আ জ ম নাসির ও আকরাম নিচ্ছেন না চিটাগাংয়ের মালিকানা
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
দুই আসর ধরেই শোনা যাচ্ছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির বিপিএলের স্থানীয় দল চিটাগাং ভাইকিংসের দায়িত্ব নিচ্ছেন। তিনি পর্দার পেছনে থেকে চিটাগাং ভাইকিংসের পৃষ্ঠপোষকতা করবেন। এ বছর ভাবা হচ্ছিল সত্যি সত্যিই চিটাগাং ভাইকিংসের হাল ধরবেন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, মেয়র এবং অন্তঃপ্রাণ ক্রীড়া সংগঠক আ জ ম নাসির।
তার সঙ্গে চট্টগ্রামের আরেক কৃতি সন্তান, দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র আকরাম খানেরও থাকার কথা শোনা গিয়েছিল। জাগো নিউজের সঙ্গে আলাপে আকরাম নিজেও চট্টগ্রাম মেয়র আ জ ম নাসিরকে সাথে নিয়ে চিটাগাং ভাইকিংসের দল পরিচালনার আগ্রহ প্রকাশ করেছিলেন।
এবার তাদের ফ্র্যাঞ্চাইজি হবার সুযোগও ছিল। কারণ চিটাগাং ভাইকিংসের সাবেক ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ জানিয়ে দিয়েছে, তারা আর দল চালাবে না। বিসিবিকে আগেভাগেই এ বিষয়ে জানিয়ে বিপিএলের সাথে সবরকম সম্পর্ক গুটিয়ে ফেলেছে তারা। তাই চিটাগাং ভাইকিংসের এমনিতেই নতুন ফ্র্যাঞ্চাইজি প্রয়োজন। ফলে শোনা গিয়েছিল আ জ ম নাসিরই হবেন নতুন চিটাগাং ফ্র্যাঞ্চাইজি।
কিন্তু শেষ খবর রাজনৈতিক কর্মসূচি এবং সিটি কর্পোরেশনের কাজে ব্যস্ত থাকার কারণে অপারগতা প্রকাশ করেছেন আ জ ম নাসির। তাই আকরাম খান যে দল নেয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, সেটাও আর হচ্ছে না।
জাগো নিউজের সঙ্গে আলাপে আকরাম খান নিজেই দিয়েছেন এ তথ্য। আকরাম জানান, আমার পক্ষে তো আর কোটি কোটি টাকা খরচ করে দল গড়া সম্ভব না। তবে আমি চেয়েছিলাম নাসির ভাইকে (আ জ ম নাসির) প্রধান পৃষ্ঠপোষক ও চিফ ডোনার করে দল গড়তে। কিন্তু তিনি ব্যস্ততার কারণে সময় দিতে পারবেন না। তাই আমি বাধ্য হয়ে ফ্র্যাঞ্চাইজি হবার ইচ্ছে থেকে সরে এসেছি।
এদিকে আকরাম খান ফ্র্যাঞ্চাইজি না হলেও, চট্টগ্রামের আরেক নামী ও জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও অন্য একটি বড় কর্পোারেট হাউজকে ফ্র্যাঞ্চাইজি করে চিটাগাং ভাইকিংসের দল পরিচালনায় সম্পৃক্ত থাকতে আগ্রহী। বলার অপেক্ষা রাখে না, ডিবিএল গ্রুপ যে কবছর ফ্র্যাঞ্চাইজি ছিল, তার শেষ দুই বছর মিনহাজুল আবেদিন নান্নুই ছিলেন চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার। জানা গেছে, এবারও একটি কর্পোারেট হাউজকে ফ্র্যাঞ্চাইজি করার কাজে ব্যস্ত নান্নু।
উল্লেখ্য, চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ‘ডিবিএল’ গ্রুপ এবার আর থাকবেনা জানানোর পরই নতুন করে ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিসিবি দরপত্র আহ্বান করেছে। তাতে সাড়া দিয়ে দু তিনটি আগ্রহী ফ্র্যাঞ্চাইজি আবেদেন করেছেন। তাতে আছে নান্নুর পছন্দের কর্পোরেট হাউজও। এর বিপরীতে প্রসিদ্ধ ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান আখতার ফার্নিচারও নাকি আগ্রহী বলে জানা গেছে। দেখা যাক কোন প্রতিষ্ঠান শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি হয় চিটাগাংয়ের?
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
