আফগানিস্তানের বিপক্ষে খেলবেন জুবায়ের লিখন!
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
অমিত সম্ভাবনাময় লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন মাত্র ১৩ মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারে ছেদ পড়েছে ৪ বছর আগে ২০১৫ সালেই। এই সময়ে আর জাতীয় দলে ফেরা সম্ভব হয়নি জামালপুরের এ প্রতিভাবান লেগস্পিনারের।
কালের আবর্তে এখন শুধু জাতীয় দলের বাইরেই নন, সে অর্থে কোথাও নেই লিখন। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তো বটেই, ঢাকার ক্লাব ক্রিকেটের জনপ্রিয় ৫০ ওভারের আসর প্রিমিয়ার লিগেও সে অর্থে খেলার সুযোগ পান না।
এ বছর মানে ২০১৯ সালে এখন পর্যন্ত ঘরের ক্রিকেটে কোন প্রতিযোগিতামূলক আসরে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি। গত ২০১৭ সালে ঢাকা মোহামেডানের হয়ে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে না পারেননি এ মেধাবী লেগস্পিনার।
অনেক দিন পর আজ (সোমবার) জাতীয় দলের নেটে দেখা মিললো দার। শেরে বাংলার সেন্টার উইকেটে দীর্ঘ সময় মুশফিকুর রহিমকে বোলিং করা জুবায়ের হোসেন লিখনের সামনে সম্ভবত আর একটি সুযোগ আসছে।
যতদূর জানা গেছে, লিখনকে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুই দিনের ম্যাচ খেলানোর কথা ভাবা হচ্ছে। নির্বাচকরা নাকি এমন আভাসই দিয়েছেন।
আজ বিকেলে শেরে বাংলায় জাগো নিউজের সাথে আলাপে জুবায়ের হোসেন লিখন নিজে যেচেই দিলেন এ তথ্য। তার কথা, ‘নান্নু ভাই আমাকে বলেছেন আফগানিস্তানের সাথে চট্টগ্রামে দুই দিনের ম্যাচে আমাকে খেলাবেন। আশায় আছি যদি সুযোগ পাই, সবটুকু উজাড় করে দেব ভাল করতে।’
লিখন সত্যিই দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন কি-না, এ প্রশ্ন করা হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, 'এখনও চূড়ান্ত হয়নি আসলে। আমরা এখনও দল ঠিক করিনি তবে সম্ভাবনা রয়েছে অনেক।'
লিখন তো আসলে কোথাও নেই, তাহলে কোন বিবেচনায় তাকে খেলানোর চিন্তা? নান্নুর জবাব, 'আসলে আমাদের হাতে আফগানিস্তানের সঙ্গে দুইদিনের ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ক্রিকেটারই নেই। এইচপির ছেলেরা ব্যস্ত এমার্জিং ক্রিকেটে আর অনূর্ধ্ব-১৯ দল সবে ফিরেছে ইংল্যান্ড থেকে। কাজেই আমাদের হাতে সে অর্থে অপশন কম।'
আরেকটি কথা প্রধান নির্বাচক উহ্য রেখেছেন। টেস্ট এবং তিন জাতি ক্রিকেটে যেসব স্পিনার বিবেচনায় আছেন, তাদেরকে কোনোভাবেই ঐ দুইদিনের ম্যাচ খেলানো হবে না। পাছে আফগানরা তাদের সম্পর্কে ধারণা পেয়ে যায়। আর সেটাই হয়তো লিখনকে অনেকদিন পর খেলতে নামার সুযোগ করে দিতে পারে।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
