আমার সঙ্গে আছে মোনালিসা: হৃদয় খান
নিউজ ডেক্স
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০১৯
নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে ‘যদি একদিন’ সিনেমার ‘লক্ষ্মীসোনা’ গানটি। বাবা-মেয়ের আবেগ-অনুভূতি কথামালার এই গানটি দর্শক হৃদয়ে দারুণভাবে দোলা দিয়ে গেছে। আজ শনিবার বিকেল পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে প্রায় সাত লাখের কাছাকাছি।
সংগীতসংশ্লিষ্ট অনেকে বলছেন, এখন পর্যন্ত হৃদয়ের সংগীতজীবনের সেরা গান এটি। এই গান তাঁকে দর্শকদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে বহু বছর। যাঁর গান নিয়ে এত মাতামাতি সেই শিল্পীকে বাংলাদেশে খুঁজে পাওয়া গেল না। ফোন বন্ধ। ফেসবুক মেসেঞ্জার আর ভাইবারেও নেই। শেষ পর্যন্ত তাঁকে পাওয়া গেল হোয়াটস্যঅ্যাপে। জানালেন, এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ফিরবেন এ মাসের মাঝামাঝি। কথা প্রসঙ্গে মুক্তি পাওয়া নতুন গান ও একেবারে তরতাজা কাজের খবর দিলেন এই গায়ক ও সংগীত পরিচালক।
‘লক্ষ্মীসোনা’ গানটির খুব প্রশংসা পাচ্ছেন...
নিউইয়র্কে বসে আমিও তেমনটাই শুনছি। অনেকে ফেসবুকে গানটি শেয়ার করছেন। গানের সঙ্গে নিজেদের মনের অনুভূতি জুড়ে দিচ্ছেন। ভালো লাগছে এই ভেবে, গানটি দর্শকহৃদয় স্পর্শ করতে পেরেছে। ‘যদি একদিন’ সিনেমার পোস্টার উন্মোচন অনুষ্ঠানের সময় গানটি মঞ্চে গাওয়া হয়। এরপর মঞ্চের গাওয়া সেই গানও ভাইরাল হয়ে যায়।
গান তৈরির সময় কি ভেবেছিলেন, এভাবে লুফে নেবে?
অনেক সাধনা করে একটা গান বানাই। গানটি তৈরির সময় শুধু এটুকু মাথায় থাকে, দর্শকের যেন ভালো লাগে। ধারণা ছিল, গানটি শ্রোতারা পছন্দ করবেন। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজও বারবার বলছিলেন, এই গান সবার হৃদয় স্পর্শ করবেই। গানটি শুনে শ্রোতারা যখন প্রশংসা করেন, তখন খুব ভালো লাগে। সবচেয়ে বড় সার্থকতা এটাই।
গানটা তৈরির গল্পটা যদি বলতেন
চলচ্চিত্রের গান তৈরির সময় পরিচালক তাঁর একটা ভাবনা শেয়ার করেন। শোনার পর গানটা নিয়ে ভাবতে থাকি। আমি সাধারণত গানের সুর আগে তৈরি করি। এরপর গানের কথা লেখা হয়। একদিন সিনেমার পরিচালক রাজ ভাই (মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ) গল্পটা শোনালেন। এরপর সেই অবস্থার কথা নিয়ে ভাবতে লাগলাম। কেন জানি, গল্পটা শোনার পর সুরটা একবারই মাথায় চলে আসে। সুর ঠিক করার পর গানের কথা নিয়ে অলিক ভাইয়ের (এস এ হক অলিক) সঙ্গে বসি। তাঁর সঙ্গে এমনিতেই আমার দারুণ একটা বোঝাপড়া আছে। সুর শোনানোর পর এক চেষ্টাতেই তিনি গানটা লিখে ফেললেন।
কবে ফিরবেন?
মাস দুয়েক হচ্ছে এসেছি। এ মাসের মাঝামাঝি ঢাকায় ফিরে যাওয়ার পরিকল্পনা আছে।
বেড়াতে যাওয়া নাকি কোনো কাজে?
