আফিফ-সৈকতে স্বপ্নের জয় বাংলাদেশের
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯
টাইগারদের ব্যাটিং দেখে এক সময় মনে হচ্ছিল আজও বুঝি আর হলো না। কিন্তু মিডল অর্ডারে নেমে আফিফ আর সৈকতের দৃঢ়চেতা ব্যাটিংয়ে অবশেষে বিশ্বকাপের পর জয়ের বন্দরে পৌঁছালো বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের আজকের উদ্বোধনী খেলায় টাইগাররা জিম্বাবুয়েকে হারায় ৩ উইকেটে।
টার্নিং পয়েন্টে এসে আফিফ হোসেন তার ডেবু ম্যাচে নিজের ফিফটি তুলে নেন। আর প্রথম দিনেই জয় দিয়ে স্বরণীয় করে রাখলেন তার শুরুটা।
মাঠে নেমে দু’জনেই শুরু থেকে হাত খুলে খেলতে থাকেন। দলের জয়ের জন্য এ ছাড়া আর কোনো উপায়ও ছিলনা। আফিফ করেন ২৬ বলে ৫২ রানের কার্জকরী এক ইনিংস। আর সৈকত ৩০ রানে থাকেন অপরাজিত। বলতে গেলে আফিফ আর সৈকতই খেলা জয়ের বন্দরে নিয়ে যান। আফিফ আউট হলে শেষে যখন জয়ের জন্য ৩ বলে এক রানের প্রয়োজন, তখন সাইফউদ্দিন ৪ মেরে খেলা শেষ করেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৮টায় শুরু হয় ম্যাচটি। প্রথমে ব্যাট করে জিম্বাবুইয়ে সংগ্রহ করে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন দুই অপেনার। তারপরই ঘটে বিপর্যয়। পরপর আউট হন লিটন দাস ও সৌম্য। কাইল জারভিসের স্লোয়ার বল মিড অফের ওপর দিয়ে উড়াতে চেয়েছিলেন সৌম্য। কিন্তু সহজ ক্যাচ যায় নেভিল মাদজিভার হাতে। সৌম্য ফেরেন ৪ রান। একটি করে চার ও ছক্কা মেরে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। টেন্ডাই চাতারাকে ব্যাকফুটে গিয়ে অফ সাইডে খেলতে চেয়েছিলেন লিটন। চাতারা দেন ইয়র্কার। লিটন মিস করে হন বোল্ড। লিটন ১৯ রানে ফিরলে ভাঙে ২৬ রানের উদ্বোধনী জুটি। তারপর খেলতে নামেন মুশফিক, তিনিও জার্ভিসের বলে ক্যাচ আউট হন ০ রানে। তারপরই আউট হন সাকিব। চাতারারর বলে স্লিপে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে ১ রানে আউট হন তিনি। মাহমুদুল্লাহ-সাব্বির জুটি ধরে খেলার চেষ্টা করে আজও ব্যর্থ। মাহমুদুল্লাহ ১৪ আর সাব্বির করেন ১৫ রান।
এর আগে শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চেপে ধরেন টাইগার বোলাররা। একে একে তুলে নেন তাদের ৫ উইকেট। তারপরই একটু ঘুরে দাঁড়ায় তারা। বার্ল ও মুতাম্বাজি মিলে তুলে নেন দলীয় শতক।
আজকের ম্যাচে লেগ স্পিনার তাইজুল ইসলামের টি-টোয়েন্টি ডেবু হয়। ডেবুর দিনে তার প্রথম বলেই প্রথম উইকেট তুলে নেন তিনি। তার বলে আউট হন ৬ রান করা ব্রেন্ডন টেইলর।
১৬ তম ওভারে এসে সাকিব তিনটি ৬ ও তিনটি ৪ রানের সমন্বয়ে দিলেন মোট ৩০ রান। পুরো ম্যাচের মধ্যে এটাই ছিল জিম্বাবুয়ের জন্য বিপদে আশীর্বাদ। রিয়ান বার্ন সাকিবের এই এক ওভারে দানবীয় ব্যাট চালিয়ে তুলে নেন ৩০ রান । সঙ্গে নিজের অর্ধ শতকও তুলে নেন তিনি। আর এ অবস্থায় জিম্বাবুয়ের দলীয় রান অনেকটা এগিয়ে যায়।
জিম্বাবুয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই অভিষিক্ত স্পিনার তাইজুলকে ডেকে আনেন সাকিব। আর বল হাতে নিয়ে জিম্বাবুয়ের মারমুখী ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকে মাত্র ৬ রানে ফেরান তিনি। টেলরের স্লগ সুইপটি ঠিক মতো ব্যাটে না লাগায় সেটি থার্ড ম্যানে দাঁড়ানো মাহমুদউল্লাহর হাতে চলে যায়। টেলর করেন ৫ বলে ৬। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তুলেন হ্যামিল্টন মাসাকাদজা আর ক্রেইগ আরভিন। এই জুটিতে ৩৩ বলে তারা যোগ করেন ৪৪ রান। শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। নিজের করা প্রথম ওভারটির চতুর্থ বলেই ক্রেইগ আরভিনকে তুলে নেন কাটার মাস্টার। ১৪ বলে ১১ রান করে বাঁহাতি এই পেসারকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মোসাদ্দেকের সহজ ক্যাচ হন আরভিন। অন্যদিকে অভিজ্ঞ মাসাকাদজাকে ৩৪ রানে মিড অফে দাঁড়ানো সাব্বির রহমানের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সাইফউদ্দীন। এর পরের ওভারে যোগ দেন মোসাদ্দেক হোসেন। নবম ওভারে এসে প্রথম বলেই শন উইলিয়ামসকে (২) ফিরতি ক্যাচ বানান এই অফস্পিনার।
বাংলাদেশের হয়ে তাইজুল, মোস্তাফিজ, সাইফউদ্দিন ও সৈকত ১টি করে উইকেট নেন।
এ সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের কাছে টেস্ট সিরিজ হারের পরও ত্রিদেশীয় সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
