আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত বেড়ে ৪৮
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯
আফগানিস্তানে প্রেসিডেন্টের সমাবেশে তালেবান সন্ত্রাসীদের পৃথক আত্মঘাতী হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এতে আরো কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। যার মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনি সমাবেশ প্রাঙ্গণে, যদিও তার কোনো ক্ষতি হয়নি।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ১১ দিন আগে গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা দুটি ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সহিংসতার মাধ্যমে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা চালাচ্ছে তালেবান বলে দাবি সংশ্লিষ্টদের।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ঘানি আগামী ২৮ সেপ্টেম্বরের নির্বাচনে পুনরায় জয়লাভের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে দেশের ক্ষমতায় আসতে চাইছেন। এ দিন পারওয়ান প্রদেশের চারিকার শহরে আয়োজিত তার জনসমাবেশকে কেন্দ্র করে প্রথম আত্মঘাতী হামলাটি চালানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রাহিমি বলেছেন, এই হামলায় প্রাথমিকভাবে ২৬ জন নিহত এবং আরো অন্তত ৪২ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হতাহত সবাইকে পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ দিকে প্রাদেশিক পুলিশের প্রধান মোহাম্মদ মাহফুজ ওয়ালিজাদা বলেছিলেন, এক বৃদ্ধ মোটরসাইকেলে এসে ঘটনাস্থলে এ আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছে। যদিও এতে হামলাকারী নিজেও প্রাণ হারিয়েছে।
স্থানীয় হাসপাতালের প্রধান আবদুল কাশিম বলেন, উদ্ধারকারীরা বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা শুরু করেছেন। আহতদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছে। বিশেষ করে বেসামরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানে এখনো অ্যাম্বুলেন্স সেবা অব্যাহত রয়েছে। ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আফগান প্রেসিডেন্ট এক টুইট বার্তায় এরই মধ্যে মর্মান্তিক এ হামলার জন্য নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, তালেবান জঙ্গিরা নিরপরাধ বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তু বানিয়ে দেশের ঐক্য ভাঙার চেষ্টা করছে। তারা শান্তির নামে সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে; যা কখনোই সঠিক পথ নয়।
অপর দিকে একই দিন বিকেলে রাজধানী কাবুলের একটি নিয়োগ কেন্দ্রের প্রবেশপথে এক আত্মঘাতী বিস্ফোরক বহনকারী ব্যক্তি আচমকা নিজের শরীরে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ২২ বেসামরিক নিহত এবং আরো কমপক্ষে ৩৮ জন আহত হন।
আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, মর্মান্তিক এ হামলায় নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। যদিও এতে দেশের নিরাপত্তা বাহিনী অন্তত ছয় সদস্যও প্রাণ হারিয়েছেন। সশস্ত্র সংগঠন তালেবান এক বিবৃতিতে হামলাগুলোর দায় স্বীকার করে জানায়, প্রধানত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা দুটি চালানো হয়েছে। এতে নিহতদের মধ্যে অধিকাংশই সরকারি বাহিনীর সদস্য।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
