বৃহস্পতিবার   ৩০ জুলাই ২০২৬   শ্রাবণ ১৪ ১৪৩৩   ১৪ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১১

আরাকান আর্মির ফাঁদে পাহাড়ি তরুণ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬  

 

আরাকান আর্মির ফাঁদে পড়ছেন পাহাড়ি তরুণ-যুবকরা। নতুন স্বাধীন দেশে লোভনীয় চাকরির আশ্বাসে ছুটছেন তাঁরা। পার্বত্যাঞ্চলের দুর্গম পাহাড় থেকে শত শত তরুণ-যুবক হারিয়ে যাচ্ছেন নিঃশব্দে। তাঁদের গন্তব্য মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়ছে সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। এ গোষ্ঠী এখন চরম জনবল সংকটে পড়েছে। টার্গেট করা হচ্ছে বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-যুবকদের। তাদের দলে টানতে নিয়োগ দেওয়া হয়েছে এজেন্ট। গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডেকেট। স্থানীয় দালালদের দেওয়া এককালীন মোটা অঙ্কের টাকা ও মাসিক বেতনের টোপ গিলছেন অনেকে। দুই বছরে অন্তত ৪০০ যুবক সীমান্ত পার হয়েছেন। যোগ দিয়েছেন ওই সশস্ত্র গোষ্ঠীতে। সীমান্তের ওপারে গড়ে উঠেছে গোপন নিয়োগবাণিজ্য। বাংলাদেশ প্রতিদিন-এর অনুসন্ধানে ওঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণকে ভালো চাকরি ও নানান প্রলোভন দেখিয়ে সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার তথ্য আমাদের কাছেও রয়েছে। তারা সেখানে যুদ্ধ না-কি অন্য কাজ করছে- তার শতভাগ সঠিক তথ্য নেই। অবৈধ উপায়ে রাখাইনে যাওয়া ঠেকাতে দেশের সব কটি সংস্থা সমন্বয় করে কাজ করছে।

কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়ন ইতোমধ্যেই আরাকান আর্মির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, অভিযানে আমরা বেশ কয়েকজন বাংলাদেশি পাহাড়ি যুবক ও তরুণকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে তাঁরা এ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়। বর্তমানে মামলাগুলো পুলিশ তদন্ত করছে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি উপজাতি গোষ্ঠী ও আরাকান আর্মি সমগোত্রীয়। তাদের ধর্মীয় এবং সামাজিক আচার-আচরণও অভিন্ন। তাই আরাকান আর্মির সদস্যদের প্রতি বাংলাদেশি উপজাতি গোষ্ঠীগুলোর আলাদা প্রীতি রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেকার যুবকদের হতাশা। এগুলোকে পুঁজি করেই আরাকান আর্মি দলে ভেড়াচ্ছে উপজাতি যুবক তরুণদের। তাদের রাখাইনে যাওয়া ঠেকাতে সরকারের উচিত উপজাতি নেতাদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরাকান আর্মিতে যোগ দেওয়ার ভয়ংকর চিত্র উঠে এসেছে। ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ির ৩৪-পিলার সীমান্ত এলাকা থেকে তিন সদস্যকে আটক করে বিজিবি। তাঁরা সবাই বাংলাদেশি মার্মা সম্প্রদায়ের যুবক। তারা হলেন- রাঙামাটির রাজস্থলীর উয়ইমং মার্মা, বান্দরবানের রুমার হলাচিং থোয়াই মার্মা ও গরাইমং মার্মা। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়। এর আগে ২০২৫ সালের ১৭ আগস্ট নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত থেকে আরাকান আর্মির দুই সদস্যকে আটক করে বিজিবি। তাঁদের একজন রাঙামাটি সদরের নয়ন চাকমা। বিজিবি জানায়, তাঁরা আরাকান আর্মির সক্রিয় সদস্য। একই বছরের ২৩ মার্চ কক্সবাজারের খুরুশকুল তেতৈয়া ঘাট এলাকায় বড় অভিযান চালায় র‌্যাব-১৫। সেখান থেকে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন- শফিকা আকতার, মিনুয়া আকতার ও এক কিশোর।

