আজ জিতলেই ফাইনাল নিশ্চিত
প্রকাশিত: ১৩ মে ২০১৯
আয়ারল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশন, ছন্দে থাকা প্রতিপক্ষ বা প্রস্তুতি ম্যাচে হারের স্মৃতি- ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ খুব কম ছিল না। ব্যাট-বলে নিজেদের উজাড় করে দিয়ে সেই চ্যালেঞ্জগুলো জিতেছিল টাইগাররা। চমৎকার শুরু পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে নিয়ন্ত্রিত বোলিংয়ে বেঁধে ফেলেছিল ২৬১ রানে। এরপর টপ অর্ডার ব্যাটসম্যানদের অসামান্য প্রদর্শনীতে ৮ উইকেট হাতে রেখেই মুঠোবন্দি করেছিল জয়। স্বাগতিক আয়ারল্যান্ডকে দুই ম্যাচে হারিয়ে এরই মধ্যেই সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ক্যারিবীয়রা। আজ সোমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতলে বাংলাদেশও নিশ্চিত করবে ফাইনাল।
আইরিশদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ম্যাচটি না হওয়ায় নিজের হতাশা খোলাখুলিই প্রকাশ করেছিলেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। ম্যাচ খেলা মানেই নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো নিয়ে আরও ভালো ধারণা পাওয়া আর সেগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকা। বিশ্বকাপের আগে এই সিরিজের প্রতিটি ম্যাচই তাই বাংলাদেশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি না হওয়ায় নিজেদের প্রথম ম্যাচের পারফরম্যান্স থেকেই অনুপ্রেরণা খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো আছে অবশ্য অনেক কিছুই। দলের সিনিয়র পাঁচ ক্রিকেটারের চারজনই দারুণ পারফর্ম করেছেন। ১০ ওভারে ৪৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, ৪৭ রানে তিনি পান ২ উইকেট। স্পিনে রান আটকানোর কাজ করেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ৮ উইকেট হাতে রেখেও শেষ ১০ ওভারে উইন্ডিজের মাত্র ৬৪ রান তুলতে পারাটাই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সবচেয়ে বড় প্রমাণ।
রান তাড়াটা যেন ছিল 'প্রায়' নিখুঁত। শুরুতে তামিম কিছুটা অস্বস্তিতে ছিলেন বটে, তবে থিতু হওয়ার পর খেলেন চমৎকার সব শট, আউট হওয়ার আগে করেন ৮০। অন্য প্রান্তে শুরু থেকেই বোলারদের ওপর আধিপত্য ধরে রাখেন সৌম্য, তামিমের ম্লান হয়ে থাকার সময়টায় রানের চাকা সচল রাখার কাজটা করেন তিনিই। ৭৩ রানের চমৎকার এক ইনিংসে বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ শুরু হওয়ায় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী থাকবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তামিম-সৌম্যর ১৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর হাল ধরেন সাকিব। বলপ্রতি রানে করা তার অপরাজিত ৬১ রানেই পথ হারায়নি বাংলাদেশ। চারে নেমে দলের জয়কে ত্বরান্বিত করেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের বিপক্ষে সেই হারকে পেছনে ফেলে অবশ্য পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে উইন্ডিজ। সুনিল আমব্রিসের ১৪৮ রানের ইনিংসে ভর করে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তারা পেয়েছে রান তাড়ায় নিজেদের সবচেয়ে বড় জয়। আইরিশদের ৩২৭ রান তাড়ায় ৫ উইকেট ও ১৩ রান হাতে রেখেই জিতেছে তারা। আজকের ম্যাচটিও হবে একই মাঠে, সেক্ষেত্রে বড় রান তাড়ার প্রস্তুতি নিয়ে নামবে দু'দলই। সিরিজে এখন পর্যন্ত উইন্ডিজ ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে চারটি সেঞ্চুরি, এর মধ্যে শেই হোপ একাই করেছেন দুটি। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো সিরিজ বা টুর্নামেন্টেই এত বেশি সেঞ্চুরি পায়নি ক্যারিবিয়ানরা। বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ তিন ম্যাচের সব ক'টিতে সেঞ্চুরি করা হোপকে আটকাতে নিশ্চিতভাবেই আজ আলাদা পরিকল্পনা নিয়ে নামবেন বোলাররা। নিজের বোলিং নিয়ে পরিকল্পনা সাজাতে হবে মুস্তাফিজুর রহমানকেও। প্রথম ম্যাচে দুটি উইকেট পেলেও রান যে তিনি দিয়েছেন ৮৪!
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
