আতংকে নিউইয়র্ক জরুরি অবস্থা জারি
প্রকাশিত: ১৩ মে ২০২৩
লক্ষাধিক এসাইলাম প্রার্থীর
আগমনের আশংকা
আজকাল রিপোর্ট
নিউইয়র্কে এসাইলাম প্রার্থীদের আগমনের আশংকায় গভর্ণর ক্যাথি হোকুল রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ৮ জুন পর্যন্ত এই জরুরি অবস্থা বলবৎ থাকবে। গর্ভনর ক্যাথি হোকুল বলেছেন, সম্ভাব্য মাইগ্র্যান্ট সংকট মোকাবেলায় অতিরিক্ত ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যেই ১ হাজার ন্যাশনাল গার্ড সদস্য নিউইয়র্কে প্রায় ৭০ হাজার মাইগ্র্যান্টকে সহায়তা দিচ্ছে। নিউইয়র্ক সিটিকে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে সিটি মেয়র এরিক এডামস বলেছেন, নতুন করে মাইগ্র্যান্টদের রাখার মতো সিটিতে একটি হোটেলও খালি নেই। গত দুই বছরে দেশের দক্ষিণ সীমান্ত হয়ে আসা এসাইলাম প্রার্থীদের জন্য ১২০টি হোটেল ভাড়া করা হয়েছে। ট্রাম্প জমানার ‘টাইটেল ৪২’-এর মেয়াদ শেষ হলে দক্ষিণ সীমান্ত দিয়ে আসা এসাইলাম প্রার্থীদের সম্ভাব্য জনস্রােত নিয়ে মেয়র এরিক এডামসের অফিস উদ্বেগ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার আশ্রয়প্রার্থী প্রবেশ করবে। তারা বলছেন, এর ধাক্কা এসে পড়বে নিউইয়র্ক সিটিতে। লক্ষাধিক মাইগ্রেন্টস প্রবেশ করতে পারে । কিন্তু তা সামাল দেয়া সিটির পক্ষে সম্ভব নয়। আগে থেকেই সিটি এই মানবিক সমস্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে। পার্শ্ববর্তী কাউন্টির হোটেল ও শেল্টারগুলোর সাথে যোগাযোগ রাখছে সিটি কর্তপক্ষ।
মেয়র এরিক এডামস বৃহস্পতিবার সিটির ‘রাইট টু শেল্টার’ ল সাসপেন্ড করেছেন। এ আইনের আওতায় এতদিন শেল্টারে যারা থাকতেন তারা প্রাইভেট রুম, বিছানা, এককভাবে ব্যবহারের জন্য বাথরুম ও কিচেন পেতেন। এ আইনটি স্থগিতের মধ্য দিয়ে গন শেল্টার চালুর ইঙ্গিত দিয়েছেন মেয়র। এসাইলিদের ভবিষ্যত স্রােত সামাল দিতে তিনি এ উদ্যোগ নিয়েছেন। মেয়র বৃহস্পতিবার সকালে ১ বাস এসাইলাম প্রার্থীকে অরেঞ্জ কাউন্টির একটি হোটেলে পাঠিয়েছেন। এই প্রথমবারের মতো এসাইলিদের অফিসিয়ালি শহরের বাইরে পাঠানো হলো। তিনি বলেছেন, তাদের সকল খরচ সিটি বহন করবে। আমরা শুধু স্থানীয়ভাবে ভলেন্টিয়ার সেবা নিচ্ছি।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস রকল্যান্ড কাউন্টির দুটি হোটেলেও অস্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছেন। নিউইয়র্ক সিটি ডেপুটি মেয়র এনি উইলিয়ামস এক বিবৃতিতে বলেছেন, ৬০ হাজার এসাইলাম প্রার্থীদের সহায়তার দায়িত্ব সিটির পাশাপাশি পার্শ্ববর্তী কাউন্টিগুলোরও রয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৫ শত এসাইলি সরসরি সিটির কেয়ারে রয়েছে।
রকল্যান্ড ও অরেঞ্জ কাউন্টিতে শরনার্থী পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেছেন, রকল্যান্ড সেনচুয়ারি কাউন্টি নয়। ইমিগ্রেশন প্রশ্নে নিউইয়র্ক সিটির মেয়র ও বাইডেন প্রশাসনের ব্যর্থ নীতির দায়দায়িত্ব রকল্যান্ড কাউন্টি নেবে না। সিটির সিদ্ধান্তের বিরুদ্ধে রকল্যান্ড কাউন্টি প্রশাসন মামলা দায়ের করেছে। কোর্ট থেকে দেয়া এক আদেশে বলা হয়েছে কাউন্টির আরমনি ইন এন্ড সুটস সিটির পাঠানো মাইগ্রেন্টদের গ্রহণ করতে পারবে না। গত ৪৮ ঘন্টায় রকল্যান্ড কাউন্টি প্রশাসন ২টি মামলা করেছে সিটি থেকে পাঠানো ৩৪০ জন এসাইলামপ্রার্থীদের রুখতে। আগামী সোমবার স্টেট সুপ্রীম কোর্টে এর ওপর শুনানী হবে। সিটি মেয়র বলেছেন, তিনি আপীল করবেন।
রকল্যান্ড ও অরেঞ্জ কাউন্টি ইতোমধ্যেই স্টেট অব ইমারজেন্সী ঘোষণা করেছে। গভর্ণর ক্যাথি হোকুল বলেছেন, আমরা সিটি ও কাউন্টির নেতৃবৃন্দের সাথে আলোচনা একটা সমাধানের পথ খুঁজছি। সিটিতে মাইগ্রেন্ট বিস্ফোরনের আগেই স্টেটের বিভিন্ন স্থানে মাইগ্রেন্টদের বসবাসের ব্যবস্থা করা যেতে পারে।
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