অনুসন্ধানে জানা যায়, বর্তমানে রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টিই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এখন জান্তা বাহিনীর হাতছাড়া। সংগঠনটির প্রধান কমান্ডার তোয়ান ম্রাত নাইংয়ের লক্ষ্য ২০২৭ সাল। এ সময়ের মধ্যে তিনি রাখাইন রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ চান। বর্তমানে তীব্র জনবল সংকটের কারণে আরাকান আর্মি নজর দিয়েছে বাংলাদেশের পার্বত্যাঞ্চলে। টার্গেট বান্দরবান, রাঙামাটির বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ। এসব এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকদের দলে টানতে নিয়োগ দেওয়া হয়েছে এজেন্ট। তারা পাহাড়ি এলাকার সহজ-সরল ও বেকার যুবকদের প্রলোভন দেখাচ্ছেন। দিচ্ছেন উন্নত জীবন ও উচ্চ বেতনের আশ্বাস। রাখাইন স্বাধীন হলে সরকারি চাকরির টোপও দেওয়া হচ্ছে। এ ফাঁদে পা দিচ্ছেন অনেকেই।

জানা যায়, সীমান্ত পার হতে বাংলাদেশ-মিয়ানমারের অন্তত ২০টি পয়েন্ট ব্যবহার করছে আরাকান আর্মি। এর মধ্যে টেকনাফ উপজেলার ১১টি পয়েন্ট রয়েছে। এগুলো হলো- চাকমারকুলের কোয়ানচিবন, হোয়াইক্যংয়ের ডেউবুনিয়া, উনচিপ্রাংয়ের খোয়ারহালী এবং কাঞ্জরপাড়ার শালখালী। আরও আছে জীম্মনখালীর জিয়ানহালী, নয়াবাজারের কুয়ারবিল, হ্নীলার নাখপুরা, মুছনীর রাম্মাঘোনা, জাদীমুড়ার রংগাদন, নাইট্যংপাড়ার পেরানপুরু ও ঘোলার পাড়ার মন্নিপাড়া। উখিয়া উপজেলার ৪টি পয়েন্ট ব্যবহার করা হচ্ছে। এগুলো হলো- ভালুখিয়ার শিকদারপাড়া, বাইশপাড়ির নারাইনশন, খাইনখালীর চাকমাকাটা এবং পালংখালীর লাম্মনহালী। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বেশ কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়েও পারাপার চলছে। এর মধ্যে ফুলতলী, লম্বাশিয়া, ভালুরখাইয়া, চাকঢালা, দোছড়ি, উত্তরপাড়া এবং বাইশফাঁড়ি অন্যতম।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-যুবকদের রাখাইনে যাওয়ার বিষয়ে কথা হয় নাইক্ষ্যংছড়ির ছয়জন জনপ্রতিনিধির সঙ্গে কথা হয়। তাঁরা দোছড়ি, সোনাইছড়ি, ঘুমধুম ও বাইশারী ইউনিয়নের প্রতিনিধি। তাঁদের দাবি, দুই বছরে শুধু নাইক্ষ্যংছড়ি থেকেই কয়েক শ যুবক অবৈধভাবে রাখাইনে গেছেন।

জানা গেছে, পাহাড়ি তরুণদের ওপারে পাঠাতে সীমান্তে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এ সিন্ডিকেট পাহাড়ি যুবকদের এককালীন ২০ থেকে ৩০ হাজার টাকা দিচ্ছেন। পরে মাসিক ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে রাখাইনের আরাকান আর্মি ক্যাম্পে পাঠাচ্ছেন। সেখানে তাঁদের স্বল্পমেয়াদি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপর নামানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে অংশ নেওয়া যুবকদের পরিবারকে নিয়মিত মাসিক ভাতা দিচ্ছে আরাকান আর্মির এজেন্টরা। ওপারে থাকা তরুণদের সঙ্গে পরিবারের ফোনে কথা বলার ব্যবস্থাও করে দিচ্ছে এ কথিত এজেন্টরাই।

চলতি বছরের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। খবরটি ছিল, রাখাইনে যুদ্ধ করতে গিয়ে নাইক্ষ্যংছড়ির এক পাহাড়ি যুবক নিহত হয়েছেন। তাঁর নাম শুলু মার্মা ওরফে মংনু মার্মা। তিনি বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী গুদাম পাড়ার মিংগা মার্মার ছেলে। অবশ্য তাঁর মৃত্যুর খবর পরিবার বা প্রশাসন কেউই স্বীকার করেনি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে শুলু মার্মা আরাকান আর্মিতে যোগ দেন। তিনি সংগঠনটির মংডু এলাকার কমান্ডারের দায়িত্বে ছিলেন। কিছুদিন আগেও তিনি গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন। তবে বর্তমানে তাঁর আসা-যাওয়া পুরোপুরি বন্ধ রয়েছে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর