ইংলিশ লিগের শিরোপা জেতবে কোন দল?
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
ইংলিশ প্রিমিয়ার লিগে আগামীকাল রোববার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠে স্বাগতিক সমর্থকরা লিভারপুলের শিরোপা স্বপ্নে ভাগ বসাতে উন্মুখ হয়ে আছে। এমনকি লিভারপুল না পারলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির হাতে আরো একবার আসবে শিরোপা। কিন্তু সেটা জেনেও ইউনাইটেড লিভারপুলকে আটকে দিয়ে শীর্ষ চারে নিজেদের জায়গা পাকা করতে মুখিয়ে আছে।
ওলে গানার সুলশারের অধীনে ইন-ফর্ম ইউনাইটেডের সামনে এই স্বপ্ন পূরণের দারুণ এক সুযোগও অপেক্ষা করছে। ঘরের মাঠের সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়ে লিভারপুলকে ঐতিহাসিক শিরোপা জয়ের স্বপ্ন থেকে দুরে ঠেলে দিতে পারে রেড ডেভিলসরা। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। একইদিন লিগ কাপ ফাইনালে ম্যান সিটির মুখোমুখি হবে আরেক জায়ান্ট চেলসি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে ইউনাইটেডকে আত্মবিশ্বাসী করে তুলেছে অন্তর্বর্তীকালীণ কোচ সুলশারের সাফল্য। ডিসেম্বরে হোস মরিনহোর বরখাস্তের পর একের পর এক সাফল্যে সুলশার ইউনাইটেডকে শীর্ষ চারে টেনে তুলেছেন। এ্যালেক্স ফার্গুসন অধ্যায় শেষে দীর্ঘদিন পরে একটি কোচের অধীনে টানা সাফল্য পেল ইউনাইটেড। ২০১২ সালের পর থেকে সিটি প্রিমিয়ার লিগের তিনটি শিরোপা জয় করলেও ইউনাইটেডের ঘরে সম্প্রতি একটি শিরোপাও আসেনি। আর সে কারণেই ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্য খর্ব করে সিটি শীর্ষে উঠে গেছে।
৩০ বছর ধরে ইউনাইটেডের একনিষ্ট ভক্ত রব মাগের বলেছেন, ‘আমি মনে করি প্রতিটি দলকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে হবে। ইংলিশ ফুটবলে ঐতিহাসিক ভাবেই ইউনাইটেড ও লিভারপুল দুই চির প্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিন ধরেই এটা হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সেই জায়গাটা কোথায় যেন সিটি নিয়ে নিয়েছে।’
ষাটের দশকের শুরুর দিকে ফুটবল মাঠে ইউনাইটেড ও লিভারপুলের দ্বৈরথ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই সময়ে মূলত এই দুটি ক্লাবই ইংলিশ ফুটবলকে শাসন করত। এই দুই ক্লাব এ পর্যন্ত ৩৮টি লিগ ও আটটি ইউরোপীয়ান কাপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। ২০১৩ সালের পর থেকে ইউনাইটেড প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি। এবারও তারা শিরোপা দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে। কিন্তু ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ইংলিশ ফুটবলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে লিভারপুলের সম্ভাবনা এখনো দারুণভাবে টিকে আছে।
সুলশারের অধীনে সর্বোচ্চ ২৭ পয়েন্টের মধ্যে ইউনাইটেড ২৫ পয়েন্ট অর্জন করেছে। আর সে কারণেই লিভারপুল বস জার্গেন ক্লপ জানেন লিগে সম্ভবত সবচেয়ে কঠিন ম্যাচে কাল তার দল মাঠে নামতে যাচ্ছে। অ্যানফিল্ডে আগের ম্যাচে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। যে কারণে মরিনহো ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিলেন। স্বাগতিক সমর্থকরা একটি বড় ম্যাচে যে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে তা বেশ ভালভাবেই উপলব্ধি করতে পারছেন ক্লপ। বিশেষ করে ইউনাইটেডের উজ্জীবিত আক্রমণভাগ নিয়েই সবচেয়ে বেশি শঙ্কা ক্লপের। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এটা লিগের অন্যতম বড় ম্যাচ। আমি জানি কতটা কঠিন হতে যাচ্ছে ম্যাচটি। তারা এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। শারীরিকভাবেও ইউনাইটেডের খেলোয়াড়রা অনেক বেশি শক্তিশালী। আক্রমণ ও রক্ষণভাগে তারা সমান পারদর্শী।’
ইউনাইটেড বস সুলশার বলেছেন, ‘লিভারপুলের জন্য এটা বড় ম্যাচ, আমাদের জন্যও তাই। আমরা শীর্ষ চারে থাকতে চাই। আর সে কারণেই এই ম্যাচের গুরুত্ব আমাদের সবার কাছে সমান। এই দলের কাছ থেকে আমরা আরো একটি চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে এই দলটি যেন চিরস্থায়ী আসন গড়তে পারে সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
