আবাহনী-বিকেএসপি ম্যাচ দিয়ে শুরু হবে প্রিমিয়ার লিগ
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
আগেই জানা ৮ মার্চ মাঠে গড়াচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ। সব কিছু ঠিক থাকলে আর আবহাওয়া তথা প্রকৃতি বাধা হয়ে না দাঁড়ালে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকাই ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। ফিকশ্চার ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে।
যথারীতি ঢাকার শেরে বাংলা, ফতুল্লার খান সাহেব ওসামান আলী স্টেডিয়াম আর সাভারের বিকেএসপিতে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের নিয়মেই প্রতি রাউন্ডে পরপর দুদিন খেলা এবং একদিনে তিন মাঠে তিনটি করে খেলা হবে। যেখানে থাকবে ছয় দলের প্রতিনিধিত্ব। পরদিন বাকি ছয় দল খেলবে। তাতে করে দু’দিনে শেষ হয়ে যাবে এক রাউন্ড।
প্রাথমিকভাবে তিন রাউন্ডের ফিকশ্চার দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন আবাহনী প্রথম দিন মানে ৮ মার্চ মুখোমুখি হবে আবার নতুন করে প্রিমিয়ার লিগে ফিরে আসা বিকেএসপির। খেলা হবে হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে।
অন্যদিকে শেখ জামাল খেলবে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে। ওই খেলাটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রথম দিন বিকেএসপিতে লিজেন্ডস অফ রুপগঞ্জ প্রতিদ্বন্দ্বীতা করবে ব্রাদার্স ইউনিয়েনের সাথে।
আর ৯ মার্চ শেরে বাংলায় হবে প্রাইম ব্যাংক ও খেলাঘর সমাজ কল্যাণের। ফতুল্লায় হবে প্রাইম দোলেশ্বর ও শাইনপুকুরে ম্যাচ। শনিবার দ্বিতীয় দিন অপর ম্যাচে বিকেএসপিতে লড়বে গাজী গ্রুপ ও মোহামেডান। এরপর ১০ মার্চ বিরতি। ১১ মার্চ আবার দ্বিতীয় রাউন্ড শুরু। ১২ মার্চ শেষ। একই নিয়েমে ১৩ মার্চ অফ। ১৪ ও ১৫ মার্চ তৃতীয় রাউন্ড।
আগেই জানা, জাতীয় দলের দুই শীর্ষ তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহীম এবারের লিগ খেলবেন না। তারা আগেভাগে বোর্ডে চিঠি দিয়ে জানিয়ে রেখেছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের লিগ না খেলে বিশ্রামে থাকতে চান। সিসিডিএম তথা বোর্ড তাদের সে আবেদন মঞ্জুর করে রেখেছে। তাই তামিম-মুশফিককে লিগে দেখা যাবে না এবার।
এর বাইরে হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়া সাকিব আল হাসানও খেলবেন না। কারণ, প্রায় একই সময় এবার আইপিএল (২৩ মার্চ শুরু) চলবে। হাতের আঙ্গুলের ইনজুরি ভাল হয়ে গেলে সাকিব নির্ঘাত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ভারত যাবেন। যে কারণে এবারের দলবদলে প্লেয়ার্স ড্রাফটে তার নাম ছিল না।
তবে ‘পঞ্চ পান্ডবের’ অপর দুই শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা আর মাহমুদউল্লাহ রিয়াদসহ বাকি সব জাতীয় ক্রিকেটারই খেলবেন। এর মধ্যে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরা মাশরাফি, সাব্বির, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও সাইফউদ্দীন খুব শিগগিরই মাঠে নামবেন। মাশরাফি ছাড়া বাকিদের প্রথম না হলেও দ্বিতীয় রাউন্ড থেকেই হয়তো মাঠে দেখা যাবে।
বর্তমানে সপরিবারে ভারত ভ্রমণে যাওয়া মাশরাফি ১২ মার্চ দেশে ফেরত আসবে বলে জানা গেছে। দু’একদিন বেশি থাকলেও তৃতীয়-চতুর্থ রাউন্ড থেকে মাঠে নড়াইল এক্সপ্রেসকে আবাহনীর হয়ে খেলতে দেখা যাবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
