আনন্দমুখর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
মনোয়ার সভাপতি মোমিন সম্পাদক
আজকাল রিপোর্ট -
বিশিষ্ট সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং মোমিনুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রোববার ১৯ নভেম্বর জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত এই নির্বাচনে আগামী ২০২৪-২৫ সালের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়। নির্বাচনে ক্লাবের ৭৬ জন ভোটারের মধ্যে ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। নির্বাচন পরিচালনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন। এই কমিশনের প্রধান ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু। কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন সাবেক সহ-সভাপতি হাবিব রহমান ও ক্লাব সদস্য এবিএম সালেহ উদ্দিন।
প্রথম পর্বের সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবিদুর রহমান। এরপর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবু তাহের। সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, উপদেষ্টা মনজুর আহমদ, আনোয়ার হোসেইন মঞ্জু, সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ডা. ওয়াজেদ এ খান ও মাহফুজুর রহমান। এর পর সাধারণ সভার মূল অধিকেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মনোয়ারুল ইসলাম এবং কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন রশীদ আহমদ। রিপোর্ট দুটি নিয়ে আলোচনা ছাড়াও গঠনতন্ত্র ও সাংগঠনিক বিষয়ে উপস্থিত সদস্যরা বক্তব্য রাখেন। কয়েকজন বক্তা কার্যকরী পরিষদের পরিধি বৃদ্ধি সহ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন। আলোচনায় অংশ নেন দেশবাংলা সম্পাদক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী, নিউ নেশনের বিশেষ প্রতিনিধি ও ক্লাবের প্রতিষ্ঠাকালীন আহবায়ক মাহমুদ খান তাসের, সাপ্তাহিক রানারের জয়নাল আবেদীন, ইমরান আনসারী, চৌধুরী এম আলী কাজল, এম খোরশান ও মিয়া মোহাম্মদ পারভেজ।
সাধারণ সভা শেষে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে আগামী ২০২৪-২৫ সালের জন্য কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠিত হয়। ভোটে নির্বাচিতরা হলেন সভাপতিÑ মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক আজকাল/ নিউইয়র্ক কাগজ), সহ সভাপতিÑ শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), সাধারণ সম্পাদকÑ মোমিনুল ইসলাম মজুমদার (সাপ্তাহিক বাংলাদেশ/ বিএনিউজ২৪.কম), সহ-সাধারণ সম্পাদকÑ আলমগীর সরকার (সাপ্তাহিক দেশবাংলা), অর্থ সম্পাদকÑ রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদকÑ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), দপ্তর ও প্রচার সম্পাদকÑ মাহাথীর ফারুকী (ফ্রিল্যান্স) এবং কার্যকরী সদস্যের ৪টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে রওশন হক (সাপ্তাহিক প্রথম আলো), এসএম জাহিদুর রহমান (নিউজবিডিইউএস.কম), আবিদুর রহিম (টাইম টেলিভিশন) ও মোস্তাাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর)।
সভাপতি পদে সাপ্তাহিক আজকাল ও নিউইয়র্ক কাগজের মনোয়ারুল ইসলাম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হক কথা সম্পাদক ও টাইম টিভি’র এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাপ্তাহিক মুক্তচিন্তার সম্পাদক ফরিদ আলম পেয়েছেন ২৭ ভোট। নির্বাচনে সহ সভাপতি পদে শেখ সিরাজুল ইসলাম পুনরায় নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন রিমন ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী আলমগীর সরকারের প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম সোলায়মান ও শেখ এম খোরশান। অর্থ সম্পাদক পদে রশীদ আহমদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে মাহাথীর ফারুকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী সৈয়দ ইলিয়াস খসরুর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মিয়া এস আমির পারভেজ। কার্যকরী পরিষদের অপর প্রার্থী ছিলেন ডা. চৌধুরী সারোয়ারুল হাসান।
নির্বাচন শেষে বিজয়ীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেইন মঞ্জু, নির্বাচন কমিশন সদস্য এবিএম সালেহউদ্দিন, মেরী জোবায়দা, কনক সরোয়ার, শেখ এম খোরশান, মোস্তাফিজুর রহমান পারভেজ, আজাদ আহমদ ও মোহাম্মদ আরিফ।
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
