে চেনে বাংলাদেশকে। সেই ইউনূস ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্ন্তবর্তকালীন সরকারের প্রধান হিসেবে জাতিসংঘের ৭৯তম অধিশেনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর আসেন নিউইয়র্কে। ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘে কর্মব্যস্ত দিন শুরু করেন। প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে এই ধরনের বৈঠক গত ৩০ বছরে ছিল বিরল। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই ৩ দিনে ২২ টি দেশ ও বিভিন্ন সংস্থার প্রধান তার সাথে বৈঠক করেছেন। অতীতে বাংলাদেশের বেলায় এমন রেকর্ড নেই। সাবেক সরকার প্রধানরা জাতিসংঘে এসে বিভিন্ন সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করতে লবিং করতেন। জাতিসংঘস্থ বাংলাদেশ মিশন হন্যে হয়ে তদবির করতেন একটা সাক্ষাত বৈঠক আয়োজনের। এবার তার উল্টো। বিভিন্ন দেশ থেকে একের পর এক অনুরোধ আসতে থাকে ড. ইউনূসের সাথে বৈঠকের। তাও আবার উন্নত দেশগুলোর সরকার প্রধানদের কাছ থেকে। ডজনেরও বেশি অনুরোধ বাংলাদেশকে সবিনয়ে ফিরিয়ে দিতে হয় সময়ের অভাবে। প্রত্যেকদিন ন্যুনতম ১২টি ইভেন্টে ড. ইউনূসকে অংশ নিতে হয়েছে।
সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে অন্য দেশের সরকার প্রধানের সাক্ষাৎ ঘটে লবিতে। সেখানে তিনি কারো সাথে কোনো বৈঠকে মিলিত হন না। জাতিসংঘ সদর দফতরে বাইডেন-ইউনূস বৈঠক ছিল ব্যতিক্রমী ঘটনা। এই বৈঠকে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জো বাইডেন। ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের। সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করেছে বৈঠকটির অন্তরঙ্গতা। জো বাইডেন তাকে জড়িয়ে ধরে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বিরল আন্তরিকতার।
এ বৈঠক নিয়ে হোয়াইট হাউজ প্রকাশ করেছে বিশেষ বিজ্ঞপ্তি। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে সহযোগিতাসহ বিভিন্ন আর্থিক ও সামাজিক উন্নয়নে অংশীদার হওয়ার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চ্যারিটি প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সাথে ড. ইউনূস।
জাতিসংঘের প্রতিটি অনুষ্ঠানেই তিনি বাংলাদেশ ও তার মানুষের কথা অকপটে তুলে ধরেন। পরিচয় করিয়েছেন তার সফরসঙ্গী গণঅভ্যুত্থানের সমন্বয়ক শিক্ষার্থীদেরকে। গত বুধবার জাতিসংঘ সদর দফতরে অভুতপূর্ব দৃশের সূচনা হয়। অল্প সময়ের জন্য সৌজন্য সাক্ষাত প্রদান করেন ড. ইউনূস। জাতিসংঘের কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা লাইন ধরে তার সাথে সাক্ষাত করেন। ৭৯তম জাতিসংঘ অধিবেশন ছিল বাংলাদেশময়। সর্বত্রই ড. ইউনূস, বাংলদেশ ও জুলাই আগষ্টের ছাত্রজনতার আন্দোলনের প্রসংগ। সৌজন্য সাক্ষাৎ করতে আসা একজন বিদেশিকে বলতে শোনা যায়, ম্যাজিকম্যান ড. ইউনূস।
এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ড. ইউনূসের নির্মোহ নেতৃত্ব দেশকে ইতোমধ্যেই পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে নতুন এক উচ্চতায়।
ড. ইউনূসের সাথে যারা বৈঠক করেছেন তাদের মধ্যে উল্লেখযেগ্যরা হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা,পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহবাজ শরীফ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন প্রধান ফলকার টুর্ক,জাতিসংঘের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আইএম এফ প্রধান ক্রিস্টিলিনা জর্জিভা, মার্কিন সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্র মন্ত্রী) এন্টনি ব্লিনকেন,জাতিসংঘ মহাসচিব অ্যানটনিও গুতারেস,নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কফ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও প্রসিকিউটর করিম এএ খান, মার্কিন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর ডিক ডারবিন,জাতিসংঘ হাই কমিশন ফর রিফিউজি কমিশনার ফিলিপ্পো গ্রানডি,আর্ন্তজাতিক লেবার সংস্থার মহাপরিচালক গিলবার্ট হাউংবো,ইউএনডিপি এডমিনিস্ট্রেটর একিম স্টেইনার।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
