আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯
আবাহনী-মোহামেডানের সেই ঐতিহ্যবাহী লড়াই যেন রং হারিয়েছে। এখন আর দর্শকদের আগের মতো টানে না দুই দলের যুদ্ধ। মাঠেও হাড্ডাহাড্ডি লড়াই হয় না। মিরপুর শেরে বাংলায় আজ যেমন একতরফা এক ম্যাচ দেখল ঢাকা প্রিমিয়ার লিগ। চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে ৬ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছে আবাহনী।
মোহামেডানের পুঁজিটাই অবশ্য লড়াই করার মতো ছিল না। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৮ রান তুলতে পারে রাকিবুল হাসানের দল। অথচ টপ অর্ডারের সবাই রান পেয়েছেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারলে সংগ্রহটা আরও বড় হতে পারতো সাদা কালোদের।
লিটন দাস আর আবদুল মজিদ উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪০ রান। ৩৮ বলে ২৭ রান করে লিটন সাজঘরের পথ ধরেন। ২৬ রান করতে গিয়ে আবদুল মজিদ খরচ করে ফেলেন ৬৭ বল।
মাঝে দুই হাফসেঞ্চুরিয়ান ইরফান শুক্কুর আর অধিনায়ক রাকিবুল হাসান রানের গতি বাড়ানোর চেষ্টা করেছেন। ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৫৭ রান করে আউট হন শুক্কুর। রকিবুল করেন ৫৪ বলে ৫ বাউন্ডারিতে ৫১। কিন্তু ওই যে, প্রথম দিকের ব্যাটসম্যানরা বল খরচ করে ফেলেছেন। শেষের দিকে আর সেটা পুষিয়ে উঠতে পারেনি মোহামেডান।
৩ উইকেটে ১৭২ রান ছিল দলটির। সেখান থেকে শেষ ৬১ বলে আর মাত্র ৭৬ রান যোগ করতে পেরেছে রাকিবুলের দল। হারিয়েছে ৪ উইকেট। চতুরঙ্গ ডি সিলভা ২৪ বলে ৩২ আর সোহাগ গাজী ২০ বলে করেন ২৭ রান।
আবাহনীর পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৯ ওভারে ৩১ রান খরচায় নেন ৩টি উইকেট। সমান ওভারে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন স্পিনার নাজমুল ইসলাম।
লক্ষ্য ২৪৯ রানের। জহুরুল ইসলাম আর সৌম্য সরকারের ১০৫ রানের উদ্বোধনী জুটি রান তাড়ার ভিতটা গড়ে দেয় আবাহনীকে। দুজনই অবশ্য আক্ষেপ নিয়ে ফিরেছেন। সৌম্য আউট হন ৪৩ রানে। আর জহুরুল মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরিটা ছুঁতে পারেননি। ১৩১ বল মোকাবেলায় ১২ বাউন্ডারিতে ৯৬ রানে শাহাদাত রাজীবের বলে বোল্ড হন তিনি। সৌম্যও একই বোলারের বলেই বোল্ড।
তবে ভালো একটা ভিত পাওয়ার পর পরের ব্যাটসম্যানরা খুব সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পেরেছেন। তিন নাম্বারে নামা ওয়াসিম জাফর ৩৮ রানে আউট হন। শান্ত ফিরে যান ১৬-তে। পরে জহুরুল সেঞ্চুরির কাছে এসে হতাশ হলেও পঞ্চম উইকেটে মোসাদ্দেকের ১৮ আর সাব্বিরের অপরাজিত ২১ রানে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে মাঠ ছাড়ে আবাহনী।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
