আগে জানুন আপনি কেন বাঁচবেন?
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে বেঁচে থাকার উদ্দেশ্য জানা প্রয়োজন। আপনি যদি আপনার বেঁচে থাকার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পান, তবে পারিপার্শ্বিক অনেক কিছুর অবাঞ্ছিত প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
কিন্তু জীবনের লক্ষ্য কী এ প্রশ্ন করা হলে দেখা যাবে শতকরা ৯৫ জনই আমতা-আমতা করছেন। কিছুই বলতে পারছেন না। অথচ জীবনের কাছ থেকে আপনি কী চান তা যদি আপনার কাছে সুস্পষ্ট না থাকে তাহলে জীবন আপনাকে কোথাও নিয়ে যাবে? আপনি হাল ছাড়া নৌকার মত জীবন সাগরে শুধু ঘুরপাক খেতে থাকবেন।
আপনি যদি জীবনের লক্ষ্য স্থির করে না থাকেন তাহলে এখনই উদ্যোগ নিন। নিরিবিলি জায়গায় একটি টেবিলের সামনে কাগজ-কলম নিয়ে শান্ত হয়ে বসুন। আপনার মানসিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নিজেকে প্রশ্ন করুন :
১. কী করতে আমার সবচেয়ে ভাল লাগে?
২. আমি কী করতে চাই?
৩. কখন আমার নিজের জীবনকে সবচেয়ে অর্থপূর্ণ মনে হয়েছিল?
৪. আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য কী?
৫. কী আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়?
প্রতিটি প্রশ্নকে মনের গভীরে ছেড়ে দিন। একই ধরনের আরও বহু প্রশ্ন এসে ভিড় করতে পারে। যত প্রশ্ন আসে আসতে দিন। মনের গভীর থেকে উত্তর আসার সুযোগ দিন। যুক্তি দিয়ে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। অনুভূতিগুলোকে প্রাধান্য পেতে দিন। প্রয়োজনে একাধিকবার বসুন। জবাব আপনি পাবেনই।
প্রশ্নগুলোর জবাব পাওয়ার পর আবার নিজেকে প্রশ্ন করুন :
১. আমার এই চাওয়াগুলোকে বাস্তবায়িত করার পথে অন্তরায় কী?
২. কেন আমার চাওয়া বাস্তবায়িত হচ্ছে না?
৩. চাওয়াগুলোকে বাস্তবায়িত করার পথে পারিপার্শ্বিক বাধাগুলো কী?
৪. চাওয়াগুলোকে বাস্তবায়িত করার পথে আমার নিজের দিক থেকে কী কী বাধা কাজ করছে?
প্রশ্নগুলোর জবাব পাওয়ার জন্যে নিজেকে সময় দিন। আত্মনিমগ্ন থাকুন। মনের গভীর থেকে জবাবগুলো আসতে দিন।
নিজেকে প্রশ্ন করুন :
১. চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করার জন্যে আমার নিজের মধ্যে কী কী পরিবর্তন আনা প্রয়োজন?
২. নিজের জীবনের উদ্দেশ্যকে, নিজেকে প্রকাশ করার জন্যে আমি কী কী পদক্ষেপ নিতে পারি?
প্রশ্নগুলোর জবাব পাওয়ার জন্যে নিজেকে সময় দিন। আত্মনিমগ্ন থাকুন। মনের গভীর থেকে জবাবগুলো আসতে দিন। জবাব পাওয়ার পর জবাবগুলো সামনে রাখা কাগজে লিখে ফেলুন।
আবার চোখ বন্ধ করুন। কয়েকবার ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। নিজের মাঝেই ডুবে যান।
নিজেকে প্রশ্ন করুন :
১. এই লক্ষ্য অর্জনের জন্যে আমার আশু করণীয় কী?
জবাব আসতে সময় দিন। আর করণীয় কাজগুলো এক এক করে শুরু করুন। একটি একটি করে পদক্ষেপ নিন। যত ছোট পদক্ষেপই হোক না কেন, শুরু করুন। কারণ হাজার মাইলের অভিযাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপের মধ্য দিয়ে। দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেবেন না। সময় নষ্ট করবেন না। সময়মত পদক্ষেপ নিলেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
