আবাহনীকে সরিয়ে এককভাবে শীর্ষে রূপগঞ্জ
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
দিনের খেলা তখনো বাকি প্রায় ৩৪ ওভার। দুই দল পুরো পঞ্চাশ ওভার খেললে ম্যাচ শেষ হতে লাগতো আরও ঘণ্টাদুয়েক সময়। কিন্তু অত দেরি করার সময় যেনো ছিলো না লিজেন্ডস অব রূপগঞ্জের। দুপুর গড়াতেই ম্যাচ শেষ করে উঠে গিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঝদুপুরে আবাহনী লিমিটেডের খণ্ডকালীন লেগস্পিনার সাব্বির রহমানের ঝুলিয়ে দেয়া ডেলিভারিটি মিডঅফ ফিল্ডারের ডানপাশ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দেন শাহরিয়ার নাফীস। সে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় রূপগঞ্জের জয় এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
শুভাশিষ রয় এবং মোহাম্মদ শহীদের বোলিং তোপে মাত্র ১২২ রানেই অলআউট হয় আবাহনী লিমিটেড। তখনো তাদের ইনিংসে বাকি ছিলো ১০.৫ ওভারে। জবাবে নাফীস যখন উইনিং শটটি নেন, তখনো রূপগঞ্জের ইনিংসে বাকি ২৩.১ ওভার। ৬ উইকেটের দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে রূপগঞ্জ।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো আবাহনী লিমিটেড। তাদের সমান ৮ জয় থাকলেও নেট রানরেটের কারণে দ্বিতীয়তে থেকে যায় লিজেন্ডস অব রুপগঞ্জ। তাই দশম রাউন্ডে এ দুইদলের মুখোমুখি লড়াইটি ছিলো মূলত শীর্ষস্থান দখলের লড়াই।
এমন ম্যাচে রূপগঞ্জের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৩ রানের। যা তাড়া করতে নেমে মেহেদি মারুফের ৮৫ বলে ৫৯, মোহাম্মদ নাইমের ২০ বলে ২২, মুমিনুল হকের ৩৫ বলে ১৭ এবং শাহরিয়ার নাফীসের অপরাজিত ১৪ বলে ১২ রানের ইনিংসে ২৬.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে রূপগঞ্জ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। আগের ম্যাচে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতানো জহুরুল ইসলাম আজ সাজঘরে ফিরেছেন ইনিংসের প্রথম বলেই। শুভাশিষ রয়ের বলে সরাসরি বোল্ড হয়েছেন চলতি লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক জহুরুল।
নিজের পরের ওভারে আবাহনী শিবিরে আরেকটি ধাক্কা দেন শুভাশিষ। এবার তিনি উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন নাজমুল হোসেন শান্তকে। ৯ বলে ৬ রান করে ফেরেন শান্ত। অন্যদিকে উইকেট না পেলেও দারুণ মাপা বোলিং করতে থাকেন মোহাম্মদ শহীদ।
পরপর দুই ওভারে দুইটি বাউন্ডারি মেরে পাল্টা আক্রমণের আভাস দিয়েছিলেন সৌম্য সরকার। তাকেও বেশিক্ষণ টিকতে দেননি শুভাশিষ। অযথাই অফস্টাম্পের বাইরের বল তাড়া করে কট বিহাইন্ড হন ২২ বলে ১৪ রান করা সৌম্য।
এতক্ষণ ধরে শুভাশিষের বোলিং তোপ ও উইকেট শিকার দেখছিলেন শহীদ। ইনিংসের ১০ম ওভারে উইকেট শিকারের উৎসবে যোগ দেন তিনিও। ভারতীয় রিক্রুট প্রিয়াঙ্ক ক্রিত পাঞ্চালকে সাজঘরে পাঠান শহীদ। সৌম্যের মতোই অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পিছনে উইকেট কিপার জাকের আলীর গ্লাভাসে ক্যাচ দেন পাঞ্চাল।
নিজের পরের ওভারে তথা ইনিংসের ১২তম ওভারে ফের আঘাত হানেন শহীদ। এবার তিনি সাজঘরে পাঠান সাব্বির রহমানকে। শহীদের বলে ডিফেন্স করতে গিয়ে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান সাব্বির। ১২ ওভার শেষে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৯ রান।
নিজেদের প্রথম স্পেলে ৭ ওভার করে বোলিং করেন শুভাশিষ এবং শহীদ। এরপর আরও এক ওভার করে বোলিং করেছেন দুজন, তবে উইকেট নিতে পারেননি। ম্যাচ শেষে শুভাশিষের বোলিং ফিগার ৮-০-৩৭-৩ এবং মোহাম্মদ শহীদের নামের পাশে জ্বলজ্বল করছে ৭-৪-১১-২!
ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোহাম্মদ মিঠুন। তবে তা ৪৩ রানের বেশি দীর্ঘ হয়নি। শুরু থেকে ভালো খেলতে খেলতে হুট করেই নাবিল সামাদের বলে সফট হ্যান্ডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন মিঠুন। সমাপ্তি ঘটে তার ৫৫ বলে ৩৮ রানের ইনিংস।
মাত্র ৭২ রানেই ৬ উইকেট হারিয়ে একশর নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় আবাহনী। ছয় রান পড়ে সাজঘরে ফেরেন আগের তিন ম্যাচে তিন ফিফটি করা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাঈফউদ্দীন। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও সাজঘরে ফিরে যান দলীয় ৮৮ রানের মাথায়।
নবম উইকেটে ২৫ রান যোগ করে দলকে ১০০ পার করান মাশরাফি বিন মর্তুজা এবং মোসাদ্দেক হোসেন সৈকত। পরপর দুই ওভারে ছক্কা হাঁকান মাশরাফি। খেলেন ১০ বলে ১৫ রানের ইনিংস। মুক্তারকে লং অফের ওপর দিয়ে পর পর দুই ওভারে ছক্কা হাঁকিয়ে ঋষি ধাওয়ানের বলে মিড অনে ৩০ গজের মাথায় ক্যাচে পরিণত হন মাশরাফি।
আবাহনীর ইনিংসের সমাপ্তি ঘটে রানআউটের মধ্য দিয়ে। রিশি ধাওয়ানের ফুল লেন্থ বলে সোজা ব্যাটে জেন্টল পুশ করেন মোসাদ্দেক। কিন্তু নন স্ট্রাইকে থাকা নাজমুল ইসলাম অপু ছিলেন পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে। ওদিকে বোলার রিশির হাতে লেগে বল আঘাত হানে স্টাম্পে। ফলে ১০.৫ ওভার বাকি থাকতেই ১২২ রানে থেমে যায় আবাহনীর ইনিংস।
মাঠ ছাড়ার সময় শেষ রানআউটের ব্যাপারে একে-অপরকে দোষারোপ করতে থাকেন মোসাদ্দেক ও নাজমুল অপু। এক প্রান্ত আগলে রাখা ইনিংসে ৮৮ বলে ৪০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক সৈকত। রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন শুভাশিষ। এছাড়া শহীদ ২ এবং নাবিল সামাদ ১০ ওভারে ৪ মেইডেনের সহায়তায় মাত্র ১৫ রান খরচায় নেন ২টি উইকেট।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
