আতিফ আসলাম শো’তে হাজার হাজার শ্রোতার ভীড়
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫
গোল্ডেন এজ হোমকেয়ার প্রেজেন্টস
তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পি আতিফ আসলামের নাচে-গানে মুগ্ধ হলো নিউইয়র্ক প্রবাসীরা। গত ৬ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান শাহ নেওয়াজ গ্রুপের আমন্ত্রণে নিউইয়র্কের লং আইল্যান্ড নাসাউ কলোসিয়ামের বিশাল অডিটরিয়ামে হাজার হাজার দর্শক শ্রোতাকে দুই ঘন্টা ধরে গান গেয়ে মুগ্ধ করে রাখেন পাকিস্তানের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পি।
গত শনিবার নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই তুমুল বৃষ্টি উপক্ষো করে দলে দলে শ্রোতারা অডিটরিয়ামের বাইরে হাজির হতে থাকে। নাসাউ কলোসিয়ামের বাইরের পার্কিং লটে তখন ৪০ ডলারের বিনিময়ে সহস্রাধিক গাড়ি পার্ক করা হয়েছে। এরই মধ্যে দলে দলে ভেতরে ঢুকতে থাকে দর্শক-শ্রোতারা। নিরাপত্তা চেকআপের পর চারটি লেনে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ ভেতরে প্রবেশ করতে থাকে। এ সময় ভেতরে দাঁড়িয়ে দর্শকরা যাতে ঝামেলামুক্তভাবে প্রবেশ করতে পারেন তা পর্যবেক্ষণ করেন শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার শাহ নেওয়াজ ও এই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ। তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দর্শকদের ভেতরে প্রবেশে নানাভাবে সহযোগীতা করেন।
শো শুরু হবার আগে শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ স্থানীয় প্রমোটার ভারত যতওয়ানিকে সাথে নিয়ে পুরো অডিটরিয়াম ঘুরে দেখেন এবং নির্বিঘ্ন অনুষ্ঠানের জন্য নানা পরামর্শ দেন। এ সময় শাহ নেওয়াজ স্থানীয় প্রমোটারকে বলেন, দর্শকরা অনেক কষ্ট করে অনেক অর্থ ব্যায় করে গান শুনতে এসে যেনো কোনো সমস্যায় না পড়েন।
পুরো শো’র নিরাপত্তা নিশ্চিত করতে দুই শতাধিক নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হয়। পাশাপাশি ভেতরে একাধিক স্টলে ছিলো হালকা খাবারের ব্যবস্থা। শ্রোতারা অনেকেই শো শুরুর আগে হালকা নাস্তা বা পানীয় খেয়ে ভেতরে প্রবেশ করেন। বিকেল থেকেই শ্রোতারা অডিটরিয়ামের বাইরে ভীড় করতে থাকলেও সন্ধ্যা ৭ টা থেকে তারা ভেতরে প্রবেশের সুযোগ পান। নিরাপত্তা আর্চওয়ে পেরিয়ে টিকিট স্ক্যান করে সবাইকে ভেতরে প্রবেশ করতে দীর্ঘ লাইন দেখা গেলেও কারো চোখেমুখে হতাশার ছাপ ছিলো না। সবারই চোখেমুখে ছিলো নতুন কিছু দেখার বা শোনার এক তীব্র আকাঙ্খা। একদিকে লাইন ধরে শ্রোতার ঢুকছে আর তার পাশেই কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছিলো। যদিও নির্ধারিত আসনের তুলনায় টিকিটের চাহিদা ছিলো বেশি। কিন্তু তারপরও দর্শকদের স্বাচ্ছন্দের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টিকিট বিক্রি করা হয়। আসন ভেদে টিকিটের মূল্যের হেরফের ছিলো। সামনের আসনে এক হাজার ডলার থেকে শুরু করে পেছনের দিকে ৬০ ডলার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে। নির্ধারিত আসনের চেয়ে টিকিটের বেশি চাহিদা থাকলেও পরে টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়।
