আসছে শীতে শিশুর যেমন যত্ন প্রয়োজন
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীত দোর গোড়ায়। শীত এলেই আমাদের কিছু বাড়তি যত্নের দরকার হয়। তবে বড়দের পাশাপাশি শিশুদের ব্যাপারে থাকতে হয় একটু বেশি সতর্ক। এ সময় শিশুদের ঠাণ্ডা, জ্বরসহ বিভিন্ন রোগের প্রকট বেড়ে যায়।
তাছাড়া শীতের আর্দ্র আবহাওয়াতে শিশুর ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। শুষ্ক চামড়া বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্ম দেয়। তাই শীতের এই সময়টাতে শিশুর ত্বকের যত্নের ব্যাপারে বাড়াতে হবে সতর্কতা। চলুন তবে জেনে নেয়া যাক শীতে শিশুর বাড়তি যত্নে কি করণীয়-
গরম কাপড়
শীত থেকে শিশুকে নিরাপদ রাখার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো, শিশুকে গরম পোশাক পরানো। দরকার হলে একাধিক পোশাক পরান। শিশুদের দেহের ভেতরে শীতের অনুভূতি বেশি থাকে। তাই কেবল গরম পোশাক পরালেই চলবে না, শিশুর যেন ঠান্ডা লাগতে না পারে সে অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে।
শিশুর খাবার
এ সময় আপনার আদরের সোনামণির খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-সি সমৃদ্ধ খাবার রাখুন। কমলা, মাল্টা, লেবু, আমলকি ইত্যাদি ফল বেছে নিন। শিশু চিবিয়ে খেতে না পারলে, এগুলোর জুস খাওয়াতে পারেন।
শিশুর ঠোঁটের যত্ন
শীতকালে বড়দের মতোই শিশুদেরও দরকার ঠোঁটের যত্ন। অনেক সময় নবজাতক শিশুরও ঠোঁট ফেটে যায়। তাই শিশুদের ঠোঁটের যত্নে ঘুমাতে যাওয়ার আগে ভ্যাসলিন বা গ্লিসারিন ব্যবহার করুন। তবে বুকের দুধ খাওয়ানোর আগে তা ভালো করে মুছে দিন।
নিয়ম মেনে গোসল করান
শীতে আপনার বাচ্চার গোসলে কুসুম গরম পানি ব্যাবহার করুন। এসময় ঠাণ্ডা পানি দিয়ে শিশুদেরকে গোসল করালে ঠাণ্ডা লেগে যেতে পরে। আবার বেশি গরম পানি দিয়ে গোসল করালেও ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। কুসুম গরম পানি শিশুর ত্বকের আর্দ্রতা বজায় রেখে ঠাণ্ডার হাত থেকে রক্ষা করবে। এছাড়াও শীতে গোসলের সময়টা কমিয়ে আনুন। নরম কাপড় বা তোয়ালে দিয়ে শরীর মুছে দিন।
ময়েশ্চারাইজড
শিশুকে গোসল করানোর পর শরীর মুছিয়ে তারপর মশ্চারাইজার ব্যবহার করুন। শীতে শিশুর ত্বকের যত্নে জলপাই তেল, বাদাম তেল বা ভিটামিন ই সমৃদ্ধ তেল ব্যবহার করতে পারেন। সুগন্ধি, অ্যালকোহল ও অন্যান্য কেমিক্যাল যুক্ত লোশন বা ক্রিম শিশুর ত্বকের জন্য ক্ষতিকর। এগুলোর ব্যবহার থেকে বিরত থাকুন।
শিশুকে আদ্র রাখুন
শীতে আপনার শিশুর ত্বককে শুষ্ক রাখতে ঘন ঘন ডায়পার পরিবর্তন করুন। ভেজা ডায়পার বেশিক্ষণ পড়ানো থাকলে শিশুর ত্বকে র্যাশ হতে পারে। আবার ঠান্ডা লেগে যাবার সম্ভাবনাও বেড়ে যায়।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
