আবারও নির্বাচন করবেন শাহীন
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩
আজকাল রিপোর্ট -
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য ও ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। তবে তিনি খোলাসা করলেন না কোন দল থেকে নির্বাচন করবেন। তিনি বলেন, আমি এলাকার জনগনের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। তারাই আমার শক্তি। নির্বাচনী তফসিল ঘোষিত হলে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই আমার নির্বাচনী এলাকা কুলাউড়ায় গণসংযোগ করে চলেছি। মানুষের সুখে দুঃখে পাশে রয়েছি। উল্লেখ্য এর আগে এম এম শাহীন দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রথমবার বিএনপি’র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ও দ্বিতীয়বার ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।
এম এম শাহীন গত সোমবার জ্যাকসন হাইটসের ব্রুসন ভবনে এক সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ প্রসঙ্গে তিনি অতীতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কি কি কাজ করেছেন তা তুলেন ধরেন। আগামীতে আরও কি করতে চান তা লিখিত আকারে সাংবাদিকদের সামনে পেশ করেন। এ সময় মঞ্চে তার পাশে ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও কুলাউড়া বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন।
এম এম শাহীন সংবাদ সম্মেলনে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। বাংলাদেশের উন্নতি ও অগ্রযাত্রার তারা সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ছাড়াও শিক্ষা, চিকিৎসা ও তথ্য প্রযুক্তিসহ সবকিছু প্রবাসীদের ঘিরেই আবর্তিত হবে। আজকের যে বদলে যাওয়া বাংলাদেশ, এর পেছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি প্রবাসীদের জন্য জাতীয় সংসদে ৩০টি আসন সংরক্ষণের দাবি জানান। তিনি বলেন, আমার প্রস্তাব ও কর্মতৎপরতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত হয়েছে। নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ চালু হয়েছে। তিনি লিখিত বক্তব্যে প্রবাসীদের জন্য পূর্বাচলে ৩ হাজার ৩০০ প্লট বরাদ্দ, বারিধারায় ৫ শতাধিক ফ্ল্যাট নির্মাণ, ন্যাম ভবনে শতাধিক ফ্ল্যাট বরাদ্দ, রাজউকের নিকট প্রবাসীদের পাওনা টাকা ফেরত, ইস্কাটনে ১৮ তলা ভবন নির্মাণ, বিমান বন্দরেপ্রবাসী ডেস্ক স্থাপন, এয়ারপোর্টে গ্রিন চ্যানেল, প্রবাসী ব্যাংক প্রতিষ্ঠা, প্রবাসীদের ভোটাধিকার, বিদেশযাত্রায় মেডিকেল শুধু ঢাকাকেন্দ্রিক না করে বিভাগীয় শহরগুলোতে করার দাবি জানান। তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে এসব দাবি আদায়ে সোচ্চার হবো ইনশাল্লাহ।
এম এম শাহীন প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের স্থানীয়-জাতীয় যেকোনো নির্বাচনে শ্রম ও অর্থ দিয়ে নিজ নিজ এলাকার প্রবাসী প্রার্থীদের পাশে দাঁড়ান। প্রয়োজনে নির্বাচনের সময় দেশে গিয়ে অথবা প্রবাসে বসেই নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের উদ্বুদ্ধ করুন প্রবাসী প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে। এম এম শাহীন বলেন, প্রবাসীরা বিজয়ী হলে দেশ বিজয়ী হবে। সকল ভেদাভেদ ভুলে প্রবাসীরা ঐক্যবদ্ধ হলেই সেটা সম্ভব। এ জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশীদের তৎপরতা প্রশ্নে এম এম শাহীন বলেন, তারাতো বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে। এ চাওয়াতে কোন দোষ নেই। যে কেউ চাইতেই পারেন। তা’ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাওতো সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করবেন বলে জানাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আজকাল সম্পাদক শাহনেওয়াজ বলেন, এম এম শাহীন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে আমরা প্রবাসীরা তার জন্য ফান্ড রেইজ করবো। শুধু শাহিনই নয়, প্রবাসী যারাই দেশে প্রার্থী হবেন তাদের সহযোগিতায় প্রবাসীরা এগিয়ে আসবেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
