আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে চমক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় ২৩ এপ্রিল। এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপে থাকা ওয়ানডে র্যাংকিংয়ের প্রথম ৮ দেশ। বাকি ছিলো কেবল ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান।
ক্যারিবীয়রা এখনো পর্যন্ত স্কোয়াড না দিলেও চমক রেখে আজ নিজেদের দল ঘোষণা করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় ভাবা হয়েছিল আসগর আফগানকে রাখা হবে না বিশ্বকাপের স্কোয়াডে।
তবে গুলবদিন নাইবের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছে অভিজ্ঞ আসগর আফগানের। এছাড়া স্কোয়াডে চমক বলতে ডানহাতি পেসার হামিদ হাসানের সংযোজন। এই ৩১ বছর বয়সী পেসার আফগানদের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে। ২০১৭ সালের ডিসেম্বরের পর হামিদ হাসান খেলেননি কোন প্রথম শ্রেণি, টি-টোয়েন্টি বা লিস্ট 'এ' ম্যাচও।
হামিদ হাসানের অন্তর্ভূক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক দৌলত খান আহমেদজাই বলেন, ‘অভিজ্ঞ ফাস্ট বোলার হামিদ হাসানের কাম ব্যাক আমাদের জন্য আনন্দের সংবাদ, আমাদের জন্য সৌভাগ্যের। সামনের কিছু প্রস্তুতিমূলক ম্যাচে আমরা তাঁর ফর্ম ও ফিটনেস পরখ করে দেখবো।’
মূলত দক্ষিণ আফ্রিকায় হওয়া ট্রেনিং ক্যাম্পের ভিত্তিতেই ঠিক করা হয়েছে আফগানদের বিশ্বকাপ স্কোয়াড। দলে থাকার সম্ভাবনা জাগিয়েও জায়গা পাননি ইকরাম আলি খিল, করিম জানাত এবং সৈয়দ শিরজাদ। তবে বিশ্বকাপের জন্য রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাদের।
এদিকে বিশ্বকাপ স্কোয়াড কিংবা বিশ্বকাপের জন্য রিজার্ভ তালিকাতেও জায়গা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষে সিরিজে খেলা চার ক্রিকেটারের। তারা হলেন টপঅর্ডার ব্যাটসম্যান জাভেদ আহমাদি, বাঁহাতি চায়নাম্যান জহির খান এবং বাঁহাতি পেসার শাপুর জাদরান ও ফরিদ আহমেদ।
বিশ্বকাপের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক আরও বলেন, ‘প্রধান নির্বাচক হিসাবে এটা আমার দায়িত্ব একটি প্রতিদ্বন্দ্বিতামূলক দল নির্বাচন করা। এখানে কিছু চ্যালেঞ্জ ছিলো যা আমাদেরকে উতরে যেতে হয়েছে। অভিজ্ঞতা, ফিটনেস, টিম ব্যালান্স, সাম্প্রতিক ফর্ম এবং কন্ডিশন বিবেচনা করেআমরা সেরা স্কোয়াডই নির্বাচন করেছি।’
বিশ্বকাপে আফগানিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড
গুলবদিন নাইব, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
