আয়াক্সের মাঠে রিয়ালের দুর্দান্ত জয়
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আয়াক্সের মাঠে গিয়ে দারুণ চ্যালেঞ্জের মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে তারা। আমস্টাডার্মের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আয়াক্সের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সান্তিয়াগো সোলারির দল।
এদিন বল দখলে দুই দলই ছিল সমান সমান। তবে প্রতিপক্ষের গোল মুখের শটে এগিয়ে ছিল স্বাগতিকরাই। কিন্তু তাদের নেওয়া ১৯টি শটের মধ্যে টার্গেটে ছিল ৭টি। গোল এসেছে একটি থেকে। অন্যদিকে আয়াক্সের গোল মুখে ১৩টি শট নিয়েছেন বেনজেমা-বেলরা। যার মধ্যে টার্গেটে ছিল ৮টি। আর জালের খোঁজ পেয়েছে ২টি।
শুরুর দিকে অবশ্য নিজেদের মেলে ধরতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। তবে ম্যাচের ১৫ মিনিটে উল্লেখযোগ্য সুযোগটি তৈরি করে রিয়ালই। কিন্তু ভিনিসিউসের জোরালো শটটি কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন আয়াক্সের গোলকিপার।
ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরাও। কিন্তু সার্বিয়ান ফরোয়ার্ড দুসান তাদিচের শটটি পোস্টে লেগে ফেরি যায়। তার আট মিনিট পর আয়াক্সকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হন হাকিম। ১০ গজ দূরে থিবো কোর্তোয়াকে একা পেয়েও গোল করতে পারেননি মরক্কোর এই মিডফিল্ডার।
ম্যাচের ৩৮ মিনিটে রিয়ালের জালে বল জড়াতে পেরেছিল ডাচ ক্লাবটি। কিন্তু ভিএআর প্রযুক্তি সে যাত্রায় বাঁচিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের। আয়াক্সের আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো হেডে জালে জড়ানোর সময় অফ সাইডে ছিলেন তার সতীর্থ তাদিচ।
দ্বিতীয়ার্ধে ফিরে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক আক্রমণে দলকে এগিয়ে দেন তিনি। তবে তার ঠিক ১৫ মিনিট পর সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৭৫ মিনিটে বাঁ দিক থেকে নেরেসের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে নিখুঁত শটে গোল করেন হাকিম।
আর ম্যাচের একেবারে শেষ দিকে, ৮৭ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন বেনজেমার বদলি নামা মার্কো আসেনসিও। কারভাহালের বাড়ানো বল থেকে গোল করেন এই স্প্যানিশ মিড ফিল্ডার।
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
