আরও বাড়বে তাপমাত্রা, জুনের মাঝামাঝিই আসছে বর্ষা
প্রকাশিত: ৮ জুন ২০১৯
লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। আগামী আরও দু’একদিন থেমে থেমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। আর বৃষ্টি কম হওয়ায় তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আর জুনের প্রথম সপ্তাহে বর্ষাকালে বৃষ্টি নামানো দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশের পূর্বাভাস থাকলেও তা হয়নি। জুনের মাঝামাঝি সময়েই বাংলাদেশের ভূখণ্ডে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শনিবার তা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তেঁতুলিয়ায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জাগো নিউজকে বলেন, ‘এখন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের খেপুপাড়ায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, পটুয়াখালী, কক্সবাজারে হয়েছে ৩০ মিলিমিটার, ভোলায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।’
আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, ‘লঘুচাপের প্রভাবে এখন বৃষ্টিটা হচ্ছে। লঘুচাপের প্রভাব কমতে শুরু করেছে। দু’একদিনের মধ্যে বৃষ্টি কমে যাবে।’
আজ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
শনিবার জ্যৈষ্ঠের ২৫ তারিখ, কবে নাগাদ বর্ষা আসছে- জানতে চাইলে নাজমুল হক বলেন, ‘আমরা পূর্বাভাস দিয়েছি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ অঞ্চল দিয়ে বাংলাদেশে আসতে পারে। এরপর এটি ধীরে ধীরে সারাদেশে বিস্তৃত হবে। তখন এর প্রভাবে বৃষ্টি শুরু হবে। তবে সেটা মৌসুমী বায়ু হলে এরপরের পূর্বাভাস আমরা পরে দেব।’
সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ জন্য শুক্রবার জারি করা সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত শনিবারও বহাল রয়েছে।
বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
