ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫
ইউক্রেনের ওডেসায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো। এছাড়া অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রোববার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ‘ইচ্ছাকৃত হামলা’ হিসাবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, হামলার সময় ঐতিহাসিক এলাকায় নরওয়েজিয়ান কূটনীতিকরাও অবস্থান করছিলেন। জেলেনস্কি আরও বলেছেন, ‘এটি সরাসরি শহরের ওপর হামলা, সাধারণ বেসামরিক ভবনগুলোর ওপর হামলা।’
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিপার ও ওডেসার মেয়র হেন্নাদি ট্রুখানভের অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ১৯শ’ শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিস্টল হোটেল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হোটেলের বিপরীতে অবস্থিত ওডেসা ফিলহারমনিক কনসার্ট হলও গুরুতর ক্ষতির শিকার হয়েছে। এর বহু জানালা ভেঙে পড়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঐতিহাসিক ওডেসা অপেরা হাউসের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ওই অঞ্চলের বেশ কয়েকটি জাদুঘরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর কিপার বলেছেন, তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যা রাশিয়ার পরিচিত সামরিক কৌশল-একই লক্ষ্যবস্তুর ওপর একাধিকবার আঘাত হানা। তিনি আরও বলেছেন, ‘এবার কংক্রিট ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বেসামরিক হোটেলটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় ৫০ হাজার সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ছয় মাস ধরে এমন ঘটছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারি মাসে ৫১ হাজার ৯৬০ সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী, তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৭০ জন এবং নভেম্বরে ছিল ৬০ হাজার ৮০৫ জন। তবে সে তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
