‘আমরা কি এখন ব্যাট-প্যাড পুড়িয়ে চাকরি খুঁজব?’
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯
চলতি মাসে আইসিসির কয়েক দফার সভার পর নেয়া সিদ্ধান্তে আইসিসির বৈশ্বিক আয়োজন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। এ সিদ্ধান্তের পর থেকেই শোকে মূহ্যমান হয়ে পড়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
কারণ বহিষ্কারাদেশ বহাল থাকলে হয়তো আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না জিম্বাবুয়ের ক্রিকেটারদের। যা তাদের ঠেলে দেবে জোরপূর্বক অবসরের দিকে। আর এটি একদমই মানতে রাজি নন দলটির অলরাউন্ডার সিকান্দার রাজা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবেগপূর্ণ এক বার্তায় তিনি লিখেন, ‘কিভাবে একটি সিদ্ধান্ত একটি দলকে অপরিচিত করে দেয়, কিভাবে একটি সিদ্ধান্ত অনেক মানুষ বেকার করে দেয়, কিভাবে একটি সিদ্ধান্ত অনেক পরিবারের ওপর প্রভাব ফেলে, কিভাবে এক সিদ্ধান্ত অসংখ্য ক্যারিয়ার থামিয়ে দেয়! অবশ্যই আমি এভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইনি, আইসিসি।’
মূলত আইসিসির গঠনতন্ত্রের ২.৪ (গ) এবং (ঘ) এর আইন অমান্য করার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার আগে কথা বলা হয়েছে জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড ও সরকারের সঙ্গে। ক্রিকেট বোর্ডে সরাসরি সরকার হস্তক্ষেপ একদমই মেনে নেয়নি আইসিসি।
জিম্বাবুয়েকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমরা কোনো সদস্য দেশকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়ার আগে অনেকবার ভাবি। কিন্তু খেলাধুলাকে রাজনৈতিক সংস্পর্শ থেকে দূরে রাখতেই হবে। জিম্বাবুয়েতে যা হয়েছে তা আমাদের গঠনতন্ত্রের বিরোধী এবং আমরা এটিকে এমনিতেই ছেড়ে দিতে পারি না।’
তবে বহিষ্কারাদেশের মাধ্যমেই সব শেষ হয়ে যায়নি। আগামী তিন মাসের মধ্যে আইসিসিকে সন্তোষজনক খবর দিতে পারলে পুনরায় সদস্যপদ ফিরে পাবে জিম্বাবুয়ে ক্রিকেট। অন্যথায় আগামী অক্টোবরের সভায় বড় কোনো শাস্তির মুখোমুখি হতে পারে তারা।
এদিকে এ নিষেধাজ্ঞার কারণে আগামী মাসে জিম্বাবুয়ে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব এবং অক্টোবরে পুরুষ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলা শঙ্কার মুখে পড়ে গেছে। যা খেলতে না পারলে সামনের দিনগুলোতে বেশ বড়সড় ভোগান্তি মুখেই পড়তে হবে তাদের।
এ কথা মাথায় রয়েছে রাজারও। তাই তো ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে না পারি তাহলে হয়তো বাংলাদেশ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজটিও খেলতে পারবো না। যদি ক্রিকেট বোর্ড না শোধরায়? আইসিসি কি আগের কমিটিকে দায়িত্ব দেবে? তারা কী চাচ্ছে?’
এসময় অনেকটা রাগে-ক্ষোভে রাজা আরও বলেন, ‘আমি জানি না আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমরা এখন কোথায় যাবো, কী করবো? এটা কি ক্লাব ক্রিকেট নাকি কোনো ক্রিকেটই না আমাদের জন্য? আমরা কি এখন আমাদের খেলার সরঞ্জামগুলো পুড়িয়ে দিয়ে চাকরি খোঁজা শুরু করবো? আমি সত্যিই জানি না এখন আমাদের কী করা উচিৎ।’
তিনি আরও যোগ করেন, ‘আমার এখন এতটুকুই বলার আছে যে, আসলে আমার বলার কিছুই নেই। আমাদের ক্রিকেট, আমাদের জীবিকার মাধ্যম কেড়ে নেয়া হয়েছে। আমি এখন যাই বলি না কেন, তা অনর্থক। এটা বধিরকে গান শোনানোর মতো। আমি ভাবতাম তাদের লক্ষ্য হলো খেলাটাকে ছড়িয়ে দেয়া কিন্তু ব্যাপার পুরোটা উল্টো।’
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
