আজকালের বর্ণিল বর্ষপূতি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩
আপনাদের পরিচয় আগে বাংলাদেশি পরে আমেরিকান : মেয়র
আজকাল রিপোর্ট -
বর্ণাঢ্য আলোক সম্ভারে শোভিত ওয়ার্লডস ফেয়ার মেরিনা সে সন্ধ্যায় উদ্ভাসিত হয়ে উঠেছিল এক অনাবিল আনন্দমুখরতায়। নগরীর বিশিষ্টজনদের উপস্থিতিতে মেয়র এরিক এডামস এই সন্ধ্যায় উদ্বোধন করলেন প্রবাসের জনপ্রিয় বাংলা সাপ্তাহিক ‘আজকাল’-এর ১৬তম বর্ষে পদার্পণের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। পূর্ণ মিলনায়তনের দর্শকশ্রোতাদের করতালির মধ্যে মেয়র বললেন, ১৬টি বছর ‘আজকাল’ বাংলাদেশি কমিউনিটি বির্নিমাণে সহযোগিতা দিয়ে আসছে। সেতুবন্ধ তৈরি করেছে প্রবাসী বাংলাদেশিদের সাথে আমেরিকান মূলধারার। তিনি বলেন, আপনাদের ‘রুট’কে আপনারা নিশ্চয় ভুলে যাবেন না। আপনারা আগে বাংলাদেশি, পরে আমেরিকান। আপনারা বাংলাদেশি আমেরিকান। আপনার রুটকে বুকে ধারণ করেই আপনি আমেরিকান। মেয়র সাপ্তাহিক আজকাল ও পত্রিকার সম্পাদক-প্রকাশক শাহ্ নেওয়াজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
গত শুক্রবার ২০ অক্টোবর কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা ব্যানকুয়েটে ‘আজকাল’-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি নিউইয়র্কের সিটি মেয়র এরিক এডামস তার বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির ভূঁয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশিরা পরিশ্রমী, পরিশ্রমের মাধ্যমেই তাদের স্বপ্ন বাস্তবায়ন, তারা কখনই সারেন্ডার করে না। স্বপ্নকে তারা পরিত্যাগ করে না। তারা ফেইথ ও ফ্যামিলিতে বিশ্বাস করে। এর প্রত্যেকটি আমিও বিশ্বাস করি। মেয়র বলেন, এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবেই।
মেয়র এরিক এডামস যখন হল ভর্তি মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে তার পাশে উপস্থিত ছিলেন আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ ও তাদের দুই সন্তান সাদিয়া নেওয়াজ এবং সাদমান নেওয়াজ।
মেয়র এরিক এডামসের বক্তৃতার আগে আজকাল সম্পাদক ও প্রকাশক শাহ্ নেওয়াজ প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, সিটির ১১০তম মেয়রকে পেয়ে বাংলাদেশি কমিউনিটি ও আজকাল পরিবার আনন্দিত। শত ব্যস্ততার মধ্যেও তার আগমনে আমরা কৃতজ্ঞ। প্রথম আফ্রিকান আমেরিকান মেয়র এডামসের জন্য এশিয়ান কমিউনিটির অকুন্ঠ সর্মথন রয়েছে। আগামীতেও তা থাকবে। শাহ্ নেওয়াজ আরও বলেন, এরিক এডামস কাজে বিশ্বাসী। তিনি যা প্রতিশ্রুতি দেন তার চেয়ে বেশি কাজ করেন। অতীতের যেকোন মেয়রের চেয়ে তিনি বাংলাদেশি কমিউনিটির সাথে বেশি সম্পৃক্ত। তিনি বাংলাদেশি-বান্ধব মেয়র হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়রের উপদেষ্টা দিলীপ চৌহান, এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, স্টেট সিনেটর জন ল্যু ও হাইরাম মনসুরাত। আজকাল পরিবারের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, বাণিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিক, সাদিয়া নেওয়াজ ও সাদমান নেওয়াজ।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলোয়াত করেন অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মসজিদের ইমাম মীর্জা আবু জাফর বেগ। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ব্যবসা ও অন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ‘আজকাল’ কমিউনিটির ১১ বিশিষ্টজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে। ক্রেস্ট প্রাপ্তরা হলেন এটর্নি মইন চৌধুরী, নুরুল আজিম, হারুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, শাহ জে চৌধুরী, রকি আলিয়ান, নূরুল আমিন বাবু, মাসুদ রানা, বেলায়েত হোসেন ও মোহাম্মদ সাইফ উল্লাহ নাগরা। তারা পরে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ আমেরিকান প্রেসক্লাব, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয় পার্টি, টাইম টিভি ও বাংলা পত্রিকা, প্রথম আলো পত্রিকা, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্সুরেন্স। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও লেখক-কবি ও শিল্পীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ হোসেন খান, মোর্শেদ আলম, ফখরুল আলম, নাঈমা খান, নাসির আলী খান পল, নিশান রহিম, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া, পারভেজ সাজ্জাদ, কাজি আযম, আবু সাঈদ আহমদ, গিয়াস আহমেদ, সাইফুর রহমান খান, হারুন খান, মোহাম্মদ আলী, আলী ইমাম, আমিন মেহেদি, মইনুল হক চৌধুরী, আকাশ রহমান, ফাহিম জান, আহসান হাবিব, ফখরুল ইসলাম দেলোয়ার, আবুল কাশেম, আশরাফুজ্জামান, আনাফ আলম, সুব্রত বিশ্বাস, শাহাবুদ্দিন, কাজী আতিক, রেখা আহমেদ, আহমাদ মাযহার, সেলিম হোসেন, শিরীন বকুল, অধ্যাপিকা হোসনে আরা, শেলী জামান খান, রিমি রুম্মান, এবিএম সালেহ উদ্দীন, মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, রাজিয়া নাজমী, ফকির ইলিয়াস, ফারহানা ইলিয়াস তুলি, বেবি নাজনীন, রিজিয়া পারভীন, শাহাদত হোসেন রাজু, আব্দুর রহমান, আবু তালেব চান্দু, আব্দুর রহিম বাদশা, কৃষিবিজ্ঞানী আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, সিরাজ উদ্দীন সোহাগ, নজরুল ইসলাম, নুসরাত এলিন, এলি বড়–য়া, ভায়লা সেলিনা, কামাল আহমেদ, তাহরিনা পারভীন প্রীতি, শামীম আহমেদ, ফজলে রাব্বি, রেজা রশীদ, আব্দুর রশিদ বাবু, আলমগীর খান আলম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মোহাম্মদ আলম নমি, চন্দ্রা রায়, গোপাল সান্যাল, আবদুল হামিদ প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, ফজলুর রহমান, কাজী শামসুল হক, আবু তাহের, নাজমুল আহসান, মোহাম্মদ সাইয়িদ, ইব্রাহিম চৌধুরী খোকন, দর্পণ কবির, মনোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, ইমরান আনসারী, শাহাবউদ্দিন সাগর, আদিত্য শাহিন, রাশেদ আহমেদ, শওকত ওসমান রচি, হাসানুজ্জামান সাকী, সাদিয়া খোন্দকার, শামীম আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আবুল কাশেম, তোফাজ্জল লিটন, মশিউর রহমান মজুমদার, সনজীবন সরকার, শাখাওয়াত হোসেন সেলিম, নিহার সিদ্দিকী, এমবি হোসেন তুষার, শাহ ফারুক, সৌরভ আহমেদ, রওশন হক, আফরোজা ইসলাম, বেলাল আহমেদ, আব্দুল হামিদ, মোস্তফা অনিক রাজ প্রমুখ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাদশা বুলবুল, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ ও আলভান চৌধুরী। এর আগে নৃত্যাংশে ছিলেন বিপা’র মাইশা জেরিন ও কাজী মোস্তাক। অনুষ্ঠান উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
