আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬
শফিকুর রহমান সংসদে নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়ে তার নির্বাচনী এলাকার জনগণ ও সারা দেশের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, নবগঠিত সংসদ একটি গতিশীল, প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে, যা ন্যায়বিচার নিশ্চিত করবে ও জনগণের কল্যাণে কাজ করবে।
তিনি মহান আল্লাহ্র প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে শাপলা চত্বরে নিহতদেরও স্মরণ করেন এবং ‘ফ্যাসিবাদী সময়কালে’ নির্যাতনের শিকারদের কথাও উল্লেখ করেন।
এ সময় জুলাই ’২৪ আন্দোলনে অংশগ্রহণকারী ও আত্মত্যাগকারীদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমীর বলেন, তাদের সংগ্রামের ফলেই বর্তমান সংসদ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও নির্যাতিতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, বর্তমান সংসদ একটি নিয়মিত সংসদ নয়, বরং এটি মানুষের রক্ত ও আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। শফিকুর রহমান নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তারা ন্যায় ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
জামায়াত আমীর বলেন, স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় পার হলেও সংসদ এবং সংসদীয় রাজনীতি খুব অল্প সময়ের জন্যই সত্যিকার অর্থে কার্যকর ছিল। তার মতে, সংসদ যখনই সঠিকভাবে পরিচালিত হয়েছে তখনই জনগণ উপকৃত হয়েছে। কিন্তু অনেক সময় তা স্বৈরাচারী প্রবণতার অধীনে পড়ে কার্যকারিতা হারিয়েছে।
‘স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন’- তিনি বলেন, এই পদক্ষেপে সংসদ সদস্যদের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে, সরকার ও বিরোধী দল- উভয় পক্ষই সমান আচরণ পাবে। স্পিকারের নেতৃত্বে সংসদ গতিশীল ও গঠনমূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, এবারের সংসদে অনেক তরুণ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তারা অতীতে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ সংসদ সদস্যদের কাছ থেকে শিক্ষা নিতে পারবেন। আর সংসদীয় আলোচনায় ব্যক্তিগত আক্রমণ বা চরিত্র হননের পরিবর্তে জনগণের কল্যাণমূলক বিষয়গুলোকে প্রাধান্য পাওয়া উচিত। অতীতের অনেক সংসদে এ সব কারণে সময় অপচয় হয়েছে। সংসদ কখনোই ব্যক্তিকে হেয় করার স্থান হওয়া উচিত নয়। সংসদ পরিচালনায় স্পিকারকে তার দলের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমীর। তিনি বলেন, সংসদ রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভের একটি। এটি সঠিকভাবে পরিচালিত হলে অন্যান্য প্রতিষ্ঠানও সেভাবেই কাজ করবে।
জুলাই আন্দোলনের প্রত্যাশার কথা স্মরণ করে শফিকুর রহমান বলেন, জনগণের প্রধান দাবি ছিল ন্যায়বিচার। ‘আমরা ন্যায়বিচার চাই’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অন্যায়ের অবসান ঘটাতে সংসদ কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। বক্তব্যের শেষে স্পিকারের সুস্বাস্থ্য ও সংসদ কার্যকরভাবে পরিচালনায় তার সফলতা কামনা করেন বিরোধীদলীয় নেতা।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
