ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নেদারল্যান্ডস
প্রকাশিত: ৮ জুন ২০১৯
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিলো উয়েফা নেশন্স লিগের ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সেমিফাইনালের ম্যাচ। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে নিজেদের ভুলেই হার মেনে নিয়ে নেদারল্যান্ডসকে ফাইনালে যেতে দিলো ইংল্যান্ড। হাস্যকর দুই ভুলে ইংল্যান্ডকে হজম করতে হলো দুটি গোল। প্রথমার্ধে পিছিয়ে থাকা নেদারল্যান্ডস ঘুরে দাঁড়িয়ে পেল দারুণ জয়।
বৃহস্পতিবার পর্তুগালের গিমারাইসে রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-১ গোলে জিতেছে নেদারল্যান্ডস। প্রথমার্ধে মার্কাস রাশফোর্ডের গোলে ডাচরা পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ম্যাথিয়াস দি লিট।
ম্যাচ শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ২০১৬ সালের ইউরো ও গত বছরের রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া দল নেদারল্যান্ডস। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও সাফল্য মেলেনি তাদের।
এর মধ্যে ৩২তম মিনিটে রাশফোর্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে আয়াক্স ডিফেন্ডার দি লিট ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিরতির পর ৭৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নেদারল্যান্ডস। মেমফিস ডিপাইয়ের কর্নারে সবার ওপরে লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান দি লিট।
৮৩তম মিনিটে হেসে লিনগার্ড জালে বল পাঠালে উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ড। কিন্তু ভিএআরের সাহায্যে রেফারির অফসাইডের বাঁশিতে সে আশার গুড়ে বালি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ঠিক এ সময়েই মারাত্মক দুটি ভুল করে বসে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ইংল্যান্ডরা। শেষ পর্যন্ত যা পার্থক্য গড়ে দেয়। ৯৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ডিফেন্ডার জন স্টোনস বল ক্লিয়ার না করে সময় নষ্ট করলে তার পা থেকে বল কেড়ে নিয়ে শট নেন ডিপাই। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে কুইন্সি প্রোমেসের শটে বল কাইল ওয়াকারের পায়ে লেগে জালে জড়ায়।
১১৪তম মিনিটে ডাচদের তৃতীয় গোলেও যথেষ্ট দায় ছিল ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার স্টোনসের। বল বিপদমুক্ত না করে তিনি ডি-বক্সের মুখে সতীর্থ রস বার্কলিকে পাস দেন! চেলসির এই মিডফিল্ডার আবার অবাক করে দিয়ে ডি-বক্সেই বল বাড়ান, আর তা ধরে পেনাল্টি স্পটের কাছে বাড়ান ডিপাই। জোরালো শটে ফাঁকা জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন সেভিয়ার ফরোয়ার্ড প্রোমেস।
শিরোপা লড়াইয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
এই নিয়ে পঞ্চমবারের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়নরা। আগামী রবিবার পোর্তোয় প্রতিযোগিতাটির অভিষেক আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও নেদারল্যান্ডস। বুধবার প্রথম সেমি-ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে একই ব্যবধানে হারায় বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
