আমি এবং আজকাল
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
মনজুর আহমদ -
সেই ২০১৪ সালের মাঝামাঝিতে ‘আজকাল’-এ ঢুকেছিলাম। বড় আনন্দ হয়েছিল। যে একটি মাত্র পেশায় বিরতিহীনভাবে পুরোটা জীবন কাটিয়ে দিলাম সেই পেশায় নতুন করে ঢুকতে পারা নিশ্চয় আনন্দের ব্যাপার। নতুন করে মানে চাকরি নিয়ে পত্রিকা অফিসে আবার থিতু হওয়া। এর আগে নিউইয়র্কে আমি দুটি পত্রিকায় কাজ করেছি, কিন্তু কোথাও স্থায়ী হতে পারিনি। সে পত্রিকা দুটির একটিও এখন নেই। আজকাল-এ পা রেখে আমি একটা স্থায়ীত্বের অনুভূতিতে আপ্লুত হয়েছিলাম। সেই থেকে আজ অব্দি এই পত্রিকাতেই রয়েছি।
পেশাগত সাংবাদিকতায় আজ আমার টানা তেষট্টি বছর চলছে। কবে সেই ১৯৬১’তে শুরু করেছিলাম। তেষট্টি বছর মানে পুরো একটা জীবন। আর কোন পেশায় যাইনি। পুরো জীবনভরই এই এক পেশায়, সাংবাদিকতায়। এ পেশা আমার কাছে অতি পবিত্র, আদর্শ, নীতিনিষ্ঠ একটি পেশা। এ পেশার রয়েছে এক ভিন্ন মর্যাদা। যে নীতিবোধে, যে আদর্শে সামান্যতম স্খলন এই পেশার মর্যাদাকে কলংকিত করে। আজকের দিনে এই পেশা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে এ পেশা আজ নীতিবোধহীন, আদর্শচ্যুত। বাংলাদেশে সাংবাদিকতা পেশা দলীয় আনুগত্যে বিভাজনের কবলে পতিত হয়েছে।
এ অবস্থা আমাদের সময়ে আমরা দেখিনি। আমাদের সময়ের সাংবাদিকতা ছিল পক্ষপাতহীন, আদর্শভিত্তিক, বস্তুনিষ্ঠ। সেই চিন্তা-চেতনা নিয়েই নিউইয়র্কে নিজেকে জড়িত করেছি আমার একান্ত প্রিয় এই চিরায়ত পেশায়। এ প্রসঙ্গে দ্বিধাহীনভাবে বলতে চাই সাংবাদিকতার আদর্শ ও নীতিবোধকে সমুন্নত রেখেই এখানে পালন করে চলেছি এই মহান দায়িত্ব। এ দায়িত্ব পালনে ‘আজকাল’ আমাকে দিয়েছে অবাধ সুযোগ ও স্বাধীনতা। ‘আজকাল’ এমন একটি পত্রিকা যেখানে সমবেত হয়েছেন এক ঝাঁক পেশাদার সাংবাদিক, আমারই মতো যারা সবাই সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জন করেছেন ঢাকার সংবাদপত্রে। এই উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাসানুজ্জামান সাকী, রয়েছেন মনোয়ারুল ইসলাম। আরো রয়েছেন সনজীবন সরকার। এতজন খ্যাতিমান সাংবাদিকের সমাবেশ এই প্রবাসে একমাত্র ‘আজকাল’ পত্রিকাতেই রয়েছে।
আজকাল’কে শুধু একটি পত্রিকা মাত্র নয়, আমরা এটিকে একটি পরিপূর্ণ সংবাদপত্র হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। সকল গুরুত্বপূর্ণ খবর এবং বিশেষ করে সর্বশেষ খবরটি পাঠকদের কাছে তুলে ধরতে আমরা নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। আমাদের এই প্রয়াসেরই ফল সাম্প্রতিক সময়ে পর পর কয়েকটি সংখ্যায় ক্রমাগত সাড়া জাগানো এক্সক্লুসিভ খবর পরিবেশন। আজকাল এক বৈশিষ্ট্য তৈরি করেছে রঙিন পাতায় সাহিত্য, বিনোদন, খেলার পাতা প্রকাশ করে। প্রতিটি পাতাকেই বিষয় বৈচিত্র্যে ভরিয়ে তুলতে আমরা সচেষ্ট রয়েছি। আজকাল-এর সাহিত্য পাতাকে আমরা প্রবাসী লেখক-লেখিকাদের লেখায় সমৃদ্ধ করে তুলেছি। প্রবাসে বাংলা সাহিত্য চর্চা এখন যথেষ্ট বেগবান। এখানকার এই কবি-লেখকদেরকেই আমরা তুলে আনছি সাহিত্য পাতায়। তেমনি কলামের জন্য নির্দিষ্ট পুরো ছয়টি পাতাকে আমরা ভরিয়ে তোলার চেষ্টা করছি স্থানীয় লেখকদের লেখা দিয়ে। স্থানীয় লেখক-কলামিস্টদের উৎসাহিত করা তাদেরকে অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।
সম্প্রতি আজকাল-এর মালিকানায় পরিবর্তন ঘটেছে। পত্রিকাটির দায়িত্ব গ্রহণ করেছেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ্ নেওয়াজ। নতুন ব্যবস্থাপনায় পত্রিকায় নতুন অনুপ্রেরণার সঞ্চার হয়েছে, কাজের পরিসর বিস্তৃত হয়েছে। পত্রিকাটির সম্পাদনার সাথে দীর্ঘদিন যুক্ত থেকে আমি এখন প্রত্যয়ের সাথে এ কথা বলার সুযোগ নিতে চাই যে, ‘আজকাল’ পাঠকদের প্রত্যাশা পূরণে সঠিক লক্ষ্যে এগিয়ে যাবে। কোন ব্যত্যয়কে এ ক্ষেত্রে প্রশ্রয় দেয়া হবে না।
লেখক: প্রধান সম্পাদক, আজকাল, নিউইয়র্ক।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