আমি আসলে দুটো কারণে এসেছি। একটি বেড়ানো আর অন্যটি ...
অন্যটি কী?
আমি এখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাচ্ছি। আমার নিজের ইউটিউবে এটি প্রকাশ হবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পেরেছি। পুরো শুটিং নিউইয়র্কে করেছি।
দৈর্ঘ্যে কতক্ষণ এবং কী নিয়ে গল্প?
এই চলচ্চিত্রের দৈর্ঘ্য ২৫ মিনিট। একটি অন্য রকমের গল্প। চলচ্চিত্রে দেখা যাবে, এক তরুণ একটা জায়গায় আটকে থাকে। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে নানা ঘটনা ঘটতে থাকে। এর বাইরে আর কিছু বলতে পারব না ...।
হঠাৎ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর পরিকল্পনা কেন?
ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফির প্রতি আমার দুর্বলতা ছিল। গান করার আগে থেকে কিন্তু ভিডিওগ্রাফি করি। তবে সেটা কখনোই পেশাদারভাবে করিনি। ক্যামেরা নিয়ে নাড়াচাড়ার অভ্যাস সব সময়ই ছিল। ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিংয়ের কাজও করেছি টুকটাক। যেহেতু আমার চাচা রিংকন খান ক্যামেরার মানুষ, এই অভ্যাসটা আমার মধ্যেও চলে আসে। গানটা পেশাদারভাবে করার কারণে ওটা এত দিন করা হয়নি। এখন যেহেতু একটা সুযোগ আছে এবং কাজটা জানি, তাই করছি।
কয়েকটা গানের ভিডিও বানিয়েছিলেন। সেসব কি হাত পাকানো ছিল?
সে রকম কিছুই বলতে পারেন। গানের ভিডিও বানানোর পর সাহস আরও বেড়ে যায়।
সামনে কি তবে সিনেমাও বানাবেন?
(হাসি) জানি না। আগে দেখি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখে মানুষ কী বলছে। তারপর সিদ্ধান্ত নেব।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচিতি কেউ, নাকি একেবারে নতুন কেউ অভিনয় করেছেন?
আমি অভিনয় করেছি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার বিপরীতে আছে মোনালিসা। পাশাপাশি এখানকার অনেক অভিনয়শিল্পীও আছেন।
পরিচালনার পাশাপাশি অভিনয় কেমন ছিল?
কাজটা অনেক কঠিন। নিজে অভিনয় এবং পরিচালনার কাজ করাটা সত্যিই কঠিন। আমি সংলাপ দিচ্ছি, আবার ফ্রেমিং করতে হচ্ছে।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হিমালয়ান সল্টের স্বাস্থ্য উপকারিতা
- শয়তান মানুষকে বশ করে যেভাবে
- প্রাকৃতিক খাদ্যে, লাইফস্টাইল পরিবর্তনে সুস্থ-সবল জীবনের হাতছানি
- ওয়াসার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণেই তার বিরুদ্ধে অপপ্রচ
- ডেঙ্গুর তীব্রতা ৯০ ভাগ কমে পর্যাপ্ত তরল খাবারে
- আমার নাম ছিল হারানো দিনের পার্বতী: দিলারা জামান
- খোস-পাঁচড়া হলে যা করণীয়
- হয়রানি করতেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- দুর্নীতি রুখে সুশাসন প্রতিষ্ঠা করা হবে:কৃষিমন্ত্রী
- শ্রমঘন শিল্প খাত বিকাশের সুযোগ দিতে হবে
- গ্রামের মানুষও এখন নাটক-সিনেমা মোবাইলে দেখেন: টয়া
- মার্কিন নাগরিকত্ব স্যারেন্ডার করেছি: পররাষ্ট্রমন্ত্রী
- অভাবের সংসারেও পাঠশালা চালাচ্ছেন সুব্রত
- মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে হবে
- আমার সঙ্গে আছে মোনালিসা: হৃদয় খান
