ইংল্যান্ডকে ফের লজ্জায় ডোবালো অজিরা
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯
অজি বোলিং তাণ্ডবে আরও একবার লজ্জার ইতিহাস লেখালো ইংল্যান্ড। মাত্র ৬৭ রানেই গুটিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন। যার ফলে অস্ট্রেলিয়াকে ১৭৯ রানে গুটিয়ে দিয়ে বড় লিড নেয়ার সুযোগ থাকলেও উল্টো ১১২ রানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে টিম পেইনের দল। মারনাস ল্যাবুশ্চাগ্নে ৪ রানে ব্যাট করছেন। যাতে ইতোমধ্যেই ১৬৩ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। শেষ ব্যাটসম্যান হিসেবে উসমান খাজা ২৩ রান করে আউট হন।
শুক্রবার হেডিংলিতে ছিলনা প্রথম দিনের মতো মেঘলা আকাশ আর পেস সহায়ক কন্ডিশন। বরং দিনটির শুরু হয়ে আলো ঝলমলে আবহাওয়ায়। যার ফলে উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল না। কিন্তু সেই উইকেটেই জ্বলে উঠল অজি পেসাররা। হ্যাজলউড, কামিন্স ও প্যাটিনসনের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত হলো ইংলিশ ব্যাটিং।
এর আগে এক আর্চারের কল্যাণে অস্ট্রেলিয়াকে ১৭৯ রানে অলআউট করে হেডিংলি টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছিল ইংল্যান্ডের। কিন্তু ইংলিশদের সেই আনন্দ উবে গেছে দ্বিতীয় দিনে। গুটিয়ে গেছে তারা কেবল ৬৭ রানেই। সেই ১৯৪৮ সালে ওভালে ৫২ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন ইনিংস এটিই। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছে ১১২ রানের লিড।
এদিন অজি ধ্বংসযজ্ঞের মূল নায়ক জশ হ্যাজলউড। সুইং আর বাউন্সের দুর্দান্ত প্রদর্শনীতে ডানহাতি এ পেসার একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। এ নিয়ে টেস্টে সপ্তমবার ৫ উইকেটের স্বাদ পেলেন হ্যাজলউড।
অন্যদিকে গতিময়, আগ্রাসী ও স্কিলফুল বোলিংয়ে প্যাট কামিন্স নিয়েছেন তিনটি আর বাকি দুটি নিয়েছেন জেমস প্যাটিনসন। যাতে ইংল্যান্ড টিকতে পেরেছে মাত্র ২৭.৫ ওভার।
ইংলিশদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল জো ডেনলি, ইনিংস সর্বোচ্চ ১২ রান করেন তিনি। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। সবগুলো যেন মোবাইলের ডিজিট। ফলে বেন স্টোকসের সঙ্গে ডেনলির ১২ রানের জুটিটাই ছিল সবচেয়ে বড় জুটি!
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। নির্বাসন থেকে ফেরা ওপেনার ওয়ার্নার প্রথম ইনিংসের মত ব্যর্থ এ ইনিংসেও। শূন্য রানেই ফেরেন ব্রডের শিকার হয়ে। আর স্পিনার লিচের শিকার হয়ে আরেক ওপেনার মার্কাস হ্যারিস (১৯) ফিরলে ৩৬ রানেই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
