আ.লীগের ক্ষোভ ও বিএনপির মিষ্টি বিতরন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ মে ২০২৫
নিউইয়র্কে হাতাহাতি
বাংলাদেশ সরকার আওয়ামী লীগের সব ধরণের কর্মকা- নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগি অঙ্গ সংগঠনের সদস্যরা ১০ মে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভারসিটিতে। বিএনপির নেতা গিয়াস আহমেদ এবং এনসিপির সদস্যরা এখানে এসে মিষ্টি বিতরণ করেন। এনসিপির অনেকে গিয়াস আহমেদকে মিষ্টি খাইয়ে দেন। এনসিপির সদস্যরা আনন্দে একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। এমন অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও গালাগালিতে জড়িয়ে যান তারা। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান চিৎকার করে বলতে থাকেন, ‘বিএনপির বিরুদ্ধে আমাদের কোন প্রতিবাদ নেই। অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বিএনপির নেতাদের বলতে চাই, একদিন ড. ইউনূস আওয়ামী লীগের মতোই আচরণ করবে।’ এ সময় বিএনপির নেতা গিয়াস আহমেদ ড. সিদ্দিকুর রহমানের পাশেই ছিলেন। নিউইয়র্কের এনসিপির তরুণরা আওয়ামী লীগের বক্তব্যের প্রতিবাদ জানালে তা তর্কাতর্কিতে পরিণত হয় এবং একপক্ষ আরেক পক্ষকে ধাক্কা দিতে দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সংবাদ জানার পরই নিউইয়র্কে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ হাসিনা মঞ্চ, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। ক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে গণশত্রু হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানানো হয়।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কর্মীরা ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং আশপাশে থাকা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের ডাইভারসিটিতে আসার জন্য ফোনে আহবান করে। আওয়ামী লীগের নেতারাও ওই সময় ডাইভারসিটি প্লাজায় উপস্থিত হন। স্লোগান-পাল্টা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা পরে শুরু হয় ধাক্কাধাক্কি। খবর পেয়ে পুলিশ আসার আগেই আওয়ামী লীগ নেতারা স্থান ত্যাগ করেন।
বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, শাহীন আজমল, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, তারিকুল হায়দার চৌধুরী, দরুদ মিয়া, সাখাওয়াত হোসেন চঞ্চল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, সেক্রেটারি কামাল হোসেন মিঠু, সহ-সভাপতি মো. জাফরউল্লাহ, নুরুল আবসার, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল, সেক্রেটারি কায়কোবাদ খান, কাশেম ভুইয়া, খসরুল ইসলাম, ইকবাল হোসেন, খান শওকত, স্বেচ্ছাসেবক লীগের নেতা কিবরিয়া, নুরুজ্জামান সর্দার, সাখাওয়াত বিশ্বাস, আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ, সোলায়মান আলী, আব্দুল হামিদ, মফিজুল ইসলাম, আলী হোসেন গজনবী, তুলন মিয়া, আশফাক মাসুক, জহুরুল ইসলাম, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, জেড এ জয়, যুবলীগ নেতা শেখ জামাল, রহিমুজ্জামান সুমন, জাহিদ খন্দকার, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, শাহানারা রহমান, মমতাজ শাহনাজ প্রমুখ।
এ বিক্ষোভ সমাবেশ থেকে অবৈধ ইউনূস সরকারের কোনো নির্দেশ বাংলাদেশের সচেতন মানুষ কখনো মানবে না বলে উল্লেখ করে বক্তারা ইউনূসের অন্যায়-অবিচার আর দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
