আহমেদাবাদের অসহনীয় গরমে হাঁসফাঁস আবাহনীর
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
‘বিমান বন্দর থেকে বের হওয়ার পর যেন চোখ-মুখে আছড়ে পড়লো গরম হাওয়া। এখানকার তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে কয়েকদিন ধরে। আজ আছে ৪৫ ডিগ্রি’- আহমদেবাদ থেকে কথাগুলো বলছিলেন আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
‘আজ ৪৫, ম্যাচের দিন কতো থাকবে কে জানে?’- আবাহনী ম্যানেজারের কন্ঠে গরম নিয়ে উৎকন্ঠা। ঢাকার চেয়েও তাপমাত্রা ১০ ডিগ্রির মতো বেশি। তবে একটু স্বস্তির খবর হলো মঙ্গলবার আহমেদাবাদের দ্য এরেনা স্টেডিয়ামে আবাহনী-চেন্নাইনের ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। সন্ধ্যার পর নিশ্চয়ই তাপমাত্রা বেশ নেমে আসবে।
শনিবার সকাল ৭টায় ঢাকা থেকে রওয়ানা দিয়ে কলকাতা হয়ে স্থানীয় সময় বিকেল ৩.২৫ মিনিটে আহমেদবাদ পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে সেখানে। প্রতিপক্ষ চেন্নাইন এফসি।
আবাহনী আগের দুই ম্যাচের একটি জিতেছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিরুদ্ধে কাঠমান্ডুতে এবং ঢাকায় ২-২ গোলে ড্র করেছেন ভারতের আরেক ক্লাব মিনারভা পাঞ্জাবের সঙ্গে।
এখনো অপরাজিত আবাহনী আছে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে। ঢাকার ম্যাচটিতে বড় ধরনের সুযোগ হাতছাড়া করেছে আকাশী-হলুদ জার্সিধারীরা। ৩ পয়েন্ট রাখতে পারলে পরের রাউন্ডে ওঠার দৌঁড়ে অনেক এগিয়ে থাকতো প্রতিপক্ষ দলগুলোর চেয়ে। তবে আহমেদাবাদ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারলেও সেটা হবে আবাহনীর বড় অর্জন।
শনিবার আহমেদাবাদ পৌছে বিশ্রামেই কাটিয়েছে আবাহনী। রোববার সকাল সাড়ে ৭টায় সেখানে প্রথম অনুশীলনে নামবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। অনুশীলনের সময়টা আবাহনীই বেছে নিয়েছে। প্রচন্ড গরম বলে তারা সকালসকাল অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে।
‘আমাদের সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত যে কোনো সময়ে অনুশীলনের সুযোগ দিয়েছিল আয়োজকরা। আমরা সকালে করার সিদ্ধান্ত নিয়েছি’- বলেছেন সত্যজিৎ দাস রুপু।
এ সফরে আবাহনীর জন্য বড় দু:সংবাদ তাদের প্রধান স্ট্রাইকার নাইজেরিয়ান সানডে চিজোবাকে না পাওয়া। এ নাইজেরিয়ান স্ট্রাইকারকে ভিসা দেয়নি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। আবাহনী অনেক চেষ্টা করেও তার ভিসার ব্যবস্থা করতে পারেনি। সানডেকে ছাড়াই তাই আহমেদাবাদে আবাহনী।
সেখান থেকে ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, ‘সানডের ভিসার আর কোনো আশা নেই আমাদের। সানডে আগে ভারতের আই-লিগে খেলেছেন। গত বছরও এ নাইজেরিয়ান এএফসি কাপ খেলেছেন ভারতে গিয়ে। তখন ঢাকা থেকেই তাকে ভিসা দেয়া হয়েছিল। কিন্তু ঢাকাস্থ হাই কমিশন আবাহনীর অন্য সবাইকে ভিসা দিলেও এবার সানডের পাসপোর্টই জমা নেয়নি।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
