আশুলিয়ায় আ.লীগ কর্মীদের ধাওয়ায় পালালেন বিএনপি নেতা (ভিডিও)
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪
বুধবার (১৬ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ গার্মেন্টস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলির শব্দে ও ধাওয়ায় খেয়ে পালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ১০/১২ রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
৫ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল ৯ টা ৩৪ মিনিটে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে দি রোজ ড্রেসেস কারখানার সামনে দিয়ে নারী-পুরুষসহ পথচারীদের জীবন বাঁচাতে দৌঁড়ে পালাচ্ছে। এর পরপরই রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অর্ধশতাধিক যুবক কারখানাটির ২ নম্বর গেটের দিকে যাচ্ছে। এ সময় কারখানাটির ১ নম্বর গেটের ভিতরে নিরাপত্তা কর্মীরা আতঙ্কে ছুটাছুটি করছিল। পরে তারা কারখানার ভিতর থেকে পাইপ এনে গেটের পিছনে ঠেকনা দেয় যাতে হামলাকারীরা গেট ভাঙতে না পারে। এর কিছুক্ষণ পর উল্টোদিক থেকে আরও শতাধিক যুবককে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দৌঁড়ে আসতে দেখা যায়। এ সময় প্রায সবার মুখে মাস্ক পড়া ছিল এবং কয়েকজনের হাতে পিস্তল দেখা গেছে। এর মধ্যে একজনকে উপরের দিকে গুলো ছুড়ে পুনরায় গুলি লোড করতে দেখা গেছে।
জানা যায়, দ্য রোজ ড্রেসেস লিমিটেড কারখানায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করতেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে প্রায় দুই ডজন হত্যা মামলা হলে তিনি গা ঢাকা দেন। পরে বিএনপি নেতাকর্মীরা ওই কারখানা দখল করতে গেলে কবির হোসেনের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ছাত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় বিএনপি নেতা কর্মীরা। এর পর থেকে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দ্য রোজ ড্রেসেস কারখানার একজন পরিচালক বলেন, কবির হোসেন সরকার নামে এক যুবলীগ নেতা চুক্তির মাধ্যমে আমাদের কারখানার ঝুট নিতেন। গত তিনদিন আগেও তার লোক কারখানা থেকে ঝুট বের করেছে। আজও ঝুট বের করতে আসলে কারখানার সামনে শুনেছি আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কারখানার ভেতরে কোন ঘটনা ঘটেনি। আমাদের সঙ্গে নতুন করে ঝুট নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, চুক্তিও হয়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : কালবেলা,
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
