আফগানদের স্বপ্ন গুঁড়িয়ে সান্ত্বনার জয় পেল ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত: ৫ জুলাই ২০১৯
আফগানদের বিপক্ষে দারণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের এ জয়ে এবারের বিশ্বকাপে একটি ম্যাচও জেতা হলো না আফগানদের। উইন্ডিজের বিপক্ষে ৩১২ রানের পাহাড় ডিঙাতে নেমে ২ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে জয়ের পথেই ছিল আফগানিস্তান। এরপর ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আসগর আফগান-রশিদ খানরা। শেষ পর্যন্ত ২৩ রানে হেরে বিশ্বকাপ মিশষ শেষ করে এশিয়া উঠতি দলটি।
এনিয়ে তিন ম্যাচে তীরে গিয়ে তরী ডুবল আফগানদের। এর আগে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত খেলেও শেষ দিকে খেই হারিয়ে পরাজয়ে মাঠ ছাড়ে আফগানরা।
বৃহস্পতিবার ইংল্যান্ডের হ্যাডিংলি লিডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১২ রানের পাহাড় ডিঙাতে নেমে অসাধারণ ক্রিকেট খেলে গুলবাদিন নাইবের নেতৃত্বাধীন দলটি। স্কোর বোর্ডে ৫ রান জমা করতেই সাজঘরে ফেরেন গুলবাদিন নাইব। এরপর রহতম শাহ ও ইকরাম আলিখিলের অনবদ্য ব্যাটিংয়ে প্রাথমিক ধকল সামলিয়ে খেলায় ফেরে আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন তারা।
ভয়ঙ্কর হয়ে ওঠার এই জুটি ভাঙেন কার্লোস ব্রাথওয়েট। তার বলে ক্রিস গেইলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রহমত শাহ। তার আগে ৭৮ বলে ১০টি বাউন্ডারিতে ৬২ রান করেন তিনি। তৃতীয় উইকেটে নজিবুল্লাহ জাদরানের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন ইকরাম আলিখিল। ৯৩ বলে আটটি চারের সাহায্যে ৮৬ রান করে ক্রিস গেইলের বলে এলবিডব্লিউ হন তিনি।
ইকরামের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক আসগর আফগান। শেষ দিকে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ৩৬ বলে ৬৮ রান। হাতে ছিল পাঁচ উইকেট। অনবদ্য ব্যাটিং করে যাওয়া আসগর আফগানের ব্যাটে জয় দেখছিল আফগানরা।
কিন্তু ৪৫তম ওভারে কার্লোস ব্রাথওয়েটের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে জেসন হোল্ডারের অসাধারণ ক্যাচে পরিণত হন আসগর। ৩২ বল ৪টি চার ও এক ছক্কায় ৪০ রান করে আসগর আফগান আউট হলে কঠিন চাপের মধ্যে পড়ে যায় আফগানরা।
এরপর ২২ রানের ব্যবধানে দৌলত জাদরান ও রশিদ খান আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আফগানিস্তান। শেষ দিকে সাইদ শারজিদ ১৭ বলে ২৫ রান করে হারের ব্যবধান কমালেও দলের পরাজয় এড়াতে পারেনন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট ৩১১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান শাই হোপ। ৫৮ রান করেন নিকোলাস পুরান। ৫৮ রান করেন এভিন লুইস। আর ৪৫ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারান ক্রিস গেইল। ক্যারিয়ারের শেষ ও বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নেমেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি তিনি। মাত্র ৭ রানেই ফেরেন ব্যাটিং দানব। দৌলত জাদরানের শিকার হয়ে ফেরেন। দলীয় ২১ রানে গেইলের বিদায়ের পর শাই হোপের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধকল সামাল দেন এভিন লুইস।
বিশ্বকাপে দ্বিতীয় ফিফটি তুলে নেয়ার পর রশিদ খানের গুগলির শিকার হন লুইস। মোহাম্মদ নবীর হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৭৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করেন তিনি। তার বিদায়ে ২৪.৫ ওভারে ১০৯ রানে দুই ওপেনারের উইকেট হারায় উইন্ডিজ।
এরপর তৃতীয় উইকেটে সিমরন হিতমারের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন শাই হোপ। ৩১ বলে তিন চার দুই ছক্কায় ৩৯ রান করে ফেরেন হিতমার। মাত্র ১৮ রানের ব্যবধানে ফেরেন শাই হোপ। তার আগে ৯২ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৭৭ রান করেন হোপ।
এরপর পঞ্চম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান হোল্ডার-পুরান। তবে ইনিংস শেষ হওয়ার পাঁচ বল আগে ভুল বোঝাবুঝিতে রান আউট হন নিকোলাস। তার আগে ৪৩ বলে ছয় চার ও এক ছক্কায় ৫৮ রান করেন তিনি। তার বিদায়ের ঠিক পরের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জেসন হোল্ডার।
সাইদ আহমেদ শিরজাদের শিকারে পরিণত হওয়ার আগে ৩৪ বলে এক চার ও চারটি দৃষ্টিনন্দন ছক্কায় ৪৫ রান করেন হোল্ডার। ওভারের শেষ চার বল খেলে দুই চার ও এক ছক্কায় ১৪ রান করেন কালোর্স ব্রাথওয়েট। তার ছোট এবং কার্যকরী ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩১১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১১/৬ (শাই হোপ ৭৭, নিকোলাস ৬৮, এভিন লুইস ৫৮, জেসন হোল্ডার ৪৫, সিমরন হিতমার ৩৮, ব্রাথওয়েট ১৪*, গেইল ৭, ফ্যাবিয়ান অ্যালান ০*)।
আফগানিস্তান: ৫০ ওভারে ২৮৮/১০ (ইকরাম আলিখিল ৮৬, রহমত শাহ ৬২, আসগর আফগান ৪০, নজিবুল্লাহ ৩১; ব্রাথওয়েট ৪/৬৩, কেমার রোচ ৩/৩৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে জয়ী।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