রাত নয়টার দিকে আতিফ আসলাম যখন মঞ্চে উঠেন সে সময় হাজার হাজার শ্রোতার করতালি আর উল্লাসে কেপে উঠে পুরো অডিটরিয়াম। শুভেচ্ছা বিনিময়ের পর পরই কোনো বিরতি ছাড়াই টানা দুই ঘন্টা গান গেয়ে নেচে মাতিয়ে রাখেন সবাইকে। বিশাল আকারের অডিটরিয়ামে কানায় কানায় ভরা শ্রোতা থাকায় আতিফ আসলাম চারিদিকে ঘুরে ঘুরে অনেকের সাথে হাত মিলান। একই সাথে গানও করেন। অডিটরিয়ামের দুইপাশে ছোট বড় দুটো মঞ্চ তৈরি করা ছিলো তার জন্য। সরেজমিন ঘুরে দেখা গেছে, শুধুমাত্র বাংলাদেশি দর্শকরাই নয়, এই শো’তে হাজার হাজার পাকিস্তানী ও ভারতীয় প্রবাসীরাও সঙ্গীত উপভোগ করেন। তবে তরুনীদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো।
সেন্ট জোনস কলেজেন শিক্ষার্থী দিবা আলী, আলেয়া খান জানান, এর আগেও তারা পাকিস্তানে আতিফ আসলামের শো লাইভ দেখেছে বা শুনেছে কিন্তু আজকের এই শো’র মতো আতিফ আসলামকে নাচানাচি করতে দেখেনি। টেক্সাস থেকে তার ভাইয়ের সাথে আনজুমান আরা এসেছিলেন প্রথমবারের মতো আতিফ আসলামের গান শুনতে। তার বয়স এখন ২০। আতিফের গান শুনে সে এতই খুশী যে আগামীতে যেখানেই শো হবে সেখানেই যেতে চায় সে।
নাদিয়া বকর আতিফ আসলামকে তার ভালোবাসা আর ভালো লাগার কথা জানাতে ছুটে এসেছিলেন ফ্লোরিডা থেকে। সাথে তার বাবা মা ছিলো। ছিলো তার স্বামী ইফতিখার খান। তারপরও কাগজে লিখে নিয়ে এসছিলেন, ‘আই লাভ ইউ আতিফ।’ সেটা আতিফ হাতে নিয়েছে এবং ফিরতি ভালোবাসাও প্রকাশ করেছে উন্মুক্ত মঞ্চে। তাদের আরও শত শত মেয়ের আবদার ছিলো আতিফ আসলামের সাথে হাত মেলানোর, হাতে স্পর্শ করার। সবাইকে খুশী করতে না পারওে পুরো অডিটরিয়াম ঘুরে ঘুরে অনেকের সাথে হাত মিীরয়েছে। সেল্ফি তোলার সুযোগ দিয়েছে। সবকিছু মিলিয়ে এই শো ছিলো এক অভূতপূর্ব আনন্দসন্ধ্যা। সবাই ফিরে যাবার আগে একবুক আনন্দ আর সুখানুভূতি নিয়ে ফিরে গেছে আবারও আতিফ আসলামের গান শোনার আশা নিয়ে।
নিউইয়র্কে কোনো বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়োজনে এতবড় বাজেটের আয়োজন ছিলো এটাই প্রথম। আয়োজক প্রতিষ্ঠান শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই তারা আরও বড় পরিসরে যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসীদের বিনোদনের জন্য বিশ্বখ্যাত আরও কয়েকজন শিল্পিকে নিয়ে একটি গ্রান্ড শো’র আয়োজন করবেন। আতিফ আসলাম নিজেও খুশী এত বড় আয়োজনের জন্য। আতিফ নিজেই শাহ নেওয়াজ পরিবারের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করে স্থানীয় ও ন্যাশনাল প্রমোটারের কাছে খবর পাঠান। অনুষ্ঠান শেষে শাহ নেওয়াজকে আতিফ আসলাম ধন্যবাদ জানান এতবড় হলভর্তি একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য। তিনি আবার তার আমন্ত্রণে নিউইয়র্কে আরও শো করার আগ্রহ প্রকাশ করেন। শাহ নেওয়াজ আতিফ আসলামকে বলেন, তিনি খুব শিগগিরই আরও একটি শো করবেন তাকে নিয়ে। কিছু সময় শাহ নেওয়াজ পরিবারের সাথে আড্ডা দেয়ার পর একসাথে ক্যামেরাবন্ধি হন আতিফ আসলাম ও শাহ নেওয়াজ পরিবার।
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
