আলিয়ার বোনের বিয়েতে তারকার মেলা!
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
বিয়ের মরসুম যেন শেষ হচ্ছে না বলিউডে। সদ্য বিয়ে করলেন অভিনেতা প্রতীক বব্বর। আর সে বিয়ের রেশ কাটতে না কাটতেই মুকেশ ভাটের কন্যা সাক্ষী ভাটও বিয়ে করে ফেললেন। আর তিনি বলিউড সুন্দরী আলিয়া ভাটের বোন।
আর মুকেশ কন্যার বিয়েতেও যেন চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না? অমিতাভ, শাহরুখ থেকে আমির, রেখা, বিপাশা সকলে হাজির হয়ে গিয়েছিলেন নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দীর্ঘ দিনের বন্ধু মহাজিরকে বিয়ে করলেন মুকেশ ভাট এবং নিলিমা ভাটের কন্যা সাক্ষী ভাট। ২৫ জানুয়ারি মুম্বাইতে খুব কাছের কিছু বন্ধুদের উপস্থিতিতে মহাজিরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সাক্ষী। বিয়ের দিন সাক্ষীর পরনে ছিল গোলাপী লেহেঙ্গা আর পাত্র মহাজির পরেছিলেন গোল্ডেন শেরওয়ানি।
ভাট পরিবারের সকলে ছিলেন বিয়েতে। মহেশ ভাট, আলিয়া ভাট থেকে পূজা ভাট নবদম্পতির পাশাপাশি ভাট পরিবারের সবাই ছিলেন প্রায়।
কালো শুট পরে এসেছিলেন শাহরুখ খান। কখনো আলিয়ার সঙ্গে সেলফিতে, কখনো আবার পূজা ভাট, মহেশ ভাট এবং আলিয়ার সঙ্গে গ্রুপ ছবিতে মেতে ছিলেন বলিউডের কিং খান।
আলিয়ার নতুন ছবির হিরো অর্থাৎ ‘গুল্লি বয়’-এর রণবীর সিংও চলে এসেছিলেন। শাহরুখ খান আর মহেশ ভাটের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা গেল রণবীরকে।
স্ত্রী জয়ার হাত ধরে সাক্ষী এবং মহাজিরকে শুভেচ্ছা জানাতে চলে এসেছিলেন বিগ বি অমিতাভ বচ্চনও। আমির খান এবং অক্ষয় কুমারও উপস্থিত ছিলেন মহেশ ভাটের কন্যার বিয়েতে। আমির খানের হাতে আবার একটি গিফট হ্যাম্পারও ছিল।

এদিকে, বাদ যাননি অনিল কাপুরও। পূজা ভাট, আমির খান, মুকেশ ভাট, অক্ষয় কুমার সবাইকে নিয়ে একটি গ্রুপ ফটোও তোলেন অনিল। সবুজ আর গোলাপিতে কাজ করা একটি শাড়ি পরে এসেছিলেন রেখা। আর সেদিনও রেখার এমন লুকে হার মানতে পারেন হালফিলের নায়িকারা।
সালমান খান একা আসেননি। সঙ্গে বাবা সেলিম খানকেও নিয়ে এসেছিলেন। মহেশ ভাট আর পূজা ভাটের সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছে সালমান এবং সেলিম খানকে। হৃতিক রোশন এবং ভিকি কৌশলও এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।
ভাট পরিবারের খুবই কাছের সঞ্জয় দত্ত। তিনি তো হাজির ছিলেনই। ছিলেন ভাট পরিবারের আর এক কাছের মানুষ ইমরান হাশমি। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী বিদ্যা বালানও। ছিলেন দিয়া মির্জা থেকে, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর প্রায় সকলেই।
সাদা ধবধবে পোশাক পরে ভাট পরিবারের এই বিয়েতে হাজির হয়েছিলেন করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।
ফুপাতো বোনের বিয়ের খবর সর্বপ্রথম শেয়ার করেন পূজা ভাটই। সাক্ষী আর মহাজিরের একটি ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আর লেখেন, ‘ভাট পরিবারের বেবি সাক্ষী মহাজিরকে বিয়ে করছে। আর বিয়েতে পুরো ভাট পরিবারকে দেখেই মনে হচ্ছে অসাধারণ পরিবার।’
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
